এক্সপ্লোর

Suvendu Adhikari: 'ED ডাকল কেন, সবাই জানে..', অভিষেকের তলব নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

Suvendu on Abhishek: নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। এনিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর।

কলকাতা: দিল্লিতে দলের ধর্না কর্মসূচির দিনেই ইডির তলব অভিষেককে, যানিয়ে ইতিমধ্যেই নানা মতামত রাজনৈতিক মহলে। মূলত নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) অভিষেককে তলব করেছে ইডি (ED)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন তিনি দিল্লিতে দলের ধর্না কর্মসূচিতে থাকবেন। আর এ নিয়েই আজ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে ইডি।এদিকে ওই দিনই তৃণমূলের দ্বিতীয় দিনের কর্মসূচি। মূলত কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ২ ও ৩ অক্টোবর দিল্লিতে ধর্নার ডাক দিয়েছে তৃণমূল। এই কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় প্রকল্পের কাজ করেও পারিশ্রমিক থেকে বঞ্চিত বাংলার শ্রমিকরাও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন তিনি দিল্লিতে দলের ধর্না কর্মসূচিতে থাকবেন। আর এ নিয়েই আজ ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। জবাব দিয়েছে তৃণমূল। বামেরা আবার তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগে সরব হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, ইডি ডাকল কেন, সবাই জানে। আর কোর্টের কালকের মন্তব্যও সবাই জানে। স্বাভাবিকভাবে ভারতবর্ষের আইনটা সকলের জন্য সমান। যদিও কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলে দিয়েছেন, দলটার নাম তৃণমূল। লড়াই আরও জোরালো হবে। 

নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। অভিষেক পাল্টা জানিয়েছেন, ওইদিন তিনি দিল্লিতে দলের কর্মসূচিতে যোগ দেবেন। আর বিচারপতি অমৃতা সিন্হা নির্দেশ দিয়েছেন, ৩ অক্টোবর যেন অনুসন্ধান এবং তদন্ত প্রক্রিয়া কোনওভাবে ব্য়াহত না হয়, তা ইডির ডিরেক্টরকে দেখতে হবে। এই প্রেক্ষাপটে সবার নজর এখন তেসরা অক্টোবর অর্থাৎ মঙ্গলবারের দিকে। শেষ পর্যন্ত সেদিন কী হবে? অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় কি ED-র তলবে সাড়া দেবেন না? সেক্ষেত্রে ED কী পদক্ষেপ নিতে পারে? এসব প্রশ্ন ঘিরেই রাজ্য় রাজনীতি এখন সরগরম। 

নিয়োগ দুর্নীতির ইডি তদন্তে কলকাতা হাইকোর্ট যে অসন্তুষ্ট, তা সোমবারের শুনানিতে ছত্রে ছত্রে বুঝিয়ে দেন বিচারপতি অমৃতা সিন্হা। ইডির উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন,এ ধরনের তদন্তের জন্য় আপনারা কি আদৌ প্রশিক্ষিত? চাপ বেশি হয়ে যাচ্ছে? নিষ্কৃতি চান? আপনারাই তথ্য় ধামাচাপা দিচ্ছেন? সন্দেহ হলে আপনাদের কাজ তদন্ত করা। তদন্ত কি আদৌ করছেন? এখানেই শেষ নয়,শুক্রবার ইডি-র তদন্তকারী অফিসার মিথিলেশ মিশ্রকেও সরানোর নির্দেশ দেন বিচারপতি! এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে,মঙ্গলবার নিয়ে ED কী ভাবছে? 

আরও পড়ুন, আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের সরকারি হাসপাতালে ঢুকে পড়ল যুবক !

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যেহেতু কোর্ট মনিটরিং এবং কোর্টের হস্তক্ষেপে এটা হচ্ছে, তাই যাঁকে ডেকেছে, তিনি যাবেন কি, যাবেন না, তাঁর বিষয়। না গেলে কী করা উচিত, সেটা এজেন্সির বিষয়। এজেন্সি সদর্থক ভূমিকা গ্রহণ না করলে, কোর্ট কী করতে পারে, গতকাল কোর্ট বলেছে। ভবিষ্যতেও কোর্ট বলবে। মঙ্গলে হাজিরা দেবেন না অভিষেক? এনিয়ে ফের 'সেটিং' কটাক্ষ সিপিএমের। আপাতত রাজ্য় রাজনীতিতে যাবতীয় তরজার কেন্দ্রবিন্দুতে তেসরা অক্টোবর।

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Cyclone Alert: ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
ঘূর্ণিঝড়ের চরিত্র বদল! কেন বাড়ছে সক্রিয়তা? ফের নভেম্বরে আসছে নতুন নিম্নচাপ-সাইক্লোন?
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২

ভিডিও

Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget