এক্সপ্লোর

Kuntal Ghosh: ১০% কমিশন কুন্তলের কাছে! বাকি টাকা কার কাছে যেত?

Recruitment Scam: প্রমাণ মিলেছে কুন্তলের বাড়ি থেকে পাওয়া নথিতে, দাবি ইডি সূত্রে।

আবির দত্ত, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে ইডির হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে দাবি, কুন্তল ঘোষ জেরায় জানিয়েছেন, তৃতীয় এক ব্যক্তি চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন। বিনিময়ে কুন্তল ১০% কমিশন নিয়েছেন। প্রমাণ মিলেছে কুন্তলের বাড়ি থেকে পাওয়া নথিতে, দাবি ইডি সূত্রে।

এই তৃতীয় ব্যক্তি কে?
এই তৃতীয় ব্যক্তি কে? জানতে চাইছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, প্রাইমারির নিয়োগপত্রের জন্য ১০ কোটি ৪৮ লক্ষ টাকা এবং আপার প্রাইমারির নিয়োগ পত্রের জন্য ৩ কোটি ৩০ লক্ষ ৬০ হাজার টাকা তোলা হয়েছে। ২০১৪ সালের টেটে পাস করানোর জন্যও ৩ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা নেওয়ার তথ্য প্রমাণ মিলেছে। নবম-দশম, একাদশ-দ্বাদশ ছাড়াও বেআইনিভাবে টাকা নেওয়া হয়েছে গ্রুপ সি ও গ্রুপ ডি-তে নিয়োগের জন্য। এমনটাই ইডি সূত্রে দাবি করা হয়েছে। সম্প্রতি হুগলির এই যুব তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন, পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল। তিনি দাবি করেছিলেন, টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটিরও বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। 

কুন্তলের বাবা ছিলেন সিপিএমের পঞ্চায়েত প্রধান। পরে কুন্তলই হয়ে ওঠেন যুব তৃণমূলের প্রভাবশালী নেতা। কুন্তল গ্রেফতার হওয়ার পর এবিপি আনন্দ পৌঁছে গিয়েছিল হুগলির জিরাটে। সেখানেই এক বাসিন্দা ক্যামেরার সামনে দাবি করেন কয়েক বছর আগে ছেলের চাকরির জন্য কুন্তল ঘোষকে ৫ লক্ষ টাকা দিয়েছিলেন। কিন্তু টাকা দেওয়া হলেও চাকরি হয়নি বলে দাবি করেন তিনি। আর এক বাসিন্দার দাবি, ২০১৪ সালে কুন্তল নিজেই টেট প্রার্থী ছিলেন। তারপর আস্তে আস্তে ফুলে ফেঁপে ওঠে। 

স্থানীয়রা জানাচ্ছেন, কুন্তলের বাবা স্বপন ঘোষ ১৯৯৮ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সিপিএমের পঞ্চায়েত প্রধান ছিলেন। ২০১৬ সালে তৃণমূলের সঙ্গে যুক্ত হন কুন্তল। পরে জেলা তৃণমূলের অন্যতম নেতা হয়ে ওঠেন তিনি। কখনও মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে কুন্তলের ছবি প্রকাশ্যে এসেছে। কখনও তাঁকে দেখা গেছে রাজ্য যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে। ইডির তদন্তের মাঝে এই ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। 

আরও পড়ুন: বাবা সিপিএম নেতা, এলাকার শ্রদ্ধেয় ব্যক্তি; তৃণমূলে যোগ দিয়ে কুন্তল হয়ে উঠলেন প্রভাবশালী

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'সাড়ে ৪ হাজার টাকা করে মাসে পাবেন', মুখ্যমন্ত্রীর ঘোষণা বিশেষভাবে সক্ষমদের জন্য
'সাড়ে ৪ হাজার টাকা করে মাসে পাবেন', মুখ্যমন্ত্রীর ঘোষণা বিশেষভাবে সক্ষমদের জন্য
Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
" ভাতা বৃদ্ধি" নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের 'পারিশ্রমিক' বাড়ছে ? কবে থেকে কার্যকর হবে ? পার্শ্ব শিক্ষকদের জন্যও বড় বার্তা
Weather Update: আগামীকাল থেকেই ঘনিয়ে আসছে দুর্যোগ! উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
আগামীকাল থেকেই ঘনিয়ে আসছে দুর্যোগ! উত্তর থেকে দক্ষিণ, জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget