এক্সপ্লোর

Partha Chatterjee : নিয়োগ দুর্নীতিতে ফের পার্থ, শান্তিপ্রসাদ, কল্যাণময়দের কোর্টে পেশ

শান্তিপ্রসাদের সন্তোষপুরের ফ্ল্যাট থেকে রাশি রাশি টাকা, সোনা, চাকরিপ্রার্থীদের তালিকা উদ্ধার করেছে সিবিআই। 

কলকাতা : নিয়োগ দুর্নীতিতে ফের পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), শান্তিপ্রসাদ সিনহা (S P Sinha), কল্যাণময় গঙ্গোপাধ্যায়দের (Kalyanmoy Ganguly) কোর্টে (Court) পেশ । নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) বাগদার চন্দন মণ্ডল-সহ ১৩জনকেও কোর্টে পেশ আজ। প্রসঙ্গত, শান্তিপ্রসাদ সিনহার সন্তোষপুরের ফ্ল্যাট থেকে রাশি রাশি টাকা, সোনা, চাকরিপ্রার্থীদের তালিকা উদ্ধার করেছে সিবিআই।

প্রেক্ষাপট...
গত কালই শান্তিপ্রসাদ সিন্হার বাড়ি থেকে দেড় কেজি সোনা, ৫০ লক্ষ টাকার হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতিতে ধৃত এস পি সিন্হার বাড়ি থেকে দেড় কেজি সোনার হদিশ মেলায় হইচই পড়ে যায়। একই জায়গা থেকে ৫০ লক্ষ টাকারও হদিশ মেলে বলে দাবি সিবিআই সূত্রের। এতেই শেষ নয়। রয়েছে অন্য একজনের নামে সন্তোষপুরের ফ্ল্যাট কেনার অভিযোগও। 'বেনামে' শান্তিপ্রসাদের ফ্ল্যাট, দেড় হাজার প্রার্থীর তালিকাও পাওয়ার দাবি উঠে এসেছে সিবিআই সূত্রে। নিয়োগ দুর্নীতিতে আপাতত জেলবন্দি এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা।

এত দিন যা হয়েছে...
নিয়োগ দুর্নীতি মামলায় গত জানুয়ারিতে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি চলাকালীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে এনেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন খুঁজে বার করতে সিবিআইকে পরামর্শ দেন তিনি।তাৎপর্যপূর্ণ ভাবে তাঁর মন্তব্য, 'অযোগ্যদের নিশ্চয়ই ভালোবাসার বশবর্তী হয়ে চাকরি দেওয়া হয়নি !' তারপর সিবিআইকে তিনি প্রশ্ন করেন, 'কতদিন জেলবন্দি করে রাখতে পারবেন? গোটা বিচারপ্রক্রিয়া ঠিক সময়ের মধ্যে শেষ করতে পারবেন?' সিবিআইকে প্রশ্ন করেন বিচারপতি। প্রসঙ্গত, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গত ১৫ সেপ্টেম্বর মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে CBI। ঠিক তার ৪ দিনের মাথায় সিবিআই-এর হাতে গ্রেফতার হন SSC’র প্রাক্তন চেয়ারম্যান ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য। দুজনেই এখন জেল হেফাজতে রয়েছেন। বিচারপতি এদিন বলেন, দুর্নীতিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ভূমিকা জানতে চাই। তিনি আরও প্রশ্ন রাখেন, 'কোনও আর্থিক লেনদেন হয়েছে? কতজনকে চাকরি দেওয়া হয়েছে? চাকরি নিশ্চয়ই ভালোবাসার কারণে দেওয়া হয়নি', মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। তবে এই গোটা দুর্নীতির তদন্তে সকলের আগে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি-র হাতে সেই গ্রেফতারির পর থেকেই তোলপাড় শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে। তার পর তদন্তের সূত্রে একে একে আরও অনেকের নাম জড়িয়েছে এই তদন্তে। 

আরও পড়ুন:তৃণমূলের কি হাতছাড়া হবে সাগরদিঘি ? বেশ কিছুটা এগিয়ে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget