এক্সপ্লোর

West Bengal Police: রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব নিলেন রাজীব কুমার

Rajib Kumar Update: ভবানীভবনে প্রায় ১ ঘণ্টা থাকার পরে বেরিয়ে যান রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। 

কলকাতা: সরকারিভাবে রাজ্য পুলিশের (West Bengal Police) ডিজির দায়িত্ব নিলেন রাজীব কুমার। আজ দুপুর পৌনে ১টা নাগাদ ভবানীভবনে যান রাজীব কুমার। সেখানে ছিলেন সদ্য প্রাক্তন ডিজি মনোজ মালব্য। দু-জনের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের পর দায়িত্ব গ্রহণ করেন রাজীব কুমার। ভবানীভবনে প্রায় ১ ঘণ্টা থাকার পরে বেরিয়ে যান রাজ্য পুলিশের নতুন ডিজি রাজীব কুমার। 

দায়িত্ব নিলেন রাজীব কুমার: বুধবারই মনোজ মালব্যর মেয়াদ শেষ হয়েছে। সেই জায়গাতেই আনা হল রাজীব কুমারকে। এদিন সরকারিভাবে দায়িত্ব রাজ্য পুলিশের ডিজি হিসেবে দায়িত্ব নিলেন তিনি। সেই সঙ্গে তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিবের দায়িত্বও সামলাবেন রাজীব কুমার। ২০১৩ সালে সারদাকাণ্ডের তদন্তে গঠিত সিটের প্রধান ছিলেন রাজীব কুমার। তখন তিনি বিধাননগরের পুলিশ কমিশনার। সারদা মামলাতেই গ্রেফতার হয়েছিলেন কুণাল ঘোষ। সারদাকাণ্ডে সিটের প্রধান থাকাকালীন রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য়প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল।

কলকাতার পুলিশ কমিশনার হওয়ার পর, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তাঁর বয়ান রেকর্ড করে সিবিআই। এরপর তাঁর বাসভবনেও পৌঁছে যান সিবিআই অফিসাররা। যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। যার জায়গায় রাজীব কুমার ডিজিপি হয়ে এলেন, সেই মনোজ মালব্য়কে ৩ বছরের জন্য় রাজ্য় পুলিশের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। ডিসেম্বরে মেয়াদ শেষ হতে চলেছে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। সূত্রের দাবি, তাঁর জায়গায় নতুন মুখ্যসচিব হতে চলেছেন ভগবতী প্রসাদ গোপালিকা। যিনি বর্তমানে রাজ্য়ের স্বরাষ্ট্রসচিব।

এদিকে প্রশাসনিক স্তরে এই রদবদল হতেই গতকাল বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, "রাজীব কুমার একজন দক্ষ পুলিশ অফিসার। মাঝখানে কিছু টানাপোড়েন গেছিল।বহুকাল বাদে মাননীয়া মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। তো উনি DG পদে এসেছেন, নিশ্চই ভাল খবর, একজন দক্ষ IPS, ভাল থাকুন, ভাল করে কাজ করুন, শুধু দেখবেন যে আমার মতো, কোনও নির্দোষকে যেন, কারও না কারও নির্দেশে কখনও বলি দিতে যাবেন না। তাহলে তার পরের দিনগুলো ভগবান ভাল দেন না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Christmas Carnival 2023: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হাওড়ায় কার্নিভাল ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব তুঙ্গে

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget