এক্সপ্লোর

Suvendu Adhikari: রামনবমীর মিছিল ঘিরে অশান্তি, মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর

Ram Navami: রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র রেজিনগর। ব্যাপক বোমাবাজি। পূর্ব মেদিনীপুরের এগরায় রাম নবমীর মিছিল ঘিরে অশান্তি হয়, ইটবৃষ্টিতে জখম চারজন

কলকাতা: রাজ্যের বিভিন্ন জায়গায় রামনবমীর (Ram Navami) মিছিল ঘিরে অশান্তি। এই ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। NIA তদন্তের দাবি জানিয়েছেন তিনি। রাজ্যপালের হস্তক্ষেপের দাবিও করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

রামনবমীর মিছিল ঘিরে অশান্তি: এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, মুখ্যমন্ত্রীর উস্কানিমূলক বক্তব্যে দুষ্কৃতীরা আশ্বাস পেয়েছিল যে, আইনরক্ষকদের হাত বেঁধে দেওয়া হয়েছে। ফলে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। এর NIA তদন্ত হওয়া উচিত। শুভেন্দুর পোস্টে লেখেন, রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখে রামনবমীর মিছিলে হামলা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার কথা জানিয়ে তাঁর হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছি। একইসঙ্গে নির্বাচন কমিশনের কাছেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বলে পোস্টে উল্লেখ শুভেন্দু অধিকারীর। 

 

 

গতকাল মুর্শিদাবাদের রেজিনগরের শক্তিপুরে রামনবমীর মিছিলে বোমাবাজির ঘটনা ঘটে। তাতে বেশ কয়েকজন আহত হন। একাধিক দোকান ও বাড়িতে ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীও আসে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ করে বিজেপি। NIA-তদন্তের দাবি জানিয়েছেন সুকান্ত মজুমদার। যদিও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের দাবি তৃণমূলের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পূর্ব মেদিনীপুরের এগরায় রাম নবমীর মিছিল ঘিরে অশান্তি হয়। ইটবৃষ্টিতে জখম চারজন। গতকাল রাতে এগরার কলেজ মোড়ের কাছে রাম নবমীর শোভাযাত্রা পৌঁছলে তৃণমূলের লোকজন ইট ছুড়তে শুরু করে বলে বিজেপির অভিযোগ। সেখানে পৌঁছে পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পুলিশ বেছে বেছে বিজেপি কর্মী, সমর্থকদের আটক করছে বলে অভিযোগ করেন অগ্নিমিত্রা। এই ঘটনায় চার বিজেপি কর্মীকে আটক করেছে এগরা থানার পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Loksabha Election 2024: মোতায়েন ১১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কোচবিহারে চলছে শেষ মুহূর্তে ভোটের প্রস্তুতি

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget