এক্সপ্লোর

RG Kar Case : পরিবারের অনুমতি ছাড়াই RG করে ওয়ার্কশপে চাওয়া হয়েছিল টাটকা মৃতদেহ, না দিতেই ...বিস্ফোরক তথ্য সামনে

RG Kar Morgue Scam : ওয়ার্কশপের জন্য মৃতদেহ দিতে অস্বীকার করায় একসপ্তাহের মধ্যে বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সোমনাথ দাসকে।

সন্দীপ সরকার, কলকাতা : আর্থিক দুর্নীতির মামলায় এবার CBI-এর নজরে সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন আর জি কর মেডিক্যালের মর্গে বেনিয়মের অভিযোগ। শুক্রবার ফরেন্সিক মেডিসিনের তৎকালীন বিভাগীয় প্রধান সোমনাথ দাসকে জিজ্ঞাসাবাদ করল CBI. আর তাতেই উঠে এল চাঞ্চল্যকর দাবি। 

গতবছর ৫ জানুয়ারি আর জি কর হাসপাতালে ENT বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল। ওয়ার্কশপের জন্য মৃতদেহ দিতে অস্বীকার করায় একসপ্তাহের মধ্যে বিভাগীয় প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় সোমনাথ দাসকে। একমাসের মধ্য়ে বদলি করে দেওয়া হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্য়াল কলেজে।  

নিয়ম অনুসারে, ময়নাতদন্তের জন্য পুলিশের কাছ থেকে আসা দেহ ফরেন্সিক মেডিসিন থেকে অন্য কোথাও  যাওয়ার কথা নয়। কারণ, সেখানে 'মেডিকো লিগাল' একটি বিষয় থাকে। দেহের উপর অধিকার থাকে পুলিশ ও পরিবারের। কোর্ট অর্ডার ছাড়া অন্য কোনও কাজে ব্যবহার করা যায় না সেই দেহ ।

আর জি কর মেডিক্যালের প্রাক্তন বিভাগীয় প্রধান সোমনাথ দাস জানান,  এই সন্দীপ ঘোষের আমলেই  বিভাগীয় প্রধান পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কেন ? CBI  কে তিনি জানিয়েছেন, সন্দীপ ঘোষের 'ইচ্ছাপূরণ' না করায় এই সোমনাথ দাসকেই সেই সময় বদলি করে দেওয়া হয়েছিল। তবছর ৫ জানুয়ারি আর জি কর হাসপাতালে ENT বিশেষজ্ঞদের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল। সেই ওয়ার্কশপের জন্য ২০২২ সালের ২১ ডিসেম্বর ENT চিকিৎসকদের সংগঠন, অ্য়াসোসিয়েশন অফ অটোল্য়ারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়ার তরফে আর জি করের ফরেন্সিক মেডিসিন বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান সোমনাথ দাসকে এই চিঠি লেখা হয়। বলা হয়, মৃতদেহ নিয়ে হাতেকলমে তাঁরা ওয়ার্কশপ করতে চান। তাই 'ফ্রেশ' মৃতদেহ প্রয়োজন। কিন্তু তা দিতে অস্বীকার করে সোমনাথ দাস লিখে দেন, ময়নাতদন্তের জন্য পুলিশের আনা কোনও মৃতদেহ, ওয়ার্কশপে দেওয়া যাবে না। কিন্তু এরপরই বিভাগীয় প্রধান পরিবর্তন করা হয় এবং সন্দীপ ঘোষের নির্দেশে মর্গ থেকে পাঁচটি দেহ পাঠানো হয় অ্য়ানাটমি বিভাগে। দান করা দেহের পরিবর্তে ময়না তদন্তের জন্য থাকা দেহ নিয়েই চলে 'অপারেশন শিক্ষা'। 

ওই ঘটনার পরপরই সোমনাথ দাসকে আর জি কর মেডিক্যাল থেকে বাঁকুড়া সম্মিলনী কলেজে বদলি করে দেওয়া হয়। সেইসময় যে দেহগুলি ওয়ার্কশপে ব্য়বহার করা হয়েছিল, তাঁদের পরিবারও এ সম্পর্কে কিছু জানত না বলে অভিযোগ। তবে স্বাস্থ্যভবনে এ বিষয়ে মৃতের পরিবার জানালেও তদন্তের এখনও নিষ্পত্তি হয়নি।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

Madan On Abhishek:
"অভিষেকের কাছে আমি বলব, বহু এমন বেআইনি কাজ হয়েছে, যেগুলি আপনি করেছেন", বিস্ফোরক অভিযোগ মদনের
Madan Mitra : 'সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল', মন্তব্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়কের
'সিঙ্গুর আন্দোলন ঐতিহাসিক ভুল ছিল', মন্তব্য গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়কের
West Bengal News Live : পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
পুরভোটের দিন ঘোষণায় স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
Kolkata Brutal Incident: পেট্রোল খাওয়ানোর চেষ্টা, তারপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করা হল ভিডিও, শহর কলকাতায় নির্মম ঘটনা, গ্রেফতার ৪
পেট্রোল খাওয়ানোর চেষ্টা, তারপর গায়ে আগুন ধরিয়ে দিয়ে করা হল ভিডিও, শহর কলকাতায় নির্মম ঘটনা, গ্রেফতার ৪

ভিডিও

Municipal Election: আজ হলেও কোনও অসুবিধা নেই, পরে হলেও অসুবিধা নেই: Tapas Roy | BJP | ABP Ananda
JP Nadda Convoy| জেপি নাড্ডার কনভয়ে হামলায় জালে মগরাহাট পশ্চিমের যুব তৃণমূলের প্রাক্তন সভাপতি | ABP Ananda LIVE
Patna News : বিহারের পাটনায় STF ও পুলিশের এনকাউন্টার, মৃত ৩ দুষ্কৃতী | ABP Ananda LIVE
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজে জটিল অস্ত্রোপচারে সাফল্য় | ABP Ananda LIVE
Bihar News | বিহারের পাটনায় এনকাউন্টারে মৃত্য়ু ৩ কুখ্যাত অপরাধীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget