এক্সপ্লোর

Municipality Service: এবার হোয়াটসঅ্যাপেই সম্পত্তি কর, লাইসেন্স, পার্কিং, জল সরবরাহের মতো তথ্য নাগালে কলকাতাবাসীর

Kolkata Residents: এখন থেকে হোয়াটসঅ্যাপেই সম্পত্তি কর, লাইসেন্স, পার্কিং, জল সরবরাহ, বিল্ডিং প্ল্যান অনুমোদনের যাবতীয় তথ্য পাবেন কলকাতার বাসিন্দারা।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: এখন থেকে হোয়াটসঅ্যাপেই (WhatsApp) সম্পত্তি কর, লাইসেন্স, পার্কিং, জল সরবরাহ, বিল্ডিং প্ল্যান অনুমোদনের যাবতীয় তথ্য পাবেন কলকাতার (Kolkata) বাসিন্দারা (Residents)। আগামীদিনে হোয়াটসঅ্যাপেই নেওয়া যাবে পুর আধিকারিকদের অ্যাপয়েন্টমেন্টও। শনিবার কলকাতা পুরসভার (Kolkata Municipality) হোয়াটসঅ্যাপ চ্যাটবটে যুক্ত হল আরও বেশ কয়েকটি পরিষেবা। সব মিলিয়ে কলকাতার বাসিন্দাদের জন্য সুখবর।

কী জানা গেল? 
এখন থেকে বিল্ডিং প্ল্যান অনুমোদন, সম্পত্তি কর, জলের লাইনের সংযোগের তথ্যের জন্য় আর কলকাতা পুরসভায় ছুটতে হবে না। বাড়িতে বসে হোয়াটসঅ্যাপেই মিলবে একগুচ্ছ পুর পরিষেবা সংক্রান্ত তথ্য। কলকাতা পুরসভার চ্যাটবটে শনিবার যুক্ত হল আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নাগরিক পরিষেবা সংক্রান্ত তথ্য। এবার থেকে হোয়াটসঅ্যাপে সম্পত্তি কর, লাইসেন্স, পার্কিং, জলের লাইনের সংযোগ, বিল্ডিং প্ল্যান,
বিজ্ঞাপন সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। এক বছর আগে হোয়াটসঅ্যাপ চ্যাটবট পরিষেবা শুরু করেছিল কলকাতা পুরসভা। এতদিন চ্যাটবটে জন্মের নথিভুক্তিকরণ, বিল্ডিং অ্যাসেসমেন্টের মতো পুর পরিষেবা সংক্রান্ত তথ্য মিলত। এবার চ্যাটবটের পরিষেবা আরও উন্নত করা হল। আগামীদিনে চ্যাটবটেই পাওয়া যাবে পুর আধিকারিকদের অ্যাপয়েন্টমেন্টও। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'আমরা যে চ্যাট বট করেছি একটা সময় আসছে মানুষকে আর পুরসভায় যেতে হবে না। চ্যাট বটের মাধ্যমে আপনার বিল্ডিং প্ল্যান মিউট্রিশন ট্রেড লাইসেন্স বা যাবতীয় পরিষেবা সেগুলো সব পাবেন। পুরসভায় যদি কোন আধিকারিকাকে কাছে যেতে হয় তাহলে এই চ্যাট বটের মাধ্যমে এপয়েন্টমেন্ট নেওয়া যাবে। চ্যাটবটেই মিলবে এন্ট্রি পাস সেটা দেখেই তিনি পুরসভার ভেতরে যেতে পারবেন। এই চ্যাট বটের মাধ্যমে আপনি যে পরিষেবা পাচ্ছেন তার রেটিংও আপনি দিতে পারবেন।' কর্মসংস্কৃতি ফেরাতে এবং দালালরাজ রুখতে পুরসভার ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র। 

আর যা...
মেয়রের দাবি, 'চারটে গেটে একটু টাইম লাগবে থাম ইম্প্রেশন এবং ফটো পুরো সবাই কে ঢুকছেন কে বেরোচ্ছেন তার ছবি উঠবে। পুরসভায় আমরা অনেক সময় শুনি দালাল রাজ মানুষ পরিষেবা পায় না তাহলে কারা ঢুকছে কারা বেরোচ্ছে এটা পেয়ে যাব আমরা। ..... এলাম অফিসে বসে রইলাম না। আমি কি কি কাজ করলাম ওই অ্যাপের মাধ্যমে যারা আউটডোর ট্যাক্স কালেক্টর যারা বাড়ি বাড়ি যাচ্ছেন তারা ছবি তুলে আমি এই বাড়িতে রয়েছি সেটা আপলোড করতে পারবেন।' পুর পরিষেবা পেতে কলকাতার নাগরিকদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ নতুন কিছু নয়। নাগরিকদের সহজে পরিষেবা দিতে চ্যাটবটকে আরও উন্নত করল কলকাতা পুরসভা।

আরও পড়ুন:ছাত্রের খেলা দেখতে শিলিগুড়ি থেকে ইডেনে ঋদ্ধিমানের গুরু

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Suvendu Adhikari: 'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'ক্ষতিপূরণ দিয়ে তো আর এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়', বহরমপুরে স্কুলবাস দুর্ঘটনায় বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal LIVE News: 'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'বাঁকুড়ায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রাজ্যের, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Agnimitra Paul: 'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের
'যে বাচ্চাগুলোর প্রাণ গেল...', মুর্শিদাবাদে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে আগের সরকারকে তোপ অগ্নিমিত্রা পালের

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ২ । 'যাদের যাওয়ার, ২১ জুলাইয়ের আগে চলে যান', একলা হয়েও অনড় মমতা
Ghantakhanek Sange Suman (১৬.০৭.২৬)পর্ব ১ । মদনের পর মমতার হাত ছাড়ল মল্লিকবাড়িও, রাজ্যসভা থেকে ইস্তফা কোয়েলের
Debraj Chakraborty : বাড়ল দেবরাজের পুলিশি হেফাজতের মেয়াদ! নির্দেশ বারাসাত আদালতের
PM Narendra Modi News: হরিয়ানায় হাইড্রোজেন ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | Hydrogen Train
India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget