এক্সপ্লোর

Ram Navami 2024 : হাওড়ায় রামনবমীর বিজেপির মিছিলে অস্ত্র প্রদর্শন, 'এই অস্ত্র  শান্তির জন্য' বললেন বিজেপি প্রার্থী

BJP Ram Nabami Rally With Weapon In Howrah : সকাল থেকেই হাওড়ায় রামনবমী উপলক্ষে বিজেপি কর্মীদের হাতে দেখা গেল অস্ত্র। এই অস্ত্র  শান্তির জন্য' বললেন বিজেপি প্রার্থী।

সুনীত হালদার, হাওড়া : রামনবমীর শোভাযাত্রায় কোনও অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না। হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু হাওড়ায় রামনবমী উপলক্ষ্যে রমরমিয়েই হল বিজেপি কর্মীদের অস্ত্র মিছিল। সেই অস্ত্রমিছিলের নেতৃত্বে রইলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। যদিও অস্ত্র হাতে শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না বলে আগেই বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক সংগঠনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিজেপি নেতারা এই মিছিলে অংশগ্রহণ করলেও বিজেপির কোন পতাকা ছিল না।

সকাল থেকেই হাওড়ায় রামনবমী উপলক্ষে বিজেপি কর্মীদের হাতে দেখা গেল অস্ত্র। বুধবার সকালে মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত একটি রামনবমীর শোভাযাত্রা বের হয়। ওই শোভাযাত্রার নেতৃত্ব দেন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি। ওই শোভাযাত্রায় অনেকেই খোলা তরোয়াল নিয়ে সামিল হন। এদিন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বলেন, তাঁরা শুধু ভোটের সময় ভগবান রামকে স্মরণ করেন না,  সারা বছরই ভারতীয় সংস্কৃতি মেনে চলেন। তাঁরা শক্তি এবং শান্তির সাধনা করেন। এমনকী হিন্দু ধর্মের বাইরে যাঁরা রামকে শ্রদ্ধা করেন, তাঁদের তিনি শ্রদ্ধা করেন। 

এদিন রাজ্যে তৃণমূল কংগ্রেসের তরফেও হাওড়ায় বিরাট আকারে রাম নবমীর মিছিল বের হয়। সেখানে ছিলেন হাওড়া সদরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ও যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। এই বিষয়ে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর বক্তব্য  'বিরোধীরা শুধু ভোটের সময় ভক্তি দেখায়। '

অস্ত্র মিছিল সম্পর্কে  রথীন চক্রবর্তী বলেন, 'হিন্দু দেবী দুর্গার হাতেও অস্ত্র আছে, তাঁকেও পুজো করা হয়। রামনবমীতেও অস্ত্র পুজো করা হয়। এই অস্ত্র  শান্তির জন্য। কোন অসৎ উদ্দেশ্য নয়। ' এদিন বিজেপি প্রার্থী আরও অভিযোগ করেন, 'রাষ্ট্রদ্রোহী শক্তি রামনবমী দিবসকে দাঙ্গা দিবস হিসেবে চিহ্নিত করতে চাইছে। কিন্তু ভারতীয় ধর্ম একইভাবে চিরদিন বেঁচে থাকবে। ' 

প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী  উত্তরবঙ্গের প্রচার সভা থেকে বিজেপির উদ্দেশে সুর চড়িয়ে  বলেন, 'উনিশ তারিখ ভোট বলে, সতেরো তারিখ দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না। আমরা শান্তি চাই।' যদিও রামনবমীর সকালে মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষার বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এদিন তৃণমূলের প্রার্থীদের অনেককেই দেখা যায় বিভিন্ন কেন্দ্রে রামনবমী পালন করতে । এদিন দেবের গলাতেও শোনা যায়, জয় শ্রী রাম স্লোগান। 

আরও পড়ুন, লোকসভা নির্বাচনে রেকর্ড আসনে জয় বিজেপির? কত আসন পেতে পারে কংগ্রেস? কী বলছে সমীক্ষা?

 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget