এক্সপ্লোর

Remal Update : ঝড়ে লন্ডভন্ড হাওড়া যেন ভেনিস, কী পরিস্থিতি ট্রেন চলাচলের?

Howrah Train Service : হাওড়া শহরে জলের স্রোত। ভেঙে পড়েছে গাছ। পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা । কী পরিস্থিতি ট্রেন চলাচলের?

সুনীত হালদার, হাওড়া : হুগলি নদীর এপার-ওপার। কলকাতার পাশাপাশি ঘূর্ণিঝড় রেমালের ( Remal Update ) জেরে বিপর্যস্ত হাওড়ার জনজীবনও। রাতভর বৃষ্টিতে হাওড়া পুরসভার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।

যতদূর চোখ যায় শুধুই জল। জলের তলায় সালকিয়া, বেলগাছিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, ঘুসুড়ি এবং লিলুয়ার বেশ কিছু জায়গা। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার রাতে ঝড়ের সময় মধ্য হাওড়ার হালদার পাড়া সেকেন্ড বাই লেনে একটি টালির চালের বাড়ির ওপর বড় গাছ ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান বাসিন্দারা। পুরসভার বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা ওই গাছ কেটে ফেলার কাজ শুরু করেছেন। 

হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ১১ টি পাম্প হাউজের পাম্প গুলি চালিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সাতটি মোবাইল পাম্প চালু করা হচ্ছে, যাতে জল দ্রুত নেমে যায়। 

রেমালের জেরে সোমবার সকালে বিপর্যস্ত ছিল শিয়ালদা দক্ষিণ শাখার রেল চলাচল। হাসনাবাদ শাখার ট্রেন চলাচলও বন্ধ ছিল। তবে হাওড়া স্টেশনের পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর মোটের উপর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দক্ষিণ পূর্ব রেল থেকে জানানো হয়েছে, সোমবার হাওড়া দিঘা আপ এবং ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেস বন্ধ রাখা হয়েছে। রেল আধিকারিকরা জানিয়েছেন ট্রেন চলাচল স্বাভাবিক রাখার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি সার্ভিস  বন্ধ রাখা হয়েছে। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ থাকবে।  

ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগেই রাজ্যে প্রভাব পড়তে শুরু করে ট্রেন ও বিমান পরিষেবায়। রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৫৩টি লোকাল ট্রেন বাতিল, বেশ কিছু দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়। রবিবার বেলা ১২টা থেকে সোমবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত, প্রায় ২১ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল কলকাতা বিমানবন্দরে সমস্ত উড়ান পরিষেবা। এর ফলে ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়।  ঝড়ে ক্ষয়ক্ষতি এড়াতে  সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: ছেলেকে খুঁজতে গিয়ে কার্নিশ ভেঙে মৃত্যু, কলকাতায় প্রাণ কাড়ল রেমাল

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget