এক্সপ্লোর

Hooghly Mahesh Ratha Yatra: ৬২৮ বছরে মাহেশের রথযাত্রা! ৫০ ফুট উঁচু রথ দেখতে উপচে পড়ছে ভিড়

Jagannath Ratha Yatra: পুরীতে কয়েক বছর অন্তর অন্তর নবকলেবর অনুষ্ঠান হয়, মাহেশে তেমন হয় না। একই বিগ্রহের পুজো হয়।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বাংলার অন্যতম ঐতিহ্যশালী রথযাত্রা (Ratha Yatra 2024) হুগলির মাহেশের রথ। রথ উৎসব উপলক্ষ্যে ভিড়ে ঠাসা মাহেশ। শতাব্দীপ্রাচীন (Mahesh Ratha Yatra) এই রথযাত্রা উৎসবে প্রতিবছর ভিড় করেন ভক্তরা।  
 
এবার ৬২৮ বছরে পড়ল এই রথযাত্রা। আগে এখানে ছিল কাঠের রথ। ১৩৬ বছর আগে লোহার রথ তৈরি হয়। তারপর থেকে সেই চলই চলে আসছে। ১২৫ টন ওজনের এই লোহার রথের উচ্চতা ৫০ ফুট। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়। কিন্তু মাহেশে ৬২৮ বছর ধরে একই বিগ্রহের পুজো হচ্ছে।

মহিষাদলের রথযাত্রা:
আড়াইশো বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। ১৭৭৬ সালে রানি জানকীদেবী মিলনমেলার উদ্দেশ্যে এই রথযাত্রার সূচনা করেন। আগে ১৭ চূড়ার রথ ছিল। এখন ১৩ চূড়ার রথ। লোহার পাত দিয়ে মোড়া রথের মোট ৩৪টি চাকা আছে।মহিষাদলের রথের উচ্চতা প্রায় ৪০ ফুট। মহিষাদল রাজবাড়ির এই রথে জগন্নাথের সহযাত্রী কুলদেবতা মদনগোপাল জিউ ও রাজ পরিবারের শালগ্রাম শিলা। রথযাত্রা উপলক্ষ্যে প্রায় এক মাস ধরে মহিষাদলে মেলা হয়। বিভিন্ন জেলা থেকে আসেন পুণ্যার্থীরা।

মল্লরাজাদের রথ উৎসব:
বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্লরাজাদের রথের রশিতে পড়ল টান। সাড়ে তিনশো বছরের পুরনো এই রথযাত্রা বিশেষত্ব হল, জগন্নাথ-বলরাম-সুভদ্রা নন, রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ। কথিত আছে, ১৬৬৫ সালে বিষ্ণুপুরের মল্লরাজা মাধবগঞ্জে রানি শিরোমণি দেবীর ইচ্ছায় পাথরের পাঁচ চূড়া মন্দির নির্মাণ করেন। মন্দিরের বিগ্রহ রাধা মদন গোপাল জিউ। এই মন্দিরের অনুকরণে তৈরি হয় পিতলের রথ। সকালে রথের মধ্যেই পূজার্চনা ও আরতি করা হয়। রথের রশিতে টান দিতে দূর-দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসেছেন। 

পুরীর জগন্নাথধামে রথযাত্রা:
রথের দিনে পুরনো চেহারায় পুরী। সৈকত শহরে উপচে পড়ছে ভিড়। মুহুর্মুহু শোনা যাচ্ছে জয় জগন্নাথ ধ্বনি। একবার রথের রশিতে টান দিতে কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে এসেছেন। এই প্রথম নবযৌবন বেশ, নেত্র উৎসব, রথযাত্রা সব একই দিনে হচ্ছে।ফলে রথের রশিতে টান পড়বে আজ বিকেলে। প্রথমে বেরোবেন সুদর্শন। গর্ভগৃহ থেকে ২২ ধাপে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নামিয়ে আনা হবে। ২২ ধাপের তৃতীয় ধাপে শিবের দর্শন নেন জগন্নাথ। এরপর দুলিয়ে দুলিয়ে বাজনা বাজিয়ে বিগ্রহকে তোলা হবে রথে, যা পহন্ডি নামে পরিচিত। জগন্নাথদেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের তালধ্বজ আর সুভদ্রার রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। এরপর পুরীর রাজা সোনার ঝাঁটা দিয়ে রাস্তা ঝাঁট দেবেন। এই রীতিকে বলা হয় ছেড়াপহরা। আগামীকাল শেষ হবে রথযাত্রা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: জন্মদিনে ক্যাপ্টেন কুল ধোনিকে প্রণাম স্ত্রী সাক্ষীর! কেক কেটে আয়োজন সলমনের! ভাইরাল ভিডিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget