এক্সপ্লোর

Ram Mandir Inauguration: রামমন্দির উদ্বোধনের কাউন্টডাউন শুরু, রামলালার জন্য বিশেষ উপহার দিলীপ ঘোষের

Ayodhya: পাশাপাশি রাজস্থান থেকে ঘি, বৃন্দাবন থেকে লাড্ডু, সীতার বাড়ি জনকপুর থেকে রামলালার জন্য পাঠানো হয়েছে উপহার।

কলকাতা: অযোধ্য়ায় রাম মন্দির উদ্বোধনের (Ram Mandir Inauguration) কাউন্টডাউন শুরু। এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পৌঁছে যাচ্ছে রামলালার উপহার। এবার সুন্দরবন থেকে দিলীপ ঘোষের পাঠানো ১০০ কেজি মধু পৌঁছে গিয়েছে অযোধ্যায়।

রামলালার জন্য বিশেষ উপহার: আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন। একেবারে সাজ সাজ প্রাচীন জনপদ অযোধ্যায়। রামলালাকে কেন্দ্র করে উৎসাহ তুঙ্গে। ইতিমধ্য়েই গর্ভগৃহে রামলালার বিগ্রহ স্থাপন হয়েছে, চলছে রামায়ণ পাঠ। আর দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেছে উপহার। শুধু এরাজ্যই নয়। এর পাশাপাশি রাজস্থান থেকে ঘি, বৃন্দাবন থেকে লাড্ডু, সীতার বাড়ি জনকপুর থেকে রামলালার জন্য পাঠানো হয়েছে উপহার। রামলালার জন্য আসা উপহারের মধ্যে সবার নজর কেড়েছে ২৪ কুইন্টাল ওজনের ঘণ্টা। অযোধ্যাজুড়ে শুরু হয়েছে উৎসব। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন অসংখ্য ভক্ত, সাধুসন্ত। চলছে নাচগান। মুখে মুখে শোনা যাচছে রামসীতার গান। রামচরিতমানস পাঠ।                  

উদ্বোধনের কাউন্টডাউন শুরু: রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে শাস্ত্রীয় আচার মেনে চলছে বিশেষ পুজো। আজ অগ্নি উপাসনা। ২১ বৈদিক বিধিতে পুজোর আয়োজন। পাশাপাশি, মন্দির উদ্বোধনের দিন নিবেদনের জন্য এদিন, ৫৬ ভোগ তুলে দেওয়া হয় মন্দিরের প্রধান পুরোহিতের হাতে। সেজে উঠেছে রাম মন্দির। ফুল দিয়ে সাজানো হচ্ছে মন্দির ও মন্দির চত্বর। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি, ফুল এসেছে কলকাতা থেকেও। গঙ্গাসাগর থেকে পুরীর হেরিটেজ করডর হয়ে অযোধ্যায় এসেছেন প্রমীলা বাহিনী। 

অযোধ্যাজুড়ে উৎসবের মেজাজ উত্তরপ্রদেশের পুলিশ ব্যান্ড হাজির লতা মঙ্গেশকর চকে।একের পর এক গানে মাতাল করছে অযোধ্যায় আসা মানুষজনকে। বারাণসী থেকে আসা ১৬ জনের এই ব্যান্ডের প্রধান আবদুল কাদির। মন্দির চত্বরে দেখা যায় মুম্বই থেকে আসা একদল তরুণ-তরুণীর সঙ্গে। উদ্বোধনকে কেন্দ্র করে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্য়াকে। কাল পর্যন্ত রাম মন্দির সাধারণের জন্য় খোলা থাকবে। তারপর উদ্বোধনের জন্য় বন্ধ হয়ে যাবে মন্দির। ২২ তারিখ উদ্বোধনের পর ফের মন্দির খুলে দেওয়া হবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: DA Agitation: বকেয়া DA ও স্বচ্ছ নিয়োগের দাবি, ফের পথে সরকারি কর্মীদের একাংশ

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
Kolkata News: ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
ডুব সাঁতার দেওয়ার সময় রবীন্দ্র সরোবরে ডুবে মৃত্যু ছাত্রের, তদন্তে পুলিশ
Koustav Bagchi: 'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?
'মোটা গাছের গুঁড়িতে বেঁধে....' কাদের হুঁশিয়ারি দিলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচী?

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget