এক্সপ্লোর

Remal Cyclone Update: টানা বর্ষণের জের, দক্ষিণ-পূর্ব শাখাতে ব্যাহত রেল পরিষেবা

Train Service Disruption: ঘূর্ণিঝড় রেমাল এবং টানা বর্ষণের জেরে ব্যাহত দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল।

সুনীত হালদার, হাওড়া: রেমালের (Remal Cyclone Update) তাণ্ডবে একাধিক জায়গায় রেললাইনে গাছ পড়ে বিপত্তি। আর এরই মধ্যে টানা বৃষ্টিতে দক্ষিণ পূর্ব শাখাতেও ব্যাহত হয় রেল পরিষেবা(Train Service Disruption)। টিকিয়াপাড়া কারশেডে জল জমায় বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন। চরম হয়রানির শিকার হলেন যাত্রীরা। 

ব্যাহত রেল পরিষেবা: ঘূর্ণিঝড়ের দাপটে বিপর্যস্ত জনজীবন। রেমাল এবং টানা বর্ষণের জেরে ব্যাহত দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল। রেল সূত্রে খবর টিকিয়াপাড়া রেল ইয়ার্ডে লাইনে জল জমে যাওয়ার কারণে এই বিপত্তি। এখনও পর্যন্ত হাওড়া-পাঁশকুড়া , মেচেদা আপ এবং ডাউনের ছটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত হাওড়া-দিঘা আপ এবং ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়া কোন দূরপাল্লার ট্রেন বাতিল হয়নি। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর তারা পাম্প চালিয়ে রেললাইন থেকে জল নামানোর চেষ্টা করছে।

অন্যদিকে, রবিবার রাত ১১টার পর থেকেই শিয়ালদা দক্ষিণ শাখায় স্তব্ধ ট্রেন চলাচল। যার জেরে সপ্তাহের প্রথম কাজের দিনে চরম হয়রানির শিকার হলেন যাত্রীরা। ঝড়ের দাপটে ক্য়ানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর, সোনারপুর, বজবজ শাখায় একাধিক জায়গায় রেললাইনে গাছ পড়ে যায়। ভোর থেকে টাওয়ার ভ্যানের সাহায্যে সেগুলি সরানোর কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। একই ছবি দেখা যায় নামখানা স্টেশনেও। কেউ সকাল থেকে স্টেশনে দাঁড়িয়ে, তো কেউ রাতভর অপেক্ষা করেও পৌঁছতে পারেননি গন্তব্যে। সকাল ৬টায় ট্রেন পরিষেবা চালুর কথা বলা হলেও শিয়ালদা থেকে প্রথম ক্যানিং লোকাল ছাড়ে সাড়ে ৯টার পর।

রাতভর বৃষ্টিতে হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, ঘুসুড়ি এবং লিলুয়ার বেশ কিছু জায়গায় জল জমেছে। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হাওড়া পুরসভার তরফে ১১টি পাম্প হাউস থেকে জল নামানোর কাজ চলছে। এর পাশাপাশি, ৭টি ভ্রাম্যমাণ পাম্প দিয়েও জল নামানো হচ্ছে। গতকাল রাতে ঝড়ের সময় মধ্য হাওড়ার হালদার পাড়া সেকেন্ড বাই লেনে একটি টালির চালের বাড়ির ওপর বড় গাছ ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান বাসিন্দারা। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। বালি পুরসভারও বেশ কয়েকটি ওয়ার্ড জলমগ্ন। কয়েকটি জায়গায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Remal Cyclone Update: 'মুখ্যমন্ত্রী সস্তা কথা বলছেন' রেমাল মোকাবিলায় রাজ্যের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ বিজেপির

সেরা শিরোনাম

West Bengal News Live: 'তৃণমূল পরিবারভিত্তিক পার্টি নয়', কাদের ঝুলিতে জোড়াফুলের প্রতীক ? বৈঠক শেষে কী জানাচ্ছে 'ঋতব্রত' ও 'কালীঘাট' তৃণমূল ?
'তৃণমূল পরিবারভিত্তিক পার্টি নয়', কাদের ঝুলিতে জোড়াফুলের প্রতীক ? বৈঠক শেষে কী জানাচ্ছে 'ঋতব্রত' ও 'কালীঘাট' তৃণমূল ?
TMC News : মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার হুঁশিয়ারি ঋতব্রতর, কল্যাণ বললেন, 'বাংলার পাবলিক যা মারবে না পরে...'
মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার হুঁশিয়ারি ঋতব্রতর, কল্যাণ বললেন, 'বাংলার পাবলিক যা মারবে না পরে...'
TMC News : নন্দীগ্রাম ও রেজিনগরে কোন প্রতীকে লড়বে 'কালীঘাট-তৃণমূল' ? কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন কল্যাণ...
নন্দীগ্রাম ও রেজিনগরে কোন প্রতীকে লড়বে 'কালীঘাট-তৃণমূল' ? কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন কল্যাণ...
TMC News: নিজের হাতে জোড়াফুল এঁকেছিলেন মমতা, সেই প্রতীক ফ্রিজ করে দিতে পারে কমিশন, নতুন চিহ্নে ভোটে লড়বে তৃণমূলের দুই শিবির?
নিজের হাতে জোড়াফুল এঁকেছিলেন মমতা, সেই প্রতীক ফ্রিজ করে দিতে পারে কমিশন, নতুন চিহ্নে ভোটে লড়বে তৃণমূলের দুই শিবির?

ভিডিও

CM Suvendu Adhikari |
CM Suvendu Adhikari | দুর্গাপুজো লেখা, মহালয়া শোনা হত না লাল রাজত্বে: মুখ্যমন্ত্রী
INK Neuro | কলকাতায় শুরু হল দেশ-বিদেশের খ্যাতিমান নিউরো সার্জনদের নিয়ে বিশেষ সম্মেলন ও কর্মশালা
Tmc News | 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন, প্রার্থী দেব না',মন্তব্য় ঋতব্রতর
BJP Government : 'ভাল মার্জিনেই জিতবে নন্দীগ্রাম...৩ বার পরাজয় হবে :শিশির অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gosaba Embankment: গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
Kolkata: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রাগাছি যাওয়ার পথে আচমকাই খালে উল্টে পড়ল গাড়ি
Gold Price Today: গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
গতকাল একধাক্কায় কমার পর আজ কিছুটা বাড়ল সোনার দাম, রুপো বেড়েছে সাড়ে ৩ হাজারের বেশি!
Ritabrata Banerjee : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Cyclone Forecast 2026 : বছর শেষে প্রকৃতির মহাতাণ্ডব? ISRO-র পূর্বাভাসে ৩ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
বছর শেষে প্রকৃতির মহাতাণ্ডব? ISRO-র পূর্বাভাসে ৩ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
Weather Updates: নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
নিম্নচাপের বড় প্রভাবে বাড়বে বৃষ্টির দাপট! ৪ জেলায় ভারী বর্ষণ-ঝড়ের দাপটের সতর্কতা
Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Embed widget