এক্সপ্লোর

Ram Nabami: রামনবমীর প্রচারেও বিজেপির অস্ত্র কবিগুরু, পোস্টারে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার

Kolkata News: পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে নরেন্দ্র মোদি-অমিত শাহদের মুখে বারবারই ফিরে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা।

কলকাতা: রামনবমীতে (Ram Nabami) এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক, রাজ্যজুড়ে হিন্দুত্বের বার্তা দিয়ে দেওয়াল লিখনের পর, এবার রামনবমীর (BJP Ram Nabami) দুদিন আগে কলকাতার পাইকপাড়ায় দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর ও সাহিত্য়িক এস ওয়াজেদ আলি-র ছবি সহ রামনবমীর ব্যানার। সেই নিয়েও রাজনীতির আঙিনায় চাপানউতোর শুরু।

পোস্টারে ছবি ব্যবহার: পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে নরেন্দ্র মোদি-অমিত শাহদের মুখে বারবারই ফিরে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। এবার রামনবমীর প্রচারেও বিজেপির অস্ত্র সেই কবিগুরু। রামনবমীর দুদিন আগে, কলকাতার পাইকপাড়ায় দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর ও সাহিত্য়িক এস ওয়াজেদ আলি-র ছবি সহ রামনবমীর ব্যানার। কোনওটায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির পাশে লেখা, 'রামায়ণ-মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস, ভারতবর্ষের যাহা সাধনা, যাহা আরাধনা, যাহা সংকল্প তাহারই ইতিহাস এই দুই বিপুল মহাকাব্য।' আবার কোনওটায়, এস. ওয়াজেদ আলির ছবি সহ লেখা, 'আমি দিব্য চক্ষু পেয়েছি কৃত্তিবাসী রামায়ণের মধ্যে প্রকৃত ভারতবর্ষের, একটি নিখুঁত ছবি আমার চোখের সামনে ফুটে উঠল।' এপ্রসঙ্গে বিজেপির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সম্পাদক পিনাকী দে বলেন, "বাঙালির সঙ্গে রামনবমীর নিবিড় সম্পর্ক বোঝাতেই এই ব্যানার।''

বিজেপির এই কৌশল নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল। তৃণমূল বিধায়ক অতীন ঘোষ বলেন, "এখান থেকে বোঝা যাচ্ছে, বিজেপির যে ইস্যু, হিন্দুত্বের জাগরণ, সেটা খাচ্ছে না বলে এবার রবীন্দ্রনাথকে আনতে হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূলমন্ত্র ছিল, যে সর্বধর্ম মিলনক্ষেত্র এই ভারতবর্ষ, সেটাকেই ওখানে উল্লেখ করতে হচ্ছে, সেখানেই বিজেপির বা শুভেন্দুদের পরাজয়।'' অন্যদিকে, উত্তর ও মধ্য কলকাতার পর এবার দক্ষিণ কলকাতায় এক ব্য়ানারে দেখা গেল নরেন্দ্র মোদি আর শুভেন্দু অধিকারীর ছবি। হাজরা মোড় থেকে রাসবিহারী, দেশপ্রিয় পার্ক থেকে গড়িয়াহাটের রাস্তায় দেখা গেল সেই ব্যানার।

এদিকে রামনবমী উপলক্ষ্য়ে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া বিজেপি। বেহালা, কাশীপুর বেলগাছিয়া থেকে সল্টলেক রামনবমী উদযাপন সমিতির নামে পড়ছে পোস্টার, ব্য়ানার, হোর্ডিং। শোভাযাত্রায় সামিল হওয়ার আমন্ত্রণ বার্তা পৌঁছে যাচ্ছে হোয়াটসঅ্য়াপেও। রামনবমী উদযাপন সমিতির ব্য়ানারে মিছিলেই বিভিন্ন জায়গায় অংশ নেবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা। সূত্রের খবর, রামনবমী উদযাপন সমিতির ব্য়ানারে ৩ হাজার মিছিল হবে রবিবার। দিকে দিকে ১ লক্ষ পুজোর আয়োজন করা হবে। এবার ৪০০-র বেশি নতুন মিছিল হচ্ছে। আগে যেসব জায়গায় হত সেখানেই শুধু অস্ত্র মিছিল হবে। নতুন মিছিলে অস্ত্র থাকবে না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত-তৃণমূল'-এর অনুষ্ঠানে কুণাল ঘোষ
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
বাইরে বিজেপির বিক্ষোভ, রাতেই মহুয়াকে সার্কিট হাউস ছাড়ার নির্দেশ! স্পিকারকে চিঠি সাংসদের
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget