এক্সপ্লোর

Rath Yatra 2026: রথযাত্রায় ধান রোপণ করলেন মঠের মহারাজ, শ্রীরামকৃষ্ণের পারিবারিক স্মৃতিকে মনে রেখে এই প্রথা

Rath Yatra 2026 Updates: রথযাত্রার পুণ্যতিথিতে কামারপুকুরে দেখা গেল এক প্রাচীন ঐতিহ্য, প্রথা মেনে শ্রীরামকৃষ্ণ মঠ সংলগ্ন জমিতে হল ধান রোপণ

হুগলি: রথযাত্রার পুণ্যতিথিতে কামারপুকুরে দেখা গেল এক প্রাচীন ঐতিহ্য। প্রথা মেনে কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠ সংলগ্ন ঐতিহাসিক লক্ষ্মীজলা জমিতে হল ধান রোপণ। একসঙ্গে ধান রোপণ করলেন মঠের মহারাজ ও সাধু-সন্ন্যাসীরা।

আরও পড়ুন, রেলের টিকিট বুকিংয়ে বড় বদল, নয়া সংস্করণ IRCTC ওয়েবসাইটে, থাকছে স্মার্ট ফিচার

বহু দশক ধরে চলে আসা আচার শ্রীরামকৃষ্ণের পারিবারিক স্মৃতিকে মনে রেখে এই প্রথা। শ্রীরামকৃষ্ণের পিতাকে তাঁর বন্ধু লক্ষ্মীজলায় ২ বিঘা জমি দান করেছিলেন। সেই জমিকে কেন্দ্র করে গড়ে ওঠে পরিবারের কৃষিনির্ভর জীবনযাত্রা। প্রতি বছর শ্রীরামকৃষ্ণর বাবা আরাধ্য দেবতা রঘুবীরকে স্মরণ করে নিজ হাতে প্রথম ধানের চারা রোপণ করতেন। পরে সেই ঐতিহ্যের দায়িত্ব গ্রহণ করে কামারপুকুর রামকৃষ্ণ মঠ। প্রতি বছর রথযাত্রার দিন মঠের মহারাজ ও সাধু-সন্ন্যাসীরা প্রতীকী ধান রোপণ করেন। 

রথযাত্রার আগে পুরীর মন্দির থেকে বেরোল পহন্ডি। রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির। শুক্লপক্ষের পুণ্য তিথিতে টান পড়বে রথের রশিতে। তার আগে শুরু হয়েছে পবিত্র পহন্ডি প্রক্রিয়া। মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। গতকাল প্রায় দিনভর বৃষ্টি হয়েছে পুরীতে। আজও দফায় দফায় বৃষ্টি হচ্ছে সৈকত শহরে। তারই মধ্যে রথের রশি ছুঁতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে ভক্ত। রথ উপলক্ষে পদ্মশ্রী শিল্পী সুদর্শন পট্টনায়েকের হাতে পুরীর সমুদ্র তীরে সেজে উঠেছে বালি দিয়ে তৈরি প্রভু জগন্নাথের মূর্তি।

৬৩০ বছরে পড়ল হুগলির মাহেশের রথ। রথযাত্রা উপলক্ষ্যে সকাল থেকে সেখানে ভক্তদের উপচে পড়া ভিড়। আড়াইশো বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। ১৭৭৬ সালে রানি জানকীদেবী মিলনমেলার উদ্দেশে রথযাত্রার সূচনা করেন। আগে ১৭ চূড়ার রথ ছিল। এখন ১৩ চূড়ার রথ। সম্পূর্ণটা কাঠের তৈরি। মহিষাদল রাজবাড়ির এই রথে জগন্নাথের সহযাত্রী হন কুলদেবতা মদনগোপাল জিউ ও রাজ পরিবারের শালগ্রাম শিলা। রথযাত্রা উপলক্ষ্যে প্রায় এক মাস ধরে এখানে মেলা বসে।

পূর্ব বর্ধমানের নতুনগঞ্জে প্রায় আড়াইশো বছরের প্রাচীন রাধাবল্লভ-অন্নপূর্ণা জগন্নাথ মন্দিরে শুরু হল রথযাত্রা উৎসব। প্রতিবছরের মতো এবারও দীর্ঘদিনের প্রথা মেনে মহাস্নান ও নবযৌবন রূপ দর্শনের পর জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হল।পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের সিয়ারশোল রাজবাড়ির রথযাত্রায় অংশ নিলেন পুরমন্ত্রী ও বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। উপস্থিত হয়েছেব পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী অজয় পোদ্দার ও রানিগঞ্জের বিধায়ক পার্থ ঘোষও।

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Advertisement

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget