এক্সপ্লোর

Ramnabami: প্ররোচনায় পা দেবেন না, রামনবমী নিয়ে পুলিশ সতর্ক রয়েছে, উৎসবের প্রাক্কালে বার্তা প্রশাসনের

Ramnabami 2025: রামনবমীর দিন কোনও রকম অশান্তি রুখতে প্রস্তুত কলকাতা পুলিশ।

Ramnabami: রামনবমীকে কেন্দ্র করে চরমে উঠেছে বিজেপি-তৃণমূল বাকযুদ্ধ। এই আবহে শনিবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতার সমস্ত থানার ওসিদের নিয়ে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। রামনবমী নিয়ে, বিজেপি ও তৃণমূলের মধ্য়ে বাগযুদ্ধের পারদ সপ্তমে। চলছে হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারি। এই আবহে শনিবার আলিপুর বডিগার্ড লাইনে কলকাতার সমস্ত থানার ওসিদের নিয়ে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। 

কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, সমস্ত স্পর্শকাতর জায়গা চিহ্নিত করা হয়েছে এবং সেখানে কী কী করতে হবে সেই পূর্ণাঙ্গ নির্দেশও দেওয়া হয়েছে। কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করে, তার জন্য যা ব্যবস্থা নিতে হবে, সেটাও বিস্তারিত ভাবে বলে দেওয়া হয়েছে। যারা অশান্তি ছড়ানোর চেষ্টা তাদের বিরুদ্ধে আইনমাফিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমও বার্তা দিয়েছেন যে, রামনবমী নিয়ে পুলিশ সতর্ক আছে। সাধারণ মানুষ যেন কোনও প্ররোচনায় পা না দেন। উস্কানিমূলর পোস্টার লাগানো হতে পারে, খবর এসেছে। তবে কেউ যাতে কোনও প্ররোচনায় পা না দিয়ে সুষ্ঠু ভাবে সমস্ত উৎসব পালন করেন, রামনবমী এবং ইদ যাতে ভালভাবে পালন করা হয় সেই কথাই বলেছেন তিনি।

এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে, কোনও মহল থেকে এমন কিছু করার পরিকল্পনা রয়েছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হতে পারে। কিছু পোস্টার, প্ল্যাকার্ড বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনা রয়েছে যার প্রভাবে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক হিংসা, বিদ্বেষের বাতাবরণ তৈরি হতে পারে। কিছু কাজের পরিকল্পনা রয়েছে যাতে, ধর্মীয় যে ঐতিহ্য বাংলায় রয়েছে তা বিঘ্নিত হতে পারে। তবে সব কিছুই শক্ত হাতে মোকাবিলা করতে প্রস্তুত পুলিশ, সেই বার্তাই দেওয়া হয়েছে। 

আগামী ৬ এপ্রিল রামনবমী। সেই উপলক্ষ্য়ে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। রামনবমীর দিন ১ কোটি হিন্দুকে নিয়ে মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। আবার রামনবমীর দিনই প্রায় ৪৩টি জায়গায় হামলার আশঙ্কা করেছে 'শ্রীরামনবমী উদযাপন সমিতি'। এদিকে, শনিবার শুভেন্দু অধিকারী বললেন, পুলিশ মিছিলে বাধা দিলে সেখানেই বসে ভজন করবেন। যা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। অন্যদিকে, আগেই থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপি প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। পুলিশ রামনবমীর শোভাযাত্রা আটকালে, শোভাযাত্রা নিয়ে থানা ঘেরাও হুঁশিয়ারি দিয়েছিলেন দিলীপ ঘোষ। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget