এক্সপ্লোর

Recruitment Scam : 'ইডি আসতে পারে, পালাও', তল্লাশির আগে সতর্ক করে অয়নের ফোনে মেসেজ রহস্যময়ীর !

Message Controversy : তল্লাশি শুরুর আগের দিন অর্থাৎ শুক্রবারই তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলেন এক মহিলা ! সেখানে লেখা ছিল, পালিয়ে যাও। জিনিসপত্র সরিয়ে দাও। ED আসতে পারে।

প্রকাশ সিনহা, কলকাতা : তাঁর অফিসে ইডি (ED) যে অভিযান চালাবে, সেই খবর কি আগেভাগে পেয়ে গিয়েছিলেন অয়ন শীল (Ayan Sil) ? ইডি সূত্রে দাবি, তল্লাশি শুরুর আগের দিনই সতর্ক করে অয়নকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠান এক মহিলা। তাহলে কি কেন্দ্রীয় এজেন্সি থেকেই কোনওভাবে তল্লাশির খবর ফাঁস হয়ে গিয়েছিল? উঠছে প্রশ্ন।

'ইডি আসতে পারে, পালাও'

'পালিয়ে যাও। জিনিসপত্র সরিয়ে দাও। ED আসতে পারে।' নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এল, এরকমই এক রহস্যময় মেসেজ। আরও স্পষ্ট করে বলা যেতে পারে, এক রহস্য়ময়ীর পাঠানো মেসেজ। সেই সঙ্গে মাথাচাড়া দিল মারাত্মক একটা প্রশ্ন, ED তল্লাশির আগেই কীভাবে গোপন খবর বাইরে বেরিয়ে গেল ?

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হলেও, শনিবার থেকেই তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে শুরু করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। ED সূত্রে দাবি করা হচ্ছে, অয়নের মোবাইল ফোনের চ্যাট হিস্ট্রি ঘেঁটে দেখা গেছে, তল্লাশি শুরুর আগের দিন অর্থাৎ শুক্রবারই তাঁকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলেন এক মহিলা ! সেখানে লেখা ছিল, পালিয়ে যাও। জিনিসপত্র সরিয়ে দাও। ED আসতে পারে।

কীভাবে পৌঁছল তল্লাশি আগাম খবর ?

যা দেখে চমকে ওঠেন তদন্তকারীরা। যার জেরে প্রশ্ন উঠছে ED-র ঘরের খবর বাইরে পৌঁছল কী করে ? তাও আবার ২৪ ঘণ্টা আগে! তাহলে কি সর্ষের মধ্য়েই ভূত ? নেপথ্যে কি বড় মাপের প্রভাবশালী ? যদিও ED সূত্রে খবর, সেই রহস্যময়ীর পাঠানো মেসেজ সম্পর্কে অয়নের কাছে জানতে চাওয়া হলে, তিনি এবিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন।

এদিকে অয়নের অফিস থেকে বিভিন্ন পুরসভায় নিয়োগের নথিও বাজেয়াপ্ত করেছে ED। উঠে এসেছে একাধিক এজেন্টের নামও। ED সূত্রে দাবি, যে এজেন্টেদের মাধ্যমে পুরসভায় অবৈধ নিয়োগ হয়েছিল, তাঁদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। যেমন, কানু, লাল, MD, তপন। ED সূত্রে দাবি, পুরসভার কর্মী নিয়োগে সুপারিশ করতেন এই এজেন্টরা। কোন চাকরির জন্য় চাকরিপ্রার্থীকে কত টাকা দিতে হবে, জানাতেন তাঁরা। চাকরিপ্রার্থীদের দেওয়া টাকা কালেক্ট করে, তা অয়নের কাছে পৌঁছে দিতেন এই এজেন্টরাই। 

আরও পড়ুন- নাম বিভ্রাট, অয়ন ঘনিষ্ঠের বদলে ভাইরাল তাঁর ছবি, কী বলছেন গড়িয়ার শ্বেতা ?

 

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget