এক্সপ্লোর

Recruitment Scam: 'শিশুদের বেডে কালীঘাটের কাকু' ICCU-তে চলছে চিকিৎসা

Sujaykrishna Bhadra Update: কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা না পেলে ফের কোর্টে যাওয়ার ভাবনা ইডির।

কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্র (Sujaykrishna Bhadra) ওরফে 'কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ফের টানাপোড়েন। গতকাল রাতেই সুজয়কৃষ্ণ ভদ্রকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-তে। আইসিসিইউ-র ১৮ নম্বর বেডে ভর্তি তিনি। হাসপাতাল সূত্রে খবর, কার্ডিওলজি বিভাগের আইসিসিইউর ১৮ নম্বর বেডটি শিশুদের জন্য় বরাদ্দ।

নমুনা সংগ্রহ নিয়ে ফের টানাপোড়েন: আজ জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা হওয়ার কথা ছিল নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রর। 'কালীঘাটের কাকু'কে নিয়ে যাওয়ার জন্য় এসএসকেএম হাসপাতালে পৌঁছে যায় জোকা ইএসআই হাসপাতালের পাঠানো ৫জি অ্য়াম্বুল্য়ান্স। ইডির বিশেষ আদালতের নির্দেশে কালীঘাটের কাকুর স্বাস্থ্য পরীক্ষার জন্য় মেডিক্য়াল বোর্ডও গঠন করেছে ইএসআই হাসপাতাল। সুজয়কৃষ্ণ ভদ্রর জন্য ফের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে, পরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে, খবর এসএসকেএম সূত্রে। সূত্রের খবর, জোকা ইএসআই হাসপাতাল ফিট সার্টিফিকেট দিলে সেন্ট্রাল ফরেন্সিক ল্য়াবরেটরির বিশেষজ্ঞদের ডেকে আজই সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হত। কালীঘাটের কাকু'র কণ্ঠস্বরের নমুনা না পেলে ফের কোর্টে যাওয়ার ভাবনা ইডির।

বিশেষ আদালতে ইডি দাবি করেছে সুজয়কৃষ্ণ ভদ্রর মোবাইল ফোন ট্য়াপ করে একটি কথপোকথন নজরে এসেছে তাদের। যেখানে একজনকে মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য় ও অ্য়াডমিট কার্ড মুছে দিতে নির্দেশ দিচ্ছেন কালীঘাটের কাকু। মোবাইল ফোনের ওই কথপোকথনে সুজয়কৃষ্ণ ভদ্রকে বলতে শোনা যায় ইডি তৎপর হয়ে উঠছে, সব তথ্য ও অ্য়াডমিট কার্ড মুছে ফেলতে হবে। পাশাপাশি সূত্রের খবর, একাধিক কল রেকর্ডিং রয়েছে। সেইসব কথপোকথনের কণ্ঠস্বর কালীঘাটের কাকুর নিশ্চিত করতেই তাঁর কণ্ঠস্বরের নমুনার ফরেন্সিক পরীক্ষা করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সুজয়কৃষ্ণ ভদ্রর আইনজীবীরা আদালতে দাবি করেন, মোবাইল ফোন ট্য়াপ করা বেআইনি। কিন্তু, ইডির তরফে আদালতে জানানো হয় নিয়ম মেনে নির্দিষ্ট অনুমতি নিয়েই মোবাইল ফোন ট্য়াপ করা হয়েছে।

এদিকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। বুকে ব্য়থা ও শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন মদন মিত্র। উডবার্ন ওয়ার্ডে রাখা হয়েছিল তাঁকে।  হাসপাতাল সূ্ত্রে খবর, বৃহস্পতিবার রাতে অবস্থার অবনতি হয় তৃণমূল বিধায়কের। শ্বাসকষ্ট বাড়ে, সঙ্গে খিঁচুনি শুরু হয়, রাতেই আইসিইউতে স্থানান্তর করা হয় মদনকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Murshidabad News: মুর্শিদাবাদ মেডিক্যালে একদিনে ১০ শিশুর মৃত্যু, আজ রিপোর্ট পেশ

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget