এক্সপ্লোর

Rath Yatra Weather : বৃষ্টিতে ভিজে মাসির বাড়ি যাবেন জগন্নাথ? দক্ষিণের ৫ জেলায় প্রবল বৃষ্টির সঙ্কেত দিল আবহাওয়া দফতর

Kolkata Weather Update : উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অতিভারী বর্ষণ চলবে শনিবার পর্যন্ত।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : রথযাত্রা ( Ratha Yatra 2024 ) মানেই বৃষ্টি। এবছর জুন মাসে বৃষ্টির অভাব দেখেছে দক্ষিণবঙ্গ ( South Bengal Weather ) । জুলাই  সেই অভাব মেটাবে, সেই আশায় বুক বেঁধেছে বঙ্গবাসী ও কৃষিজীবী মানুষ। এই মুহূর্তে আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী রবিবার, রথযাত্রার দিন সারা রাজ্যজুড়েই বৃষ্টি হবে।  উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে অতিভারী বর্ষণ চলবে শনিবার পর্যন্ত।

আবহাওয়া মানচিত্র বলছে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই  এবার বৃষ্টি  চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। তাপমাত্রা একই রকম থাকবে আগামী কয়েক দিন। তবে শুক্রবার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে।  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টি হবে । তবে বৃষ্টি না হলেও আবহাওয়া থাকবে মেঘলা। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

 অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই দুর্যোগের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।   বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টি হবে।  রবিবার রথের দিন বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। 

কলকাতায় রথযাত্রার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশিই থাকবে। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি  বজায় থাকবে। আকাশ থাকবে মূলত মেঘলা ।  বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।শুক্রবার  কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৯ থেকে ৯৮ শতাংশ। 

 অন্যদিকে গুজরাতেও প্রবল বৃষ্টির আশঙ্কার কথা বলেছে মৌসম ভবন। ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হবে কঙ্কন,গোয়া, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রেও।  সৌরাষ্ট্র এবং কচ্ছে বৃষ্টি চলবে । দক্ষিণ তামিলনাডু, কেরল, মাহেতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। এছাড়া অতিরিক্ত বৃষ্টিতে কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেন আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুন :                                            

 প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস, বেসামাল পাহাড়ে এবার হড়পা বানের সতর্কতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget