এক্সপ্লোর

Haimanti Ganguly: কোথায় গেলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়? বেপাত্তা পরিবারও

Recruitment Case:নিয়োগ দুর্নীতিতে নতুন নাম জড়ানো হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের এখনও খোঁজ নেই। যদিও হৈমন্তী ও তাঁর পরিবারকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে এর মধ্যেই।

হিন্দোল দে, কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (recruitment scam) নতুন নাম জড়ানো হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Ganguly) এখনও খোঁজ নেই। যদিও হৈমন্তী ও তাঁর পরিবারকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে এর মধ্যেই। গত কাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার পর থেকেই হাওড়ার উত্তর বাকসাড়ার বাড়িতে দেখা যায়নি পরিবারের সদস্যদের। বাড়ির দরজা বন্ধ, বাইরে পড়ে রয়েছে দুধের প্যাকেট, খবরের কাগজ। পাত্তা নেই তাঁর স্বামী গোপাল দলপতিরও (Gopal Dalapati)। কোথায় গেলেন হৈমন্তী? প্রতিবেশীদের কাছেও তা স্পষ্ট নয়। 

নতুন যা...
এদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে পরতে পরতে নতুন রহস্য। গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায় ও হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের বেহালার ফ্ল্যাটের ল্য়ান্ডিংয়ে আবর্জনার মধ্যে মিলেছে সিরিয়াল ও রোল নম্বর লেখা কাগজ। কীসের সিরিয়াল নম্বর, কাদের রোল নম্বর, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। চাকরি-বিক্রির সঙ্গে এই সিরিয়াল ও রোল নম্বর লেখা কাগজের কোনও যোগসূত্র রয়েছে, উঠছে প্রশ্ন। ফ্ল্যাটের বাইরে মিলেছে হৈমন্তী ও বিভিন্ন সংস্থার নাম লেখা ফাইল। সূত্রের খবর, গোপালের বিরুদ্ধে লুকআউট নোটিস দেওয়ার চিন্তাভাবনা করছে সিবিআই। এই গোপাল দলপতির মুখেই প্রথমবার উঠে এসেছিল কালীঘাটের কাকুর কথা। আবার তারপরই কুন্তল ঘোষ দাবি করেন নিয়োগ দুর্নীতির টাকা গেছে গোপালের স্ত্রী হৈমন্তীর কাছে।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে রহস্যময়ী এই নারীর নাম ভাসিয়ে, হঠাৎই যেন গোটা তদন্তকে একটি গুরুত্বপূর্ণ মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছেন যুব তৃণমূলের রাজ্য় সম্পাদক কুন্তল ঘোষ।হৈমন্তী গঙ্গোপাধ্যায় গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী।নিয়োগ দুর্নীতির তদন্তে সবার প্রথমে গোপাল দলপতির মুখে শোনা গিয়েছিল কালীঘাটের কাকুর কথা।কিন্তু সেই কালীঘাটের কাকু? সুজয়কৃষ্ণ ভদ্রের নাম সামনে আনেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তাপস মণ্ডল। আর কালীঘাটের কাকুর নাম উঠতেই, রহস্যময়ী নারী অর্থাৎ হৈমন্তীর নাম সামনে আনেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ।

এখন প্রশ্ন উঠছে, এই হৈমন্তীর হাত ধরেই কি পৌঁছনো যাবে নিয়োগ দুর্নীতির পিরামিডের একেবারে শীর্ষে? না কি, স্রেফ তদন্তকারীদের গুলিয়ে দিতেই ভাসিয়ে দেওয়া হল হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম? নিয়োগ দুর্নীতির তদন্তে গোপাল দলপতির নাম প্রথমে শোনা গিয়েছিল কুন্তল ঘোষের মুখে। কিন্তু প্রথমে তাঁর কোনও খোঁজ মিলছিল না! কিন্তু আচমকাই ৩০ জানুয়ারি ইডি দফতরে তাঁর ফোন আসে। পরের দিন তাপস মণ্ডলের সঙ্গে ইডি অফিসে হাজির হন গোপাল দলপতি।

১৯ ফেব্রুয়ারি তাপস মণ্ডলকেই গ্রেফতার করে সিবিআই। সেদিনই কুন্তল ঘোষকেও হেফাজতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে দাবি, এরপর কুন্তল ঘোষ ও গোপাল দলপতিকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই প্রথমবার উঠে আসে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম। সূত্রের দাবি, দেখা গেছে, বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা ঢুকেছে গোপালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেখান থেকে একটা মোটা অংশের টাকা আবার তাঁর স্ত্রী হৈমন্তীর মুম্বইয়ের সংস্থার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:অর্পিতার পর হৈমন্তী, নিয়োগ দুর্নীতির কেন্দ্রে দুই নারী , দুজনের কী মিল ! দেখুন

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget