এক্সপ্লোর

সেই রাতে RG করের CCTV ফুটেজে ডাক্তারের মতো কেউ-ও, সঙ্গে আরও অনেকে, কাউকেই 'চিনল না' CBI !

চিকিৎসকমহলেই জাগছে হতাশা। উঠছে প্রশ্ন, তাহলে কি নো ওয়ান কিলড জেসিকা'-র মতো হয়ে যাবে 'নো ওয়ান কিলড অভয়া'? 

সন্দীপ সরকার, কলকাতা : ৫ মাস হতে চলল। আরজি করের নারকীয় ঘটনার অপরাধীর নাম আজও গেল না জানা। সঞ্জয় রাই-ই কি একমাত্র অপরাধী? নাকি আরও কেউ নেপথ্যে? এখন উত্তরের অপেক্ষায় মানুষ। অভয়ার মা-বাবাও। কিন্তু সিবিআই তদন্তের প্রবাহ যেদিকে এগোচ্ছে, তাতে চিকিৎসকমহলেই জাগছে হতাশা। উঠছে প্রশ্ন, তাহলে কি নো ওয়ান কিলড জেসিকা'-র মতো হয়ে যাবে 'নো ওয়ান কিলড অভয়া'? 

সবার সামনে খুন হয়েছিলেন, জেসিলা লাল। তা সত্ত্বেও কোনও প্রত্যক্ষদর্শী মেলেনি। আর জি কর-কাণ্ডেও যেন 'নো ওয়ান কিলড জেসিকা'-র ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। সাড়ে ৩ ঘণ্টার সিসিটিভি ফুটেজ। ৬৮ বার যাতায়াত করেছেন বিভিন্ন জন। এমনকী স্টেথো গলায় ঝুলিয়ে গিয়েছেন ডাক্তারের মতো কাউকেও দেখা গিয়েছে, কিন্তু কাউকেই নাকি চেনা যায়নি। শুধুমাত্র চেনা গিয়েছে, সঞ্জয় রায়কে। আদালতে দেওয়া ফুটেজের বর্ণনায় এই কথাই জানিয়েছে সিবিআই। 

হাসপাতালে ধর্ষণ এবং খুন করা হয়েছিল কর্তব্যরত চিকিৎসককে! ঘটনার দিন রাতের সাড়ে ৩ ঘণ্টার CCTV ফুটেজে ধরা পড়েছে ৬৮ বার যাতায়াত। কিন্তু সিবিআই-এর দাবি, সঞ্জয় রায় ছাড়া কাউকে চেনা যায়নি ! আর জি কর-কাণ্ডের তদন্তে নেমে, ইমার্জেন্সি ভবনের চার তলার পালমোনারি মেডিসিন বিভাগে থাকা একমাত্র সিসিটিভির সাড়ে ৩ ঘণ্টার ফুটেজ পরীক্ষা করেছে সিবিআই। শিয়ালদা আদালতে চার্জশিটের সঙ্গে সিসিটিভি ফুটেজের যে বিবরণ জমা দিয়েছে তারা, তাতে একমাত্র সঞ্জয় রায়কেই 'identified' বলে উল্লেখ করা হয়েছে। বাকি সবাই 'could not be identified'। কারা তারা, যাঁদের পরিচয় সিবিআই এতদিন তদন্ত করেও জানতে পারল না ?সিবিআইয়ের বিবরণ অনুযায়ী, ৯ অগাস্ট রাত আড়াইটা থেকে ভোর ৫টা ৫১ পর্যন্ত প্রায় সাড়ে তিন ঘণ্টা সিসি ক্যামেরার সামনে দিয়ে ৬৮ বার যাতায়াত করেছেন বিভিন্ন জন। যার মধ্যে ৩ বার যাতায়াত করেছেন ধৃত সঞ্জয় রায়। বিবরণে বলা হয়েছে -  রাত ৪টে ৩ মিনিট ৩১ সেকেন্ডে সঞ্জয়কে ওয়ার্ডের দিকে যেতে দেখা যায়। রাত ৪টে ৩১ মিনিট ৪০ সেকেন্ডে ওয়ার্ডের দিক থেকে বেরিয়ে আসতে গিয়ে আবার ফিরে যেতে দেখা যায় ধৃতকে। রাত ৪টে ৩২ মিনিট ২৫ সেকেন্ডে হেলমেট হাতে বেরিয়ে আসতে দেখা যায় সঞ্জয় রায়কে। কে কী পরেছিলেন, কার চেহারা কী রকম - তার বিস্তারিত বিবরণ দিলেও কাউকেই নাকি চিনতে পারেনি সিবিআই। গলায় স্টেথো ঝোলানো, এক ব্যক্তির ছবিও ধরা পড়েছে। তবে তাঁকেও 'could not be identified' বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। 

এই প্রেক্ষিতে, তদন্তের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন চিকিৎসকরা। সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই যদি চিনতে না পারে সিবিআই, তাহলে কি সত্যিই কিনারা হবে ঘটনার? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিসিটিভি বিবরণ দেখে, সেই প্রশ্নই করছেন আন্দোলনকারীরা।   

আরও পড়ুন : ক্যান্সার আক্রান্ত রামকৃষ্ণদেব,সেটাই ছিল শেষ পয়লা জানুয়ারি,কল্পতরু দিবসে কী ঘটেছিল কাশীপুরে? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
Singur Factory: সিঙ্গুরে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, কী পরিকল্পনা সরকারের ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
সিঙ্গুরে শিল্প নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, কী পরিকল্পনা সরকারের ? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী
Bridge Collapse: ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..
ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মর্মান্তিক দুর্ঘটনায় আহত একাধিক, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক..

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget