এক্সপ্লোর

Ration Distribution Scam : রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের ED-র তলব জ্যোতিপ্রিয়র বর্তমান ও প্রাক্তন আপ্ত সহায়ককে

Jyotipriyo Mullick : এর আগে অভিজিৎ দাসকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি। ইডি সূত্রে দাবি, অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশিতেই একটি মেরুন ডায়েরির হদিশ মেলে। যেখানে 'বালুদা' নামের উল্লেখ পাওয়া যায়।

আবীর দত্ত, কলকাতা : রেশন বণ্টন দুর্নীতি (Ration Distribution Scam) মামলায় ফের ED দফতরে তলব করা হল জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক অমিত দে ও প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসকে। গতকালও অমিত দে ED আধিকারিকদের ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। তিনবার জেরার পর ফের চতুর্থবার তলব করা হয়েছে তাঁকে।

বাকিবুর রহমানের মাধ্যমে তিনি টাকা তুলেছিলেন কি না ? রেশন দুর্নীতির টাকায় তিনিও কি লাভবান হয়েছিলেন ? জ্য়োতিপ্রিয় মল্লিকের (Jyotopriyo Mullick) আপ্ত সহায়ক অমিত দে'র কাছে জানতে চান আধিকারিকরা, খবর ইডি সূত্রে।

এর আগে অভিজিৎ দাসকেও জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় এজেন্সি (Central Agency)। ইডি সূত্রে দাবি, অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশিতেই একটি মেরুন ডায়েরির হদিশ মেলে। যেখানে 'বালুদা' নামের উল্লেখ পাওয়া যায়।

রেশন দুর্নীতি মামলায় প্রথমে ব্যবসায়ী বাকিবুর রহমান ও তারপর বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুরু থেকেই ইডি আধিকারিকদের র‍েডারে রয়েছেন, মন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে।

২০১১ সালে খাদ্যমন্ত্রী হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক হন অমিত দে। ED-র দাবি, নামে-বেনামে প্রচুর সম্পত্তি রয়েছে অমিতের নামে, আছে রিসর্টও। রেশন দুর্নীতির টাকায় ঢুকেছে অমিতের অ্যাকাউন্টে, দাবি ED-র। 

বুধবার নাগেরবাজারে স্বামী বিবেকানন্দ রোডে অমিত দে'র ভালবাসা অ্যাপার্টমেন্টের তল্লাশি চালায় ইডি। বৃহস্পতিবার জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ির পাশাপাশি, তাঁর আপ্ত সহায়কের নাগেরবাজারের জোড়া ফ্ল্যাটে হানা দেয় ED। স্থানীয় সূত্রে দাবি, প্রথমে নাগেরবাজারের ভগবতী পার্কের পারুল আবাসনের ফ্ল্যাটে থাকতেন অমিত দে। চলতি বছরের রথের দিন স্বামী বিবেকানন্দ রোডের আবাসনে আসেন।                       

স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে যাঁকে তাঁরা সাধারণ তৃণমূল কর্মী হিসেবে চিনতেন, সেই অমিত ২০১১ সালে জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী হওয়ার পর তাঁর আপ্ত সহায়ক হন। তখন থেকেই অমিত দে-র নজরকাড়া উত্থান। অমিত দে'র পাশাপাশি ইডি অফিসারদের নজরে রয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ অভিজিৎ দাসের ভূমিকাও।                                          
 আরও পড়ুন- ফের জেরা জ্যোতিষ্মানকে, হাজিরা পাচুরও, পুর নিয়োগ দুর্নীতি তদন্তেও তৎপর ED

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget