এক্সপ্লোর

Recruitment Scam : কার মাধ্যমে মিলেছিল বরাত ? নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হাজিরা OMR শিট তৈরির সংস্থার কর্তার

CBI : প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলাতেও আতসকাচের তলায় আছে, দক্ষিণ কলকাতার সংস্থা এস বসু রায় অ্য়ান্ড কোম্পানি। শুক্রবার সেই সংস্থার পার্টনার কৌশিক মাজিকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করল CBI।

প্রকাশ সিনহা, কলকাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) OMR শিট মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্য়ান্ড কোম্পানির অংশীদার কৌশিক মাজিকে জিজ্ঞাসাবাদ করল CBI। প্রাথমিক শিক্ষা পর্ষদের সঙ্গে কী কী চুক্তি হয়েছিল ? প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর সঙ্গে কতবার বৈঠক হয়েছিল ? সূত্রের খবর, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে।

একদিকে সাদা খাতা জমা দিয়েও, অযোগ্য চাকরিপ্রার্থীর স্কুলে চাকরি পাওয়ার অভিযোগ। অন্যদিকে আবার চাকরিপ্রার্থীদের OMR শিট বিকৃত করা ও তার প্রতিলিপি না থাকা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ হাইকোর্ট (Calcutta High Court)। স্কুলে নিয়োগ দুর্নীতির নেপথ্যে, OMR শিটে কারচুপির অভিযোগ বারবার উঠেছে। SSC-র নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেমন নাম জড়িয়েছিল OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসা-র (NYSA)। গ্রেফতার হয়েছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস।

ঠিক তেমনি প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলাতেও আতসকাচের তলায় আছে, দক্ষিণ কলকাতার সংস্থা এস বসু রায় অ্য়ান্ড কোম্পানি। শুক্রবার সেই সংস্থার পার্টনার কৌশিক মাজিকে নিজাম প্যালেসে (Nizam Palace) জিজ্ঞাসাবাদ করল CBI। CBI সূত্রে দাবি করা হচ্ছে, তাঁর থেকে মূলত যে বিষয়গুলি জানতে চাওয়া হয়েছে, তা হল কার মাধ্যমে তাঁদের সংস্থাকে OMR শিট মূল্যায়নের বরাত দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ? কী কী চুক্তি হয়েছিল ? প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর সঙ্গে কতবার বৈঠক হয়েছিল ? তিনি কী কী নির্দেশ দিতেন ? বিশেষ সুবিধা দেওয়ার জন্য, নির্দিষ্ট কোনও চাকরিপ্রার্থীদের তালিকা কি পাঠানো হয়েছিল ? OMR শিট মূল্যায়নের ক্ষেত্রে কেউ কোনও প্রভাব খাটাতেন ? ফোন বা মেসেজের মাধ্যমে বিশেষ কোনও বার্তা দেওয়া হত ?         

এস বসু রায় অ্য়ান্ড কোম্পানির, পার্টনার কৌশিক মাজি এই সমস্ত প্রশ্নের যা যা উত্তর দিয়েছেন, তা আদালতকে জানানো হবে বলে CBI সূত্রে খবর।                                      

আরও পড়ুন- নজরে চব্বিশের লোকসভা ভোট, ১০০ দিনের কাজে ২০ কোটি কর্মদিবস তৈরির টার্গেট রাজ্যের

সেরা শিরোনাম

West Bengal News Live : বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার বিজেপি কর্মী
বারুইপুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার বিজেপি কর্মী
TMC News: সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম তৈরি তৃণমূল বিধায়কের, কড়া নির্দেশ দিল প্রশাসন
সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম তৈরি তৃণমূল বিধায়কের, কড়া নির্দেশ দিল প্রশাসন
Suvendu Adhikari: ‘মমতা টাকা পাঠাচ্ছে, উনি মুখ্যমন্ত্রী আর বিজেপি-কে ভরসা করেন’, অগ্নিমিত্রার কাছে ধমক খাওয়া মহিলার সঙ্গে দেখা করে বললেন শুভেন্দু
‘মমতা টাকা পাঠাচ্ছে, উনি মুখ্যমন্ত্রী আর বিজেপি-কে ভরসা করেন’, অগ্নিমিত্রার কাছে ধমক খাওয়া মহিলার সঙ্গে দেখা করে বললেন শুভেন্দু
Baruipur Murder : বারুইপুুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার 'কিংপিন'? সঙ্গে এক মহিলাও? কী কারণে খুন?
বারুইপুুরে বিজেপি কর্মী খুনে গ্রেফতার 'কিংপিন'? সঙ্গে এক মহিলাও? কী কারণে খুন?

ভিডিও

Government Hospital | সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া স্বাস্থ্য দফতর
Bihar Student Protest: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল পাটনা | Patna | ABP Ananda
Joyrambati News | জয়রামবাটি, বকখালির হোটেলে পরিদর্শন প্রশাসনের | ABP Ananda LIVE
Samik Bhattacharya | দুর্নীতি নিয়ে দলের গ্রুপে খোলা চিঠি বিজেপির রাজ্য সভাপতির
Panskura Blood Bank: পাঁশকুড়ার ব্লাড ব্যাঙ্কে রক্ত পাচার! ল্যাবের তিন টেকনিশিয়ানকে তলব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget