এক্সপ্লোর

Rahul Gandhi: বাংলা হয়ে রাহুলের পদযাত্রা, I.N.D.I.A জোটকে আমন্ত্রণ কংগ্রেসের, যোগ দেবে তৃণমূল?

West Bengal News: বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের সম্ভাবনা কি ক্ষীণ? তাই কি দু পক্ষের মধ্য়ে এখন প্রবল বাগযুদ্ধ?

কলকাতা: বাংলা হয়ে যাবে রাহুল গাঁধীর (Rahul Gandhi) ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় পর্ব, 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা'। ওই মিছিলে সামিল হওয়ার জন্য বিজেপি বিরোধী জোট 'INDIA'-র সব সদস্য়কে আমন্ত্রণ জানাল কংগ্রেস। কিন্তু সংঘাতের আবহে কি রাহুল গাঁধীর পদযাত্রায় যোগ দেবে বাংলার শাসক দল?

বাংলা হয়ে রাহুলের যাত্রা: বাংলায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোটের সম্ভাবনা কি ক্ষীণ? তাই কি দু পক্ষের মধ্য়ে এখন প্রবল বাগযুদ্ধ? এই আবহেই শুরু হচ্ছে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্য়ায়। এবার বাংলা হয়ে যাবে রাহুল গাঁধীর 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা'। ২০২৪-এর লোকসভা ভোটের আগে, ফের পথে নামছেন রাহুল গাঁধী। ২২ জানুয়ারি অযোধ্য়ায় রামমন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। তার এক সপ্তাহ আগে, ১৪ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে রাহুল গাঁধী 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা'। ভারত জোড়ো যাত্রায় ১২টি রাজ্য় এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল পায়ে হেঁটে পেরিয়েছিলেন রাহুল গাঁধী। ভারত জোড়ো ন্য়ায় যাত্রা যাবে ১৪টি রাজ্য়ের ওপর দিয়ে। ভারত জোড়ো যাত্রায় ১৩৬ দিনে রাহুল গাঁধী হেঁটেছিলেন ৪ হাজার কিলোমিটারের বেশি পথ। আর ভারত জোড়ো যাত্রার এই দ্বিতীয় পর্যায়ে, ৬৭ দিনে তিনি পেরোবেন ৬ হাজার ৭১৪ কিলোমিটার পথ। অর্থাৎ দুই দফায় প্রায় ১১ হাজার কিলোমিটার পথ ঘুরবেন রাহুল গাঁধী। মণিপুর থেকে শুরু হয়ে, ২ দফায় ৫ দিন ধরে বাংলার ৭টি জেলার ৫২৩ কিলোমিটার রাস্তা দিয়ে যাবে রাহুলের ভারত জোড়ো ন্য়ায় যাত্রা। প্রথমবার, কোচবিহার, শিলিগুড়ি হয়ে বিহারে প্রবেশ করবে। তারপর, বিহার থেকে অধীরের খাসতালুক মুর্শিদাবাদ হয়ে ঝাড়খণ্ডে যাবে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা।

এই যাত্রাপথে বিরোধীদের জোট 'INDIA'-র সব সদস্যকে আমন্ত্রণ করেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “পশ্চিমবঙ্গের ৫২৩ কিলোমিটার এই যাত্রা কভার করবে। রাহুল গাঁধী বাংলায় ৫ দিন থাকবেন। সাতটি জেলার উপর দিয়ে যাবে। প্রতিদিন ২টো করে সভা করবেন রাহুল। এখানে ইন্ডিয়া জোটের সব শরিকদের আমন্ত্রণ করা হয়েছে।’’ কিন্তু বাংলায় আবার অধীর চৌধুরীর সুর চড়া। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “কংগ্রেসকে আপনার প্রয়োজন, মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে। মিলিয়ে নেবেন আমার ভবিষ্যৎ কথা।’’

এখানেই প্রশ্ন উঠছে, 'ভারত জোড়ো ন্য়ায় যাত্রা'য় কি অংশ নেবে তৃণমূল? রাহুল গাঁধীর সঙ্গে পা মেলাবে বাংলার শাসকদলের নেতারা? লোকসভা ভোটকে পাখির চোখ করে, আগামী রবিবার সিপিএমের যুব সংগঠন DYFI-এর ডাকে ব্রিগেডে সমাবেশ। তার ঠিক পরের রবিবার উত্তর পূর্বের হিংসা বিধ্বস্ত মণিপুর থেকে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা শুরু করবেন রাহুল গাঁধী। ২০ মার্চ তা শেষ হবে মহারাষ্ট্রে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Singur: 'আন্দোলনের সময় আমাদের গুরুত্ব দিয়েছিলেন' চাষযোগ্য জমি ফেরতের দাবি সিঙ্গুরের কৃষকদের

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget