এক্সপ্লোর

Ram Navami 2024 : রামনবমীর মিছিলে BJP, TMC-র দুই প্রার্থীর সৌজন্য, ইসলামপুরে সম্প্রীতি ছবি আঁকলেন করিম-কার্তিক

Loksabha Election 2024 : উৎসবের মেজাজে ভোটের আগে জনসংযোগ সারলেন দলীয় প্রার্থীরা। এরই মধ্যে নজর কাড়ল কয়েকটি আলোর-ছবি। এ আলো সম্প্রীতির । এ আলো পরমতসহিষ্ণুতার। এ আলো মানবতার। 

শিবাশিস মৌলিক, উত্তর দিনাজপুর: ২০২৩ এর স্মৃতি এখনও অমলিন। রামনবমীর মিছিল ঘিরে বাংলার জেলায় জেলায় অশান্তির ছবিটা ছিল ভয়াবহ। এবারও রামনবমীর আগে শান্তিপূর্ণ ভাবে উৎসবপালনের বার্তা দিয়েছিলেল রাজনৈতিক নেতানেত্রীরা। বুধবার সকাল থেকেই দেখা গেল বাংলার বিভিন্ন প্রান্তে রামনবমীর মিছিল। কোথাও অস্ত্রহাতে, কোথাও অস্ত্র ছাড়াই। তাৎপর্যপূর্ণ ভাবে এবার বিভিন্ন জায়গায় গেরুয়া শিবিরের পাশাপাশি রামনবমীর ব়্যালি বের করল তৃণমূলও। উৎসবের মেজাজে ভোটের আগে জনসংযোগ সারলেন দলীয় প্রার্থীরা। এরই মধ্যে নজর কাড়ল কয়েকটি আলোর-ছবি। এ আলো সম্প্রীতির । এ আলো পরমতসহিষ্ণুতার। এ আলো মানবতার। 

উত্তর দিনাজপুরে সম্প্রীতির ছবি 

ভোটের মুখে সেই রামনবমী পালন ঘিরে লাগাতার চড়ছিল ধর্মের রাজনীতির পারদ। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর লাগাতার বাগ্‍‍যুদ্ধে মেরুকরণের ইঙ্গিত দেখছিল রাজনৈতিকমহল। উত্তর দিনাজপুরের ইসলামপুরে মন ভাল করা এক ছবি দেখল মানুষ। নজির সৃষ্টি করলেন দুই রাজনৈতিক ব্যক্তিত্ব।  বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর মিছিলে যোগ দিয়েছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক পাল। রামনবমীর মিছিলে যোগ দেওয়া সেই বিজেপি প্রার্থীর সঙ্গেই এদিন সৌজন্য বিনিময় করতে দেখা গেল প্রাক্তন মন্ত্রী ও ইসলামপুরের এগারোবারের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে। মঙ্গলবার এই প্রার্থীর সমর্থনে সভা করতে এসেই, রামনবমী ইস্যুতে ধর্মীয় আবেগ উস্কে আক্রমণ শানিয়েছিলেন নরেন্দ্র মোদি। তারপরদিনই এই ছবি নিঃসন্দেহে মন ভাল করা। 

আব্দুল করিম বললেন, ' আমরা জল খাওয়াই ওদের। এটা ইসলামপুরের রীতি। সাম্প্রদায়িক সম্প্রীতি বহাল রাখার জন্য আমরা সবাই এগিয়ে আসি সব ধর্মের সামনে। ' 

হাওড়াতেও সম্প্রীতির বার্তা

অন্যদিকে, হাওড়ার পিলখানায় রামনবমী মিছিলে দেখা গেল সম্প্রীতির বার্তা। তৃষ্ণার্ত রামভক্তদের দিকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা এগিয়ে দিলেন পানীয় জলের বোতল, শরবত। খুশি মনে তা খেলেন রামনবমী মিছিলে অংশগ্রহণকারীরা। বুধবার দুপুর দেড়টা নাগাদ হাওড়া পাইকারি মাছ বাজারের কাছ থেকে হাওড়া খটিক সমাজের রামনবমীর মিছিল বের হয়।  এই মিছিলের জন্য সকাল থেকেই গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। বিরাট পুলিশ বাহিনী ছাড়াও মোতায়েন করা হয় ব়্যাফ। তবে এই মিছিলে অংশ নেওয়া মানুষের দিকেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা রামভক্তদের হাতে এগিয়ে দেন পানীয় জলের বোতল এবং শরবত।   

আরও পড়ুন, লোকসভা নির্বাচনে রেকর্ড আসনে জয় বিজেপির? কত আসন পেতে পারে কংগ্রেস? কী বলছে সমীক্ষা?

 

 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget