এক্সপ্লোর

TMC Councilor House Raid: বিধাননগরের কাউন্সিলরের বাড়ি থেকে সন্ধান নিয়োগ সংক্রান্ত নথির, দাবি সিবিআই সূত্রে

Recruitment Scam:বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশির পর মিলল নিয়োগ সংক্রান্ত নথি, খবর সিবিআই সূত্রে।

প্রকাশ সিনহা, কলকাতা: বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর (Recruitment Scam Document Recovery) বাড়িতে তল্লাশির পর মিলল নিয়োগ সংক্রান্ত নথি (TMC Councilor Debraj Chakraborty), খবর সিবিআই সূত্রে। নিয়োগ ছাড়াও মিলেছে বদলি সংক্রান্ত নথিও, জানা গিয়েছে সেই খবরও। কাউন্সিলরের বাড়িতে কীভাবে এই নথি এল, তা খতিয়ে দেখছে সিবিআই। এর সঙ্গে দুর্নীতির কোনওরকম যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আর যা...
গত কাল অর্থাৎ বৃহস্পতিবার, সকাল ৯টা ১০-এ দেবরাজ চক্রবর্তীর বাড়িতে অভিযান চালায় সিবিআই। দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি রাজারহাট-গোপালনগরের তৃণমূল বিধায়ক। রাজারহাট রোডে দেবরাজের তিনতলা বাড়ি। সিবিআই অফিসাররা যখন যান, তখন বাড়িতে ছিলেন না দেবরাজ। ৯টা ৪০-এ বাড়িতে ঢোকার আগে দেবরাজ জানান, তিনি বিষয়টি জানেন না। তবে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। বস্তুত, গত কাল দেবরাজ চক্রবর্তীর দু-দুটি বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে, রাজ্য়জুড়ে যে ৮টি জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় টিম, তার মধ্য়ে রয়েছে, যুব তৃণমূল নেতার তেঘরিয়ার বাড়ি ও দমদম পার্কের ফ্ল্য়াট।  পরে তিনি আরও জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিলেন। সেই অনুযায়ী তল্লাশিও চালান তাঁরা। কিন্তু প্রাসঙ্গিক কিছু পাননি, দাবি করেন দেবরাজ। তৃণমূল কাউন্সিলরের আরও দাবি, শিক্ষায় নিয়োগের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কোনও যোগ নেই তাঁর। দেবরাজের কথায়, 'আমি না প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে যুক্ত, না আমি নিজে টিচার, পরিবারে কেউ টিচার নেই। ওঁরা মনে করেছেন আমার বাড়িতে আসা দরকার, এসেছেন, রেড করেছেন। ওঁরা যা যা ডিটেলস চেয়েছিলেন, ব্য়াঙ্ক স্টেটমেন্ট, ব্য়াঙ্কের পার্সোনাল ডিটেলস, যা যা চেয়েছিল দিয়েছি। '  যদিও সিবিআই সূত্রে খবর, দেবরাজের বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত নথি মিলেছে। 

বিধায়কের বাড়িতেও অভিযান...
একই সঙ্গে ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়ি ও কলেজেও তল্লাশি অভিযানে নিয়োগ সংক্রান্ত নথি মেলার দাবি করেছে সিবিআই। ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে সিবিআই হানার পর আনুমানিক প্রা১০০ ভরি সোনা মেলে, খবর সিবিআই সূত্রে। মিলেছে বালা, নেকলেস ও গলার হার, খবর সিবিআই সূত্রে। ওই বিপুল পরিমাণ সোনা কলকাতায় নিয়ে এসে একজন 'ভ্যালুয়ার'কে দিয়ে উদ্ধার হওয়া সোনার 'ভ্য়ালুয়েশন' করানো হবে, খবর সিবিআই সূত্রে। গত কালই তৃণমূল বিধায়কের বাড়ি থেকে নগদ ২৮ লক্ষ টাকা মিলেছিল, দাবি সিবিআইয়ের। 

আরও পড়ুন:প্রতিবেশীর মোষ ঢুকে পড়েছিল ঘরে, প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

 

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget