এক্সপ্লোর

Ramakrishna Mission property: সেবক হাউস রামকৃষ্ণ মিশনকে ফেরাল পুলিশ, মূল অভিযুক্তের খোঁজ মিলল?

Ramakrishna Mission property dispute: রবিবার ভোরে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পত্তি সেবক হাউসে হামলা হয়। খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা হয় নিরাপত্তারক্ষী এবং সেখানকার আবাসিকদের।


সনৎ ঝা, সুকান্ত মুখোপাধ্যায়, ঝিলম করঞ্জাই, কলকাতা : আগেই খুলে দেওয়া হয়েছিল সিল। বৃহস্পতিবার শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন ( RKM ) কর্তৃপক্ষের হাতে সেবক হাউস তুলে দিল পুলিশ। রবিবার ভোরে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের সম্পত্তি সেবক হাউসে হামলা হয়। খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা হয় নিরাপত্তারক্ষী এবং সেখানকার আবাসিকদের। ঘটনার পর বাড়িটি সিল করে দিয়েছিল পুলিশ।

রামকৃষ্ণ মিশনের তরফে হামলার অভিযোগে ভক্তিনগর থানায় FIR করে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। সেখানে অভিযুক্ত হিসেবে নাম ছিল প্রদীপ রায়ের। কিন্তু রামকৃষ্ণ মিশনের তরফে এই FIR করার এক ঘণ্টা পর, সেই ভক্তিনগর থানাতেই রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষয়ানন্দের বিরুদ্ধে একটি পাল্টা FIR করেন প্রদীপ রায়। এনিয়ে বিতর্ক তৈরি হয়। কারণ, স্বামী অক্ষয়ানন্দ বছর আটেক জলপাইগুড়ি ছেড়েছেন বলে জানিয়েছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ।

রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ বলেন, 'এটা অত্য়ন্ত বেদনাদায়ক যে এই অবস্থায় অক্ষয়ানন্দজিকে টেনে আনা হয়েছে এবং তাঁর সম্পর্কে জামিন অযোগ্য় ধারায় FIR লজ করা হয়েছে। অক্ষয়ানন্দজি জলপাইগুড়ি আশ্রমে ৭-৮ বছর আগে ছিলেন। রামকৃষ্ণ মিশন জলপাইগুড়ির অধ্য়ক্ষ হিসাবে তিনি ডিড অফ গিফট গ্রহণ করেছিলেন। যখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে তখন অক্ষয়ানন্দজি ইলাহাবাদে আছেন, প্রয়াগরাজে।'

বুধবারই পুলিশ জানিয়েছিল যে ভুল তথ্য দিয়ে FIR করেছিলেন প্রদীপ রায়। শিলিগুড়ি কমিশনারেটের ডিসিপি (ইস্ট) দীপক সরকার জানান, ' যে মূল অভিযুক্ত আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন। প্রদীপের দাবি কোনও ভাবেই ঠিক নয় ।' 

বুধবার  শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি-মাফিয়ার তাণ্ডবের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। অভিযোগ, শিলিগুড়ির শালুগাড়ার এই রামকৃষ্ণ মিশনের জমি দখল করতে রবিবার ভোরে প্রদীপ রায়ের নেতৃত্বে হামলা চালায় সশস্ত্র গুন্ডাবাহিনী। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আবাসিকদের খুনের হুমকি দিয়ে বাড়িছাড়া করা হয়। CC ক্য়ামেরা ভেঙে ফেলার পাশাপাশি, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

প্রদীপ রায়ের বিরুদ্ধে থানায় FIR করে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। একঘণ্টার মধ্য়ে সেই অভিযুক্তই আবার একই থানায় রামকৃষ্ণ মিশনের স্বামী অক্ষয়ানন্দর বিরুদ্ধে পাল্টা FIR করেন। প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। এই নিয়ে তোলপাড়ের ৩ দিনের মাথায় ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তবে এত দিন পরেও অধরা মূল অভিযুক্ত। মূল অভিযুক্তের খোঁজ শেষ অবধি পুলিশ কবে পায়, সেদিকেই সবার নজর।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: হিরণের ডক্টরেট ডিগ্রি ভুয়ো! অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ আপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget