এক্সপ্লোর

Ram Navami: পুলিশকে হুঁশিয়ারি, ভোটের আগে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধেই দায়ের হল FIR

Ram Navami, Agnimitra Paul: উত্তরবঙ্গে রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে গতকাল মেদিনীপুর শহরের কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করতে যান অগ্নিমিত্রা।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর:  পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য  বিনিময়ে জড়িয়েছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। থানায় বসেই পুলিশকে হুঁশিয়ারিও দিয়েছিলেন। এদিকে, রাম নবমীর ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়েরের দাবিতে মেদিনীপুর কোতয়ালি থানায় বসে পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার ঘটনায় অগ্নিমিত্রা পাল-সহ বিজেপির ১৬ জন নেতা-নেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের হল।                                                     

কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা, হুমকি, জোরপূর্বক আটকে রাখা, হেনস্থা করা, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জানিয়েছে, গতকাল রাম নবমী উপলক্ষ্যে কোতয়ালি থানার IC-সহ অধিকাংশ পুলিশ আধিকারিক ব্যস্ত ছিলেন। সেইসময় থানার গেটে তালা ঝুলিয়ে দেওয়া এবং কর্তব্যরত পুলিশ কর্মীকে বাধা দেওয়া অপরাধমূলক ষড়যন্ত্র বলেই মনে করা হচ্ছে। 

উত্তরবঙ্গে রামনবমী নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে গতকাল মেদিনীপুর শহরের কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করতে যান অগ্নিমিত্রা। আইসি না থাকায় অপেক্ষা করতে বলা হয়। বিজেপির অভিযোগ, FIR নিতে টালবাহানা করেন ডিউটি অফিসার। সেইসময় থানায় বসে পুলিশকে হুঁশিয়ারি দেন অগ্নিমিত্রা পাল। ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তৈরি হয়। 

কী বলেন অগ্নিমিত্রা পাল? 

বিজেপি নেত্রী বলেন, 'আপনি আমাকে ধন্য় করছেন না। ঠিক আছে না? আপনি আপনার কাজ করছেন। FIR রিসিভ করুন। রিসিভ করুন। FIR রিসিভ করুন। FIR রিসিভ করুন। আপনারা দেখুন, পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন। একজন বিধায়িকা এসে অভিযোগ করছে, অভিযোগ নিচ্ছে না এই পুলিশ অফিসার। বলছে আমি অভিযোগ নিতে পারব না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না?' 

তবে হুঁশিয়ারির পরও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। বুধবার এই বচসার পর কোতোয়ালি থানার মেন গেটে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা। থানার সামনেই বসে যান ধর্না দিতে গিয়ে থানার সামনে IC-র সঙ্গেও বচসায় জড়ান অগ্নিমিত্রা। আধ ঘণ্টা পর শান্ত হয় পরিস্থিতি।                           

আরও পড়ুন, টোটোর অনুমতিতে কাটমানি? টাকা নিয়ে নতুন টোটো ইউনিয়নে ঢুকিয়ে দিচ্ছে নেতা, অভিযোগে বন্ধ যাত্রী পরিষেবা 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget