এক্সপ্লোর

Santragachhi Bridge: বড়দিনের আগেই দুর্ভোগ থেকে মুক্তি, খুলতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ

Bridge Reopen: ২৫ ডিসেম্বরের আগেই সাঁতরাগাছি ব্রিজ পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত। দ্রুত কাজ শেষ করা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজের, জানালেন পূর্ত মন্ত্রী।

কলকাতা: বড়দিনের আগেই দুর্ভোগ থেকে মুক্তি, খুলতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ। ২৫ ডিসেম্বরের আগেই সাঁতরাগাছি ব্রিজ পুরোপুরি খুলে দেওয়ার সিদ্ধান্ত। দ্রুত কাজ শেষ করা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজের, জানালেন পূর্ত মন্ত্রী। মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুতে চলছে যান নিয়ন্ত্রণ। 

খুলতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ: সাঁতরাগাছি ব্রিজের কলকাতামুখী ২১ টি একপানশন জয়েন্ট খারাপ হয়ে যায়। সেগুলো ঠিক করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ২০১৬ সালে ব্রিজে অন্য লেনের একপানশন জয়েন্ট সরানো হলেও কলকাতামুখী লেনের কাজ হয়নি। ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় সত্তর হাজার গাড়ি চলাচল করে। যার ফলে ব্রিজের স্বাস্থ্য ঠিক রাখতে পরীক্ষা করে দেখা যায় একপানশন জয়েন্ট ঠিক না করলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই ব্রিজ মেরামতির সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই ব্রিজ বন্ধের জেরে গত প্রায় এক মাস ধরে নানা সমস্যার সম্মুখীন হন সাধারণ। যানজটের জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে গাড়ি। তীব্র নাজেহালের দিন অবশেষে কাটতে চলেছে বলেই সূত্রের খবর। আগামী সপ্তাহেই খুলে দেওয়া হতে পারে ব্রিজ। 

হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, কলকাতায় ঢোকার অন্যতম গুরুত্বপূর্ণ সেতু সাঁতরাগাছি রেলওভার ব্রিজ। প্রতিদিন এই ব্রিজ দিয়ে, গড়ে ৭৫ হাজার যাত্রীবাহী গাড়ি চলে। পণ্যবাহী গাড়ির সংখ্যা ১২-১৫ হাজার। সেতুর স্বাস্থ্য ফেরাতে মেরামতির কাজ শুরু হয়। গত ১৯ নভেম্বর থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় সেতুতে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সেতুর মেরামতির কাজ চলবে বলে ঠিক হয়। এই মেরামতির জেরে জেরে সাতসকালে যানজট তৈরি হয় কোনা এক্সপ্রেসওয়েতে। ডানকুনিতে তীব্র যানজটে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। দিল্লি রোডেও একই অবস্থা। যানজটে আটকে পড়ে যাত্রীবাহী বাস, অ্যাম্বুল্যান্স, সবজির গাড়ি। এদিন পূর্ত মন্ত্রী জানিয়েছেন, দ্রুত কাজ শেষ করা হচ্ছে সাঁতরাগাছি ব্রিজের। কলকাতার দিক থেকে পণ্যবাহী গাড়ি আন্দুল রোড হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ে যাওয়া হয়। যাত্রীবাহী গাড়িকে কোনা এক্সপ্রেস ওয়ের হ্যানসাঙ ক্রসিং, শানপুর এবং শলপ হয়ে জাতীয় সড়কে নিয়ে যাওয়া হয়। আবার কলকাতা মুখী পণ্যবাহী গাড়ি নিবেদিতা সেতু হয়ে কলকাতায় ঢুকতে দেওয়া হয়। 

আরও পড়ুন: Abhijit Ganguly: 'পর্ষদ কিছু করতে না পারলে, শিক্ষামন্ত্রীকে ডেকে পাঠাতে হবে' মন্তব্য বিচারপতির

 

সেরা শিরোনাম

নেপালের পর এবার ভুটান! হিমবাহ হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা, শিয়রে বিপদ দার্জিলিং-ডুয়ার্সের?
নেপালের পর এবার ভুটান! হিমবাহ হ্রদ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা, শিয়রে বিপদ দার্জিলিং-ডুয়ার্সের?
West Bengal News LIVE: ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
ঠিক সময়ে বড় জায়গায় হাত পড়বে, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পাল্টা হুঙ্কার অভিষেকের
Suvendu on Hamidul : ঋতব্রত-শিবির ছাড়ার ইঙ্গিত মিলতেই বিধায়ককে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'যত মামলা আছে, রি-ওপেন করবেন'
ঋতব্রত-শিবির ছাড়ার ইঙ্গিত মিলতেই বিধায়ককে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, 'যত মামলা আছে, রি-ওপেন করবেন'
Indranil Sen:
"সারা রাত ধরে এখানে ফূর্তি হতো", সিঙ্গুরে ইন্দ্রনীল সেনের বাগানবাড়ি নিয়ে অভিযোগের পাহাড়

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget