এক্সপ্লোর

রামকৃষ্ণলোকে স্বামী স্মরণানন্দ, আজ কতক্ষণ শেষশ্রদ্ধা জানানো যাবে ? শিষ্যদের জন্য কী বিধি ?

Swami Smaranananda Maharaj Dies : মঠ কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বেলুড় মঠের দরজা খোলা থাকবে। 

ভাস্কর ঘোষ, হাওড়া: রামকৃষ্ণলোকে পাড়ি দিয়েছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ। বহুদিন ধরে শরীর লড়াই করছিল বিভিন্ন রোগের সঙ্গে। অবশেষে ইহজগতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তাঁর দেহ। রাতেই গুরু-মহারাজের মহাপ্রয়াণের খবর পান ভক্তরা। আর বুধবার তাঁর দেহকে শেষ বারের মতো প্রণাম জানাতে মঠ প্রাঙ্গণে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। 

মঙ্গলবার কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে রাত ৮ টা ১৪ মিনিটে দেহত্যাগ করেন স্বামী স্মরণানন্দ।  তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। মঠের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, জ্বর এবং অন্যান্য জটিলতার কারণে গত ১৮ জানুয়ারি তাঁকে কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ২৯ জানুয়ারি তাঁকে কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সর্বোত্তম উপলব্ধ চিকিৎসা সত্ত্বেও, ধীরে ধীরে তার অবস্থার অবনতি হতে থাকে তাঁর। অবশেষে তিনি নশ্বর শরীর ত্যাগ করলেন মঙ্গলবার। 

মঠ কর্তৃপক্ষ সূত্রে খবর, বুধবার শেষকৃত্য সম্পন্ন না হওয়া পর্যন্ত বেলুড় মঠের দরজা খোলা থাকবে।  বেলুড় মঠের প্রয়াত অধ্যক্ষ মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে বুধবার ভোর থেকেই অগণিত ভক্ত এবং দীক্ষিতের সমাগম হয়েছে মঠ প্রাঙ্গণে। সেখানেই শায়িত তাঁর দেহ। মঙ্গলবার রাত্রি থেকেই সারিবদ্ধ ভাবে শিষ্য ও ভক্তরা একে একের ফুল মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানাতে শুরু করেন । বুধবার ভোরে দূর দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করেন। মঠ সূত্রে খবর , বুধবার সন্ধে ৭ টা অবধি বেলুড় মঠে মহারাজের দেহ শায়িত  থাকবে ভক্ত এবং দীক্ষিতদের শেষ শ্রদ্ধা জানাবার জন্য। রাত ন'টায় বেলুড় মঠেই তার অন্ত্যেষ্টিক্রিয়া হবে।. 

মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে,  রামকৃষ্ণ মঠ ও মিশনের  গুরুর মহাসমাধির পরে কী কী ধর্মীয় কর্তব্য পালন করতে হয়,   রামকৃষ্ণ সংঘ দ্বারা তেমন কোনও নির্ধারিত আচার বা বিধি নেই। সঙ্ঘ সবসময় আধ্যাত্মিক ও বিশুদ্ধ জীবন যাপন, জপ, ধ্যান, প্রার্থনা, স্তোত্র উচ্চারণে জোর দিয়ে থাকে, যা মনকে ঈশ্বরমুখী করে।  ১৩ দিন বা কমপক্ষে ৩ দিনের জন্য হবিষ্যন্ন (সাধারণ সিদ্ধ চাল এবং ঘি এবং লবণ সহ সবজি) এবং ফল  ভক্ষণ করা যেতে পারে। 

স্বামী বিবেকানন্দর শিবজ্ঞানে জীব সেবার আদর্শ শুধু মুখে বলা না, তা জীবনে আত্মস্থ করেছিলেন স্বামী স্মরণানন্দ। তাঁর রামকৃষ্ণলোকে গমনের খবর শোনার পর থেকে তাই ভক্তদের চোখের জল বাঁধ মানছে না।

সেরা শিরোনাম

Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, উৎসবের মরশুমের আগেই হু হু করে বাড়ছে চিনির দাম
Naihati News : 'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
'কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে রাস্তায় ফেলে মার', বিজেপি নেতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget