এক্সপ্লোর

Ration Scam : এবার রেশন দুর্নীতিতেও উদ্ধার ডায়েরি, উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য ! দাবি ইডির

Ration Scam Case: সরকারি গণবণ্টন ব্যবস্থায় কত পরিমাণ আটা কত দামে কেনা হয়েছে, সব তথ্য ডায়েরিতে !

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের ( Bakibur Rahaman ) সাম্রাজ্য়ের বহর ED আধিকারিকদের অবাক করেছিল আগেই। এবার রেশন দুর্নীতি মামলার ( Ration Distribution Scam ) তল্লাশিতে ED-র হাতে চাঞ্চল্যকর তথ্য এসেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। তাদের দাবি, এক অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। আর তা থেকেই পাওয়া গিয়েছে চমকে দেওয়ার মতো তথ্য । 

ডায়েরিতে লেখা, সরকারি গণবণ্টন ব্যবস্থায় কত পরিমাণ আটা কত দামে কেনা হয়েছে। ED-র দাবি, প্রায় ৮-১০ বছর ধরে চলছিল রেশনের আটা বিক্রির বেআইনি কারবার। বাকিবুরের রাইস মিল থেকে বাজেয়াপ্ত হয়েছে বিভিন্ন সরকারি দফতরের ১০৯টি স্ট্যাম্প। এর মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটিজ সাপ্লাই কর্পোরেশন লিমিটেড, খাদ্য সরবরাহ দফতরের চিফ ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ও পারচেজ অফিসারের স্ট্যাম্প। ED-র দাবি, রেশন সামগ্রী বিক্রির গোটা কারবার চলত চেন সিস্টেমে। প্রথমে মিল মালিক, এরপর  ডিস্ট্রিবিউটার, ডিলার এবং সবশেষে বিভিন্ন ব্যক্তির হাতে পৌঁছে যেত রেশন সামগ্রী।  

কলকাতা থেকে শুরু করে বেঙ্গালুরুতে হোটেল! রেস্তোরাঁ থেকে পানশালা! গ্যারাজে পর্শে, BMW, জাগুয়ারের মতো বিলাসবহুল গাড়ি! সামনে এসেছে রেশন দুর্নীতিতে ইডির হাতে ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানের বিশাল সম্পত্তি! রেশন দুর্নীতি মামলায় ধৃত মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের এত বিশাল পরিমাণ সম্পত্তির উৎস সন্ধানেই এখন মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেট! হেফাজতে থাকা বাকিবুরকে জিজ্ঞাসাবাদ ও বাজেয়াপ্ত নথি পরীক্ষা করে এখন এসব প্রশ্নেরই উত্তর খুঁজছেন ইডির অফিসাররা।   

বাকিবুর রহমানের বিরুদ্ধে রেশনের আটা নিয়ে কালোবাজারির প্রমাণ আগেই এসেছিল পুলিশের হাতে। চাঞ্চল্যকর দাবি করল ED। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ২০২০-২০২২, এই ৩ বছরে নদিয়ার কোতয়ালি, ধুবুলিয়া, নবদ্বীপ এই ৩টি থানায় মামলা রুজু করে রাজ্য পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রচুর রেশন সামগ্রী। ED-র দাবি, তখনই জানা যায়, রেশনের সামগ্রী খোলা বাজারে পাচার হচ্ছে বাকিবুর রহমানের রাইস মিল থেকে। ED-র দাবি, ৩ বছর ধরে পুলিশি অভিযান, তল্লাশির পরেও ওই একই জায়গায় রমরম করে চলছিল রেশনের কালোবাজারি। ফলে এর পিছনে প্রভাবশালী যোগ ও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছে ED। 


 বাকিবুর রহমানের বিরুদ্ধে এর আগে ২০২০-র ২২ ফেব্রুয়ারি একটি মামলা হয় নদিয়ার কোতয়ালি থানায়। সেইসময় তল্লাশিতে ওই এলাকার এক ব্য়বসায়ীর দোকান থেকে ৬২২ কেজি রেশনের আটা বাজেয়াপ্ত করে পুলিশ। ED-র দাবি, সেইসময় তদন্তে জানা যায়, এই আটা এসেছিল বাকিবুর রহমানের রাইস মিল থেকে। ২০২০-২০২২, এই ৩ বছরে খোলা বাজার থেকে ৩ হাজার ৮২১ কেজি আটা বাজেয়াপ্ত করে রাজ্য পুলিশ।   

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget