এক্সপ্লোর

Recruitment Scam Case: রাজ্যপালের অনুমতিপত্র পেশ, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় বাধা রইল না

Enforcement Directorate: নিয়োগ দুর্নীতি মামলায় দিনকয়েক আগেই কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ED।

কলকাতা : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ায় আর কোনও বাধা রইল না। বিচারপ্রক্রিয়া শুরুর জন্য রাজ্যপালের অনুমতিপত্র পেশ। বিশেষ আদালতে অনুমতিপত্র পেশ করল ইডি। ১২ সেপ্টেম্বর চন্দ্রনাথ সিংহকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। 'চন্দ্রনাথ সিনহার নামে ১৫ দিনের মধ্য়ে সমন জারি করতে হবে।' সমন জারি করে কোর্টে পেশ করতে হবে তাঁকে, নির্দেশ ED-র বিশেষ আদালতের।

এ প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "এটা আরও অনেক আগে প্রত্যাশিত ছিল। আরও অনেক আগে হওয়া দরকার ছিল। সেটা অনেক দেরিতে হল। এ রাজ্যে টেকনিক্যাল বিভিন্ন সমস্যা হয়...আমি পুরোটা অবগত নই। কিন্তু, এধরনের সমাজের পাপীরা সমাজে বুক ফুলিয়ে লালবাতি গাড়ি আর পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরবে, ভারত তথা বাংলার মানুষ এটা একেবারেই দেখতে চায় না। ২৬ হাজার ছেলে-মেয়ের, চাকরি ফাইনালি চলে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমার প্রাণ থাকতে চাকরি যেতে দেব না। চাকরিও গেল, উনিও বহাল তবিয়তে আছেন। এই দুটো একসঙ্গেই বা কেন হবে ? কী বলব...এদের জেলেই থাকা উচিত।" তৃণমূলের রাজ্য সাধারণ কুণাল ঘোষ অবশ্য বলছেন, "এটা সম্পূর্ণ তদন্ত ও আইনের বিষয়। এ বিষয়ে এভাবে কোনও মন্তব্য করতে পারব না। এটা আমার মনে হয়, চন্দ্রনাথবাবু এবং তাঁর আইনজীবীরা যথাযথ উত্তর দিতে পারবেন। কেন কখন কোন সময় কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় হয়, কোন উদ্দেশে সক্রিয় হয় এটা বাংলার মানুষ জানেন। তবু তদন্তের বিষয়। এ বিষয়ে সরাসরি এখন রাজনৈতিক মন্তব্য এখন করব না।"

নিয়োগ দুর্নীতি মামলায় দিনকয়েক আগেই কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ED। মন্ত্রী চন্দ্রনাথ সিংহর দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা জমা পড়েে। এই টাকা জমা পড়েছিল ২০১৬-২০২১-এর মধ্যে, এমনই খবর ED সূত্রে।

প্রথম থেকেই ইডি-র তরফে অভিযোগ আনা হচ্ছিল, চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে যে ৪০ লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছিল, তার কোনও হিসাব তিনি দিতে পারেননি। যে চার্জশিট জমা পড়ে, তাতে ইডি-র তরফে একটি চাঞ্চল্যকর অভিযোগ পেশ করা হয়। সেই অনুযায়ী তারা দাবি করে, চন্দ্রনাথ সিনহার দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বোলপুরে। তাঁর নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট যখন ব্যাঙ্ক থেকে নেওয়া হয়, সেটা খতিয়ে দেখা যায় যে, ২০১৬ সাল থেকে ২০২১ সাল, এই পাঁচ বছরের মধ্যে চন্দ্রনাথ সিনহার এই দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় দেড় কোটি টাকা নগদ জমা পড়েছে। ক্যাশ ডিপোজিট হয়েছে। এই তথ্য সামনে রেখে ইডি-র তরফে দাবি করা হয়, যখন চন্ত্রনাথ সিনহাকে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কোনও সঠিক তথ্য দিতে পারেননি। টাকা কোথা থেকে এল সেটার উৎস তিনি জানাতে পারেননি। কেন ইডি আধিকারিক মনে করছেন, এই টাকা চাকরি বিক্রির টাকা ? ইডির তরফে দাবি করা হয়, ঠিক সেই সময় চন্দ্রনাথ সিনহার নামে কুন্তল ঘোষের যে ডায়েরি, সেই ডায়েরিতে তাঁর নাম লেখা দেখা যায়। টাকার হিসাব লেখা ছিল। সবমিলিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে চার্জশিটে।        

 

সেরা শিরোনাম

News Live Update : কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
কাল দেবীর বোধন, পুজো মুডে রাজ্য ; কলকাতা থেকে জেলা শুরু ঠাকুরদেখা
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget