এক্সপ্লোর

Recruitment Scam : মার্কশিট, অ্যাডমিট কার্ড-সহ এবার কোচবিহারের ২৩ জন শিক্ষককে তলব সিবিআই-এর

CBI : এই শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক।

প্রকাশ সিনহা, কলকাতা : মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়ার পর এবার কোচবিহার। উত্তরবঙ্গের কোচবিহারের (Cooch Behar) ২৩ জন শিক্ষককে তলব সিবিআই-এর মার্কশিট, অ্যাডমিট কার্ড-সহ এই শিক্ষকদের আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে (Nizam Palace)। প্রাথমিক টেট মামলায় এই শিক্ষকদের তলব করে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে নতুন তথ্য পেতে চায় সিবিআই। ২০১৪-র টেটে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁরা। এই শিক্ষকরা নতুন করে তলব হওয়াতে ফের জোরাল হয়েছে জল্পনা। কারণ, কিছুদিন আগেই আদালতের নির্দেশে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক।

কয়েকদিন আগেই নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বড়সড় পদক্ষেপ করে আদালত। প্রথমবার গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের নবগ্রামের চার অযোগ্য শিক্ষককে। ঘুষ দিয়ে চাকরি কেনার অভিযোগে তাঁদের গ্রেফতার করার নির্দেশ দেয় আলিপুর আদালত (Alipore Court)। গত সোমবার সমন করে, এই ৪ শিক্ষককে আদালতে তলব করা হয়। তারপর আদালত কক্ষ থেকেই গ্রেফতার করে ৪ জনকে জেলে পাঠান আলিপুরের বিশেষ CBI আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।

CBI-এর চার্জশিটে সাক্ষী হিসাবে নাম ছিল গ্রেফতার হওয়া এই চার অযোগ্য শিক্ষকের। কিন্তু টাকা দিয়ে যাঁরা চাকরি কিনেছেন, তাঁদের কেন সাক্ষী হিসাবে দেখানো হয়েছে, আগেই এই প্রশ্ন তুলে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিচারক। এনিয়ে তদন্তকারী অফিসারকে শোকজও করেছিলেন বিচারক। এরপরই তাঁদের তলব করে গ্রেফতার করা হয়। 

পর্যবেক্ষণে বিচারক বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় বা কুন্তল ঘোষরা টাকা চাইতে যাননি। এরাই টাকা দিয়েছেন। এরা কীভাবে সাক্ষী হতে পারেন ? এরপরই, জামিনের আবেদন খারিজ করে ৪ জনকে গ্রেফতার করার নির্দেশ দেন বিচারক। যারপর থেকেই নিয়োগ দুর্নীতি নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা। 

আর চার অযোগ্য শিক্ষকের গ্রেফতারির পরই একে একে বাকি বিভিন্ন জেলার শিক্ষকদের সিবিআই ডেকে পাঠানো নিয়েও তরজা জারি।  কারণ CBI-সূত্রে দাবি, টাকা দিয়ে চাকরি পেয়েছেন এরকম কয়েক হাজার অবৈধ শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যে মাত্র কয়েক জনকে গ্রেফতার করলে ভুল বার্তা যাবে। যেহেতু এরা তদন্ত সহযোগিতা করছেন, তাই এঁদের গ্রেফতার করলে বাকিদের কাছে ভুল বার্তা যাবে। তাই গ্রেফতার না করে, সাক্ষী হিসাবে চার্জশিটে ৪ জনের নাম রাখা হয়েছিল। যদিও সেই যুক্তি আদালত খারিজ করে দিয়েছিল।

 

আরও পড়ুন- TMC অঞ্চল সভাপতির হাতে বান্ডিল বান্ডিল নোট ! ভাইরাল ভিডিওয় তোলপাড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shrabani Mela 2026: হেলিকপ্টার থেকে পূণ্যার্থী ওপর পুষ্পবৃষ্টি, তৈরি হল সেবা-শিবির... শ্রাবণী মেলার জন্য বিশাল আয়োজন সরকারের
হেলিকপ্টার থেকে পূণ্যার্থী ওপর পুষ্পবৃষ্টি, তৈরি হল সেবা-শিবির... শ্রাবণী মেলার জন্য বিশাল আয়োজন সরকারের
CM Suvendu Adhikari : নিত্যযাত্রীদের বড় সুবিধা, 'যাত্রী সাথী'র সঙ্গে জুড়ল 'ভারত ট্যাক্সি', কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?
নিত্যযাত্রীদের বড় সুবিধা, 'যাত্রী সাথী'র সঙ্গে জুড়ল 'ভারত ট্যাক্সি', কী ঘোষণা মুখ্যমন্ত্রীর ?
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
FIFA World Cup 2026 : মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget