এক্সপ্লোর

Remal Cyclone Update: রেমাল নিয়ে জারি সতর্কতা, বাতিল একাধিক ট্রেন, সূচি পরিবর্তনের ঘোষণা রেলের

Eastern Railway: আগামীকাল রবিবার এবং সোমবার সতর্কতা মেনে ট্রেন চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল। পূ

কলকাতা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল (Remal Cyclone Update)। রবিবার মধ্যরাতে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। বাংলাদেশে আছড়ে পড়লেও ঝড়ের প্রভাব থেকে রেহাই পাবে না বাংলাও। শনিবার থেকে সোমবার পর্য়ন্ত দক্ষিণবঙ্গে একাধির জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই আবহে সতর্ক রেল।                  

আগামীকাল রবিবার এবং সোমবার সতর্কতা মেনে ট্রেন চালানো হবে বলে জানিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের শিয়ালদা শাখায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। সব মিলিয়ে ৪৮টি ট্রেন বাতিল করা হয়েছে দুদিনে। পাশাপাশি বেশ কিছু ট্রেনের সূচিও পরিবর্তন করা হয়েছে। সোমবার ৫টি ট্রেনের সূচি পরিবর্তন করা হয়েছে। এই তালিকা ছাড়াও পরিস্থিতি অনুযায়ী ট্রেন বাতিল বা সূচি পরিবর্তন হতে পারে বলেও স্পষ্ট জানিয়েছে পূর্ব রেল। যাত্রীদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ঘোষণা শোনার অনুরোধ জানানো হয়েছে রেলের তরফে। 

রবিবার (২৬.০৫.২৭) ট্রেন বাতিল: 

  • লক্ষ্মীকান্তপুর-নামখানা: 34914/34935
  • শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর: 34754/34757
  • শিয়ালদা-বজবদজ: 34166/34165
  • শিয়ালদা-ক্যানিং: 34554/34557
  • শিয়ালদা-ডায়মন্ডহারবার: 34860/34859 

সোমবার (২৭.০৫.২৭) ট্রেন বাতিল: 

  • লক্ষ্মীকান্তপুর-নামখানা: 34914/34935, 34916/34937, 34981
  • শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর: 34712/34711, 34714/34713, 34716/34715, 34717
  • শিয়ালদা-ডায়মন্ডহারবার: 34812/34811, 34814/34813, 34816/34815
  • শিয়ালদা-ক্যানিং: 34352/33511, 34354/34513
  • শিয়ালদা-সোনারপুর: 34412/34411
  • শিয়ালদা-বজবজ: 34112/34111, 34114/34113
  • শিয়ালদা-বারুইপুর: 34612/34611, 34114/34113
  • শিয়ালদা-বারাসাত/হাসনাবাদ: 33511/33512, 33311/33514, 33313/33312

সোমবার (২৭.০৫.২৭) ট্রেনের সূচি পরিবর্তন: 

  • 34515 এবং 34517 ক্যানিং থেকে ছাড়বে যথাক্রমে সকাল ৬টা এবং ৬টা ২০ মিনিটে
  • 34791 নামখানা থেকে ছাড়বে সকাল ৬টায় 
  • 34817 and 34819 ডায়মন্ডহারবার থেকে ছাড়বে যথাক্রমে সকাল ৫টা ৫০ মিনিট এবং সকাল ৬টায়।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আজ সন্ধেয় পরিণত হতে পারে ঘূর্ণিঝড় রেমালে। এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে সাগরদ্বীপ থেকে ৪২০ কিলোমিটার, ক্যানিং থেকে ৪৬০ কিলোমিটার ও বাংলাদেশের খেপুপাড়া থেকে ৪২০ কিলোমিটার দূরে। ঘণ্টায় ১৭ কিলোমিটার বেগে এগোচ্ছে উত্তর অভিমুখে। রবিবার মাঝরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝেল্যান্ডফলের সম্ভাবনা ঘূর্ণিঝড় রেমালের। সেইসময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হওয়ার কথা ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। আজ সকাল থেকেই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগের পূর্বাভাস। এদিন সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনায় মেঘলা আকাশ। নামখানা-সহ কয়েকটি জায়গায় শুরু হয়েছে বৃষ্টি। দিঘায় বাড়ছে ঢেউ। সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Remal Cyclone Update: আজ সন্ধের মধ্যেই ঘূর্ণিঝড়ের রূপ নেবে গভীর নিম্নচাপ, কাল সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়

 

সেরা শিরোনাম

Durga Puja 2026 : কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
কার দখলে দুর্গাপুজো ? খাস কলকাতায় বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল চরমে, থানায় তালা লাগিয়ে হুমকি-বিক্ষোভ
West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Kidney Smuggling: চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
চাকরির টোপ দিয়ে ভিনরাজ্যে নিয়ে গিয়ে কিডনি বের করে নেওয়ার অভিযোগে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ

ভিডিও

BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget