এক্সপ্লোর

Jibankrishna Saha: মোবাইল থেকে প্রচুর ডেটা ডিলিট করেছিলেন জীবনকৃষ্ণ সাহা, ১০০ শতাংশই উদ্ধার; দাবি CBI-এর

CBI Investigation : সিবিআই সূত্রে দাবি, যা কিছুর হদিশ মিলেছে, তা তদন্তকারীদের কাছে অমৃতের তুলনায় কিছু কম নয়

কলকাতা : জীবনকৃষ্ণ সাহার ফোনেই লুকিয়ে দুর্নীতির তথ্য ? 'ধৃত তৃণমূল বিধায়ক দু'টি ফোন থেকে প্রচুর ডেটা ডিলিট করেছেন।ওড়ানো হয়েছিল প্রচুর কথোপকথনের রেকর্ড ও ছবি।' সিবিআইকে এমনটা জানিয়েছেন দিল্লির ফরেন্সিক অফিসাররা, খবর সূত্রের। এসএসসি মামলার তদন্ত শুরু হওয়ার পর তথ্য ওড়ানো হয়েছে বলে খবর সূত্রের। ডেটা ডিলিটের পরেও ১০০ শতাংশ তথ্য পুনরুদ্ধার করা গেছে বলে দাবি সিবিআইয়ের। তথ্য প্রমাণ লোপাটেই পুকুরে মোবাইল ফেলেছিলেন জীবনকৃষ্ণ, দাবি সিবিআই সূত্রে।

সমুদ্র মন্থনে উঠে এসেছিলেন মা লক্ষ্মী, গরল আর অমৃত। আর এই ঘোর কলি কালে, মুর্শিদাবাদে পুকুর মন্থনে উঠে এসেছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ২টি মোবাইল ফোন। আর সিবিআই সূত্রে দাবি, তাতে যা কিছুর হদিশ মিলেছে, তা তদন্তকারীদের কাছে অমৃতের তুলনায় কিছু কম নয়। উদ্ধার হয়েছে, নিয়োগ দুর্নীতির সাড়ে ৩০০ পাতার তথ্য! কয়েকশো অডিও ক্লিপ! বহু হোয়াটস অ্যাপ চ্যাট ! আর গ্য়ালারিভর্তি ছবি !

এর আগে সিবিআই সূত্রে দাবি করা হয়েছিল, নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার তাদের বড় হাতিয়ার হতে চলেছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোনের তথ্য।

১৪ এপ্রিল নিয়োগ দুর্নীতির তদন্তে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই তল্লাশির দিন তৈরি হয়েছিল নাটকীয় পরিস্থিতি ! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, তথ্য লুকোতে, তল্লাশি অভিযানের মাঝপথে নিজের দুটি মোবাইল ফোন বাড়ির পাশের পুকুরে ছু়ড়ে ফেলে দিয়েছিলেন বড়ঞার তৃণমূল বিধায়ক। প্রায় তিন দিন ধরে পুকুরের জল ছেঁচে মাটি কাটার যন্ত্র দিয়ে পুকুরের মাটি সরিয়ে শেষে উদ্ধার করা হয় মোবাইল ফোন দুটি।

সিবিআই সূত্রে আরও দাবি, হোয়াটসঅ্যাপ চ্যাট ও কয়েকশো অডিও ক্লিপে নিয়োগ সংক্রান্ত বিষয়ে কথোপকথন হয়েছে বলে জানা গেছে। সেখান থেকে মিলেছে বেশ কিছু নাম। এবার তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। সিবিআইয়ের অনুমান, তথ্য গোপন করতেই দুটি ফোন ছুড়ে বাড়ির পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক।

সিবিআই সূত্রে দাবি, শুধুমাত্র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্যই নয়, পুকুর থেকে উদ্ধার হওয়া জীবনকৃষ্ণ সাহার ২টি ফোনে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে বেনিয়মের হদিশ মিলেছে। 

'জীবনস্মৃতি'তে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর শৈশবের কথা বলতে গিয়ে লিখেছিলেন, জানালার নীচেই একটি ঘাট-বাঁধানো পুকুর ছিল। তাহার পূর্বধারের প্রাচীরের গায়ে প্রকাণ্ড একটা চীনা বট—দক্ষিণধারে নারিকেলশ্রেণী। গণ্ডি-বন্ধনের বন্দি আমি জানলার খড়খড়ি খুলিয়া প্রায় সমস্ত দিন সেই পুকুরটাকে একখানা ছবির বহির মতো দেখিয়া দেখিয়া কাটাইয়া দিতাম।

কিন্তু, এই ঘোর কলি কালে পুকুরের সঙ্গে সেই স্মৃতি উধাও। এখন, কারও বিরুদ্ধে অভিযোগ উঠে, পুকুর পাড়ে বসে নথি পোড়ানোর। তো কেউ তথ্য গোপন করতে পুকুরে মোবাইল ছোড়েন...পুকুর পাড়ে নথি লোকান। কিন্তু, এত কিছু করেও রেহাই পেলেন না তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ। পুকুর থেকে উঠতেই নানা পরীক্ষা-নিরীক্ষায় জীবন ফিরে পেল বিধায়কের ২ মোবাইল। আর ফের সঙ্কটে পড়লেন জীবনকৃষ্ণ। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget