এক্সপ্লোর

Tarun Majumdar Death:লাল পতাকায় মোড়া দেহ, বুকে গীতাঞ্জলি নিয়ে অনন্তের পথে তরুণ মজুমদার

Tarun Majumdar On Last Journey: লাল পতাকায় মোড়া দেহ। বুকের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি। এনটি ওয়ান স্টুডিও-য় শায়িত রইল বরেণ্য চিত্রপরিচালক তরুণ মজুমদারের দেহ।

অতসী মুখোপাধ্যায়, কলকাতা: লাল পতাকায় মোড়া দেহ। বুকের উপর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি (gitanjali)। এনটি ওয়ান স্টুডিও-য় (NT1) শায়িত রইল বরেণ্য চিত্রপরিচালক তরুণ মজুমদারের (tarun majumder) দেহ। সোমবার বেলা ১১ টা ১৭ মিনিটে অনন্তের পথে রওনা দিয়েছেন জাতীয় পুরস্কারজয়ী (national award winner) পরিচালক। তার আগে এনটি ওয়ান স্টুডিও-য় তাঁকে শ্রদ্ধা জানাতে এলেন অনুজপ্রতিম সহকর্মীরা (colleagues)।

শোকস্তব্ধ টলিপাড়া

নবতিপর পরিচালকের প্রয়াণে শোকস্তব্ধ টলিপাড়া। শ্রদ্ধা জানাতে আসেন অভিনেতা, কলাকুশলী থেকে একাধিক চিত্রপরিচালক। মিঠুন চক্রবর্তী বলেন, 'আমি নিজে বালিকা বধূ ১৮ বার দেখেছি। তরুণদার কোনও বিকল্প হয় না। আমাদের জন্য বিশাল ক্ষতি।' তার আগেই প্রতিক্রিয়া দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সন্ধ্যা রায়, দেবশ্রী রায়। শোকবার্তা আসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের থেকেও। বলেন, 'তাঁর পরিচালিত ছবি যেমন মানুষের মনে থেকে যাবে তেমনই মানুষ তাঁকে মনে রাখবে এমন এক জন হিসেবে যিনি আমৃত্যু ছিলেন আপসহীন।' দুঃখপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

এসএসকেএমে দেহদান

নবতিপর পরিচালকের মরদেহ নিয়ে শোকমিছিল হবে না। দেহদান করা হবে এসএসকেএমে। কর্নিয়া দান করার কথা শঙ্কর নেত্রালয়ে। এদিন এনটি ওয়ান স্টুডিও থেকে তাঁর দেহ এসএসকেএমের পথে রওনা দেয়। অ্যানাটমি বিভাগে দেহদান প্রক্রিয়া হওয়ার কথা। সেই মর্মে প্রস্তুতি শুরু হয়েছে। 
গত ১৪ জুন থেকে এসএসকেএমেই ভর্তি ছিলেন ৯১ বছরের চিত্রপরিচালক। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। দেখা দিয়েছিল বার্ধক্যজনিত সমস্যাও। অবস্থার অবনতি হওয়ায় গতকাল বর্ষীয়ান পরিচালককে ভেন্টিলেশনে রাখা হয়। আজ সকালে সব শেষ। দেহদানের আগে তাঁর কর্মজীবনের বড় অংশ জুড়ে থাকা এনটিওয়ান স্টুডিও-য় আনা হয়েছিল দেহ। 
আজীবন যে মতাদর্শে বিশ্বাস করেছেন, মৃত্যুতেও তা কাছছাড়া হল না। বুকের উপর গীতাঞ্জলী। 
সবটা নিয়েই নতুন কোনও 'ভালোবাসার বাড়ি'  খোঁজার পথে চিত্রপরিচালক? 

আরও পড়ুন:বাঙালির কাছে অত্যন্ত দুর্ভাগ্যের দিন'' তরুণ মজুমদারের প্রয়াণে শোকজ্ঞাপন কমলেশ্বর মুখোপাধ্যায়ের

 

সেরা শিরোনাম

CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
West Bengal News LIVE: আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
আজ মহাষষ্ঠী, দেবীর বোধন, সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র
দুর্গাপুজোকে সামনে রেখে দুর্নীতির অভিযোগের তদন্তে ইন্দ্রনীল সেনকে আজ ফের তলব ইডি-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget