এক্সপ্লোর

Ram Mandir Inauguration: কাঠামো তৈরির ইট থেকে ফুলের সাজ, রামমন্দির চত্বরে বাংলার ছোঁয়া

Ayodhya: প্রায় আড়াই একর জমির ওপর তৈরি এই মন্দিরে রয়েছে বাংলার ছোঁয়াও। মন্দিরের কাঠামো তৈরিতে যে ইট ব্যবহার করা হয়েছে, তাতে রয়েছে এরাজ্য থেকে পাঠানো ইট।

বিজেন্দ্র সিংহ, অর্ণব মুখোপাধ্যায় ও উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: রামমন্দির চত্বরের বিভিন্ন জায়গা জুড়ে বাংলার ছোঁয়া। নয়ের দশকে এ রাজ্য় থেকে যে সব ইট অযোধ্য়ায় নিয়ে যাওয়া হয়েছিল, মন্দির তৈরির কাজে তা ব্য়বহার করা হয়েছে। বড়বাজারের কোঠারি ভাইদের স্মৃতিতে অযোধ্যায় তৈরি হয়েছে বিশেষ ক্য়াম্প। বাংলা থেকে যাওয়া ফুলে সেজে উঠেছে মন্দির চত্বর।

রামমন্দিরে বাংলার ছোঁয়া: রামলালার দর্শন করতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। অযোধ্যায় (Ayodhya) এখন সাজ সাজ রব। প্রায় আড়াই একর জমির ওপর তৈরি এই মন্দিরে রয়েছে বাংলার ছোঁয়াও। মন্দিরের কাঠামো তৈরিতে যে ইট ব্যবহার করা হয়েছে, তাতে রয়েছে এরাজ্য থেকে পাঠানো ইট। নয়ের দশকে রামমন্দির আন্দোলনের সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রীরাম লেখা ইট আনা হয়েছিল করসেবকপুরমে। করসেবকপুরমের কার্যশালা এখন শূন্য। বিভিন্ন ভাষায় শ্রীরামের নাম লেখা ইট গেঁথে তৈরি হয়েছে অযোধ্যার রাম মন্দির।                      

১৯৯০ সালে করসেবা করতে অযোধ্যায় এসেছিলেন কলকাতার বড়বাজারের দুই ভাই রামকুমার কোঠারি এবং শরদ কোঠারি। পুলিশের হাত থেকে বাঁচতে তাঁরাও আশ্রয় নিয়েছিলেন এই করসেবকপুরমে। কিন্তু শেষ রক্ষা হয়নি, পুলিশের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন দুই কোঠারি ভাই। তাঁদের স্মৃতিতে স্টল দিয়েছে রাম শরৎ কোঠারি স্মৃতি সঙ্ঘ। বিনামূল্যে বিতরণ করা হচ্ছে চা, বিস্কুট। বিশ্ব হিন্দু পরিষদের ডাকে রাম মন্দিরের উদ্বোধনে অংশ নিতে অযোধ্যায় পৌঁছে গেছেন দুই করসেবক রামকুমার কোঠারি ও শরদ কোঠারির বোন পূর্ণিমা কোঠারি।             

সোমবার মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। ফুলের মালায় সেজে উঠেছে অযোধ্যা নগরী। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি, অযোধ্য়া ফুল পৌঁছেছে কলকাতা থেকেও। হাওড়ার মল্লিকঘাট ফুল বাজার, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, নদিয়ার রানাঘাট, উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর থেকেও ফুল পৌঁছচ্ছে অযোধ্যায়। সব মিলিয়ে রাম মন্দিরের উদ্বোধন ঘিরে ভক্তি আর আবেগে ভাসছে অযোধ্যা নগরী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Tapas Pal Family: 'মনে হচ্ছে ব্রিটিশ বা বাম আমল ভাল ছিল' শাসকের বিরুদ্ধে মুখ খুলে একঘরে! অভিযোগ তাপস পালের পরিবারের

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget