এক্সপ্লোর

RG Kar News: আরজি কর কাণ্ডে ঝাঁটা হাতে পথে, CBI দফতর সাফাই অভিযানে অভয়া মঞ্চ

RG Kar News Update: ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ১ বছর। 

কলকাতা: আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুনের প্রায় এক বছর হতে চলল। বিচারের দাবিতেও প্রায় ১ বছর পথে সাধারণ মানুষ। এই আবহ এবার সিজিও অভিযানে নামল 'অভয়া মঞ্চ'। অভয়া মঞ্চের সঙ্গে সিজিও অভিযানে রয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সও। স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজিও অভিযানে সামিল হয়েছে দুই সংগঠন। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ঝাঁটা নিয়ে নেমেছেন পথে। তাঁদের দাবি, সিবিআই দফতরে সাফাই অভিযান করতেই হাতে ঝাঁটা তুলে নিয়েছেন তাঁরা। 

দাবি একটাই তিলোত্তমার বিচার চাই। ৯ অগাস্ট আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ১ বছর। চিকিৎসক ধর্ষণ-খুনের অভিযোগে জেলবন্দি রয়েছে সঞ্জয় রায়। কিন্তু অভিযোগ, এক বছর হতে চললেও মেলেনি বিচার। এই আবহে বিচারের দাবিতে ফের স্লোগানে মুখরিত হল রাজপথ। অভয়া খুনের এক বছরে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। যার মধ্যে এদিন সিবিআই দফতরে সাফাই অভিযানে নামেন প্রতিবাদীরা। মুখে স্লোগান আর হাতে ছিল ঝাঁটা। যদিও সিজিও কমপ্লেক্স থেকে অন্যত্র সরে গিয়েছে CBI দফতর। সেখানে গিয়ে অভয়া ম়ঞ্চের ৭ জন ডেপুটেশন জমা দেন। এদিন চিকিৎসক পুণ্যব্রত গুঁই বলেন, "সিবিআই সাপ্লিমে্টারি চার্জিশিট দেয়নি বলে টালা থানার ওসি ও সন্দীপ বেল পেয়েছে। অভয়ার বাবা মা সিবিআইয়ের ডিরেক্টরের সঙ্গে দেখা করেছে দিল্লিতে গিয়ে মাস দুয়েক হল। সিবিআইয়ের তদন্তকারী অফিসার অভয়ার বাবা-মায়ের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন যে সঞ্জয় রায়ই দোষী।''  

আগামী ৯ অগাস্ট, নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নিহত চিকিৎসকের মা-বাবা। আর কালীঘাট চলোর ডাক দিয়েছে অভয়া মঞ্চ। তার আগের রাতে শ্যামবাজারে জমায়েতের ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। এই অবস্থায়, গত ২৫ জুলাই মৌলালি যুবকেন্দ্রে গণ কনভেনশন করে তিন কর্মসূচির ঘোষণা করল অভয়া মঞ্চ। চল্লিশের বেশি গণসংগঠন, যারা এই অভয়া আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তাদের প্রতিনিধিরা এখানে এসেছিলেন। এই গণ কনভেনশন থেকে পয়লা অগাস্ট CGO অভিযান, ৯ অগাস্ট, 'কালীঘাট চলো' এবং ১৪ই অগাস্ট ফের রাত দখলের ডাক দেওয়া হয়।

৯ অগাস্ট, 'কালীঘাট চলো'র অনুমতি না মেলায় ফের কলকাতা পুলিশকে ইমেল করে 'অভয়া মঞ্চ'। ওই দিন, হাজরা থেকে হরিশ মুখার্জী রোড দিয়ে মিছিলের অনুমতি চেয়েছিল 'তারা। সেই মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। ইমেল করে কলকাতা পুলিশ জানায়, ওই অঞ্চলে ভারতীয় ন্যায় সংহিতা বা BNSS এর ১৬৩ ধারা চালু রয়েছে। ওই রুটে কোনও রকম মিছিল, র‍্যালি, জমায়েত, মিটিং এবং বিক্ষোভ প্রদর্শন করা যাবে না এই ধরনের কোনও কর্মসূচি। ওই এলাকায় গুরুতর আইন-শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি করবে এবং এলাকার শান্তি বিঘ্নিত হবে। প্রশাসনের অনুমতি ছাড়া এই কর্মসূচি যদি ওই এলাকায় করা হয়, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও ইমেলে উল্লেখ করে কলকাতা পুলিশ। রুট বদলে, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল এবং শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে সমাবেশ করার প্রস্তাব দেয় কলকাতা পুলিশ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget