এক্সপ্লোর

South 24 Parganas:যুবকদের হাত থেকে কুকুরদের বাঁচাতে গিয়ে আক্রান্ত পাড়ার লোকজন, বারুইপুরের ঘটনায় চাঞ্চল্য

Baruipur: যুবকদের হানার হাত থেকে কুকুরদের বাঁচাতে গিয়ে আক্রান্ত পাড়ার লোকজন। বারুইপুর থানা এলাকার নড়িদানায় এমনই ঘটনার অভিযোগ উঠেছে।

রণজিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: যুবকদের হানার হাত থেকে কুকুরদের বাঁচাতে গিয়ে আক্রান্ত পাড়ার লোকজন। বারুইপুর থানা (Baruipur Street Dogs attacked) এলাকার নড়িদানায় এমনই ঘটনার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগও দায়ের হয়েছে বারুইপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। (Baruipur Police) 

কী ঘটেছিল?
আক্রান্তরা জানাচ্ছেন, এলাকার বেশ কিছু পথকুকুরদের রোজ খাবার দিতেন তাঁরা। দেখভালও করতেন। অভিযোগ, তাঁদের চোখের সামনেই একটি কুকুরকে ধারালো লোহার শিক দিয়ে পায়ে আঘাত করে এলাকার কয়েকজন যুবক। ঘটনার প্রতিবাদ জানান কার্তিক মণ্ডল নামে এক ব্যক্তি ও তাঁর পরিবার। দাবি, তাতে কার্তিক মন্ডল ও তাঁর পরিবারকে প্রথমে গালিগালাজ করা হয়। পরে বাড়িতে চড়াও হয়ে মারধরও করে ২৫ থেকে ৩০ জন মদ্যপ যুবক। আক্রান্ত পরিবারকে বাঁচাতে গিয়ে হামলার মুখে পড়েন বেশ কয়েকজন প্রতিবেশীরাও। ওই হামলায় কার্তিকের ছেলে অভিষেক মণ্ডলের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। একাধিক ব্যক্তির বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবকরা। কয়েক মাস আগেই পথকুকুরদের সঙ্গে নৃশংস আচরণের আরও একটি ঘটনার কথা জেনে শিউরে উঠেছিল গোটা রাজ্য। 

নৃশংস আচরণ...
গত জুলাইয়ে বিষ মেশানো খাবার খাইয়ে পাঁচ পথকুকুরকে মেরে ফেলার অভিযোগ ওঠে নদিয়ার রানাঘাটে। বেশ কিছু দিন ধরেই পর পর এমন একাধিক ঘটনা সামনে আসে। আর তাতে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। যাকে নিয়ে অভিযোগ, সেই ব্যক্তি এলাকা ছেড়ে পালায় বলে অভিযোগ স্থানীয়দের। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলেন স্থানীয়রা।নদিয়া জেলার রানাঘাটের রায়নগরের কর্মকার পাড়ারই বাসিন্দা, তপন মণ্ডলের দিকে অভিযোগের তির ওঠে। তবে এক বারে নয়, কয়েক দিন ধরে তপন এই কাণ্ড ঘটিয়ে আসছেন বলে অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, কর্মকার পাড়ার বাসিন্দা তপন, রাস্তায় তাঁকে দেখে কুকুর চিৎকার করায় খাপ্পা ছিলেন তিনি। সেই রাগ থেকেই তিনি ছ'টি কুকুরকে বিষ মেশানো খাবার খাওয়ান বলে অভিযোগ। তার পরই কুকুরগুলি অসুস্থ হয়ে পড়ে। ওই ছ'টি কুকুরের মধ্যে পাঁচটি মারা গিয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন:আজ বাজারের বাজি এই ৬ স্টক, জেনে নিন- এন্ট্রি, এক্সিট ও স্টপ লসের জায়গা

সেরা শিরোনাম

Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget