এক্সপ্লোর

Recruitment Scam: নিয়োগের জন্য ৩০ কোটি টাকা ঘুষ! ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ইডি হেফাজত কুন্তলের

Kuntal Ghosh Update: নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে এসেছিল কুন্তল ঘোষের নাম।

কলকাতা: ১৯ কোটি নয়, নিয়োগের জন্য ৩০ কোটি টাকা ঘুষ নিয়েছেন কুন্তল (Kuntal Ghosh)। ফ্ল্যাট থেকে পাওয়া ডায়েরিতে উল্লেখ। আদালতে দাবি ইডির (ED)। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যুব তৃণমূল নেতার ইডি হেফাজত।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ। হুগলির এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডল! তাঁর দাবি, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ! তিন দফায় যুব তৃণমূল নেতা কুন্তলকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। গতকাল, তাঁর নিউটাউনের ফ্ল্য়াটে হানা দেয় ইডি। সূত্রের খবর, তাঁর ফ্ল্য়াট থেকে বেশ কিছু আয়-ব্য়য়ের হিসেব ও স্থাবর অস্থাবর সম্পত্তির নথি পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। যেখানে, আয়ের সঙ্গে সম্পত্তির সামঞ্জস্য়ের অভাব রয়েছে। এই বিপুল সম্পত্তির উৎস কী? ১৯ কোটি টাকা কোথায় রাখা আছে? এই ফ্ল্য়াটে কাদের আসা যাওয়া ছিল? এই প্রশ্নগুলোর উত্তর জানতে চান ইডির আধিকারিকরা। কিন্তু সদুত্তর না মেলায়, কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি। এদিন তাঁকে আদালতে তোলা হয়। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত যুব তৃণমূল নেতাকে ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে এসেছিল কুন্তল ঘোষের নাম। কুন্তলের বিরুদ্ধে তাপস মণ্ডলের অভিযোগ, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ! শুধুমাত্র ৩২৫ জন টেট প্রার্থীর থেকেই নয়, চাকরির নামে টাকা তোলা হয়েছিল আপার প্রাইমারি এবং অর্গ্য়ানাইজার টিচারদের থেকেও! রিসিট দিয়ে টাকা নিয়েছিলেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল!

তাপস মণ্ডলের আরও অভিযোগ, টেট প্রার্থীদের পাস করিয়ে দেওয়ার জন্য মাথাপিছু ১ লক্ষ টাকা করে নিয়েছিলেন যুব তৃণমূল নেতা। যাঁদের চাকরি হয়, তাঁদের থেকে আরও ৫ লক্ষ টাকা করে নেওয়া হয়। অর্গানাইজার টিচার পদের জন্য ২ হাজার ৬০০ জনের থেকে মাথাপিছু ৫০ হাজার টাকা করে নেওয়া হয়। এছাড়া ১০০ জন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের প্রত্যেকের থেকে নেওয়া হয় ২ লক্ষ টাকা! নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সেই কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি। যদি গ্রেফতারির পর, কুন্তলের অভিযোগ, ঘুষ না দেওয়ায়, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাপস মণ্ডল। 

আরও পড়ুন: Sujan Chakraborty: 'মাথগুলি ধরা হবে কবে ?', নিয়োগ দুর্নীতি কুন্তলের গ্রেফতারিতে প্রশ্ন সুজনের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget