এক্সপ্লোর

RG Kar Case: কবে মিলবে বিচার? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি পাড়ি অভয়ার পরিবারের

RG Kar Doctor Death: বুধবার সকালে দিল্লি উড়ে গেলেন নিহত তরুণী ডাক্তারের বাবা মা। তাঁদের আশা, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার সঙ্গে দেখা হবে তাঁদের।

কলকাতা: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন আর জি করের নির্যাতিতার বাবা ও মা। এদিন সকালেই রাজধানীর উদ্দেশে রওনা দেন তাঁরা। আগামীকালই অমিত শাহর সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে। 

সেই ৯ অগাস্ট থেকে এসে গেল আরও একটা ৯ অগাস্ট, আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বর্বরোচিত ঘটনার পর কেটে গেল প্রায় এক বছর। নিহত চিকিৎসকের বাবা-মায়ের অভিযোগ, আজ পর্যন্ত বিচার পাননি তাঁরা। এই অবস্থায় ফের দিল্লির কড়া নাড়তে চললেন তাঁরা। সেই উদ্দেশে বুধবার সকালে দিল্লি উড়ে গেলেন নিহত তরুণী ডাক্তারের বাবা মা। তাঁদের আশা, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার সঙ্গে দেখা হবে তাঁদের। নিহত তরুণী চিকিৎসকের বাবা বলেন, "দিল্লিতে যাচ্ছি, কর্মসূচি আসলে হচ্ছে, CBI-এর ডিরেক্টরের সঙ্গে দেখা করব এবং আমাদের যে সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন, করুণা নন্দী ওঁর সঙ্গে দেখা আজকেই হবে। আগামীকাল (বৃহস্পতিবার) অনেকগুলো কর্মসূচি আছে। তার মধ্য়ে একটা অমিত শাহর সঙ্গে সম্ভবত ৯০% নিশ্চিত, যে, আগামীকাল (বৃহস্পতিবার) ওঁর সঙ্গে দেখা হবে। এখনও সময়টা জানাতে পারেননি। এটাই হচ্ছে আসল। আরও অনেক কর্মসূচি আছে, সেগুলো আসতে আসতে সবাই জানতে পারবে।''

গত বছর আর জি কর মেডিক্যাল কলেজের মধ্যে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। ৯ অগাস্ট সকালে তাঁর দেহ উদ্ধার হয়। যে ঘটনার প্রতিবাদে অভূতপূর্ব গণ আন্দোলন দেখেছে বাংলা... যে ইস্য়ুতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সামনে কার্যত নতিস্বীকার করতে হয় রাজ্য় প্রশাসনকে। যে ইস্য়ুতে উৎসব ভুলে, জুনিয়র ডাক্তারদের অনশনের পাশে দাঁড়ান বহু মানুষ। এই পরিস্থিতিতে গত বছর দুর্গাপুজোর পর এবিপি আনন্দর 'ঘণ্টা খানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে এসে তদন্তের বিষয়ে নরেন্দ্র মোদি এবং অমিত শাহর দ্বারস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন নিহত চিকিৎসকের মা-বাবা।

গত বছর ২২ অক্টোবর, অমিত শাহকে চিঠিও লেখেন নিহত চিকিৎসকের বাবা। এরপর গত ২৭ অক্টোবর, আর জি কর-কাণ্ডের পর প্রথমবার বঙ্গ সফরে আসেন অমিত শাহ। প্রায় ১৭ ঘণ্টা রাজ্যে থাকলেও নিহত চিকিৎসকের মা-বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের সময় পাননি। এমনকী, নির্যাতিতার পরিবার সূত্রে দাবি, অমিত শাহকে যে চিঠি দেওয়া হয়েছিল, তার কোনও উত্তর পাননি। এর পর প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করার ইচ্ছে প্রকাশ করেন নিহত চিকিৎসকের মা। কিন্তু কোনও ইচ্ছাই পূরণ হয়নি। নিহত চিকিৎসকের পরিবার জানিয়েছেন, দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাতের চেষ্টা করেছিলেন তাঁরা। কিন্তু, সময় চেয়েও পাওয়া যায়নি। নতুন আশা নিয়ে ফের দিল্লি গেলেন নিহত চিকিৎসকের বাবা-মা।

সেরা শিরোনাম

Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
West Bengal News Live : 'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'হলফনামায় অনেক তথ্য গোপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Embed widget