এক্সপ্লোর

RG Kar Case: সরকার পদক্ষেপ না নিলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

Junior Doctor Warns For Greater Movement : মুখ্যসচিবের আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের পথে জুনিয়র ডাক্তাররা..

কলকাতা: ৪দিনে অনশন, এখনও কেন নির্লিপ্ত সরকার? প্রশ্ন তুলে ডাক্তারদের 'গণ-ইস্তফা'। উত্তর থেকে দক্ষিণ, রাজ্য জুড়ে ২৫০-র বেশি সিনিয়র ডাক্তারের 'পদত্যাগ'। যদিও এদিন সন্ধ্যায় বদলায় প্রেক্ষাপট। অবশেষে অনশনের ৪দিনের মাথায় জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডেকেছে সরকার। মুখ্যসচিবের আবেদনে সাড়া দিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। যদিও সরকার পদক্ষেপ না নিলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি।

 

গতকাল দেবাশিস হালদার বলেছিলেন, 'এখানে যে সহ যোদ্ধা, আমাদের সহকর্মী, আমরণ অনশনে বসেছেন, তাঁদের শারীরিক অবস্থা বেশ উদ্বেগজনক। রক্তের শর্করার মাত্রা কমছে। তাঁদের শারীরিক অবস্থা নিয়ে আমরাও উদ্বিগ্ন। তাঁরা মানসিকভাবে এখনও যথেষ্ট দৃঢ় রয়েছেন। মানসিকভাবে যথেষ্ট শক্ত জায়গায় রয়েছেন। আমরা তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রাখছি।একটা কথা বলে নেওয়া জরুরি যে, এই যে এটা সবার উদ্বেগ, শুধু আমরা উদ্বিগ্ন এরকম নয়। আজকে যে বহু সাধারণ মানুষ যে পাশে এসে দাঁড়িয়েছেন, বিভিন্ন সিনিয়র টিচার, ফ্যাকাল্টি,  অন্যান্য স্বাস্থ্যকর্মী এসে দাঁড়িয়েছেন, তাঁরা প্রত্যেকেই উদ্বিগ্ন বোধ করছেন। সেই উদ্বেগের জায়গাটা সরকারের তরফ থেকে যে দেখানোর কথা ছিল, তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাঁরা কিন্তু যথারীতি বেশ নিশ্চুপ। বেশ নির্লিপ্ত। কী কারণে তাঁদের এই ভূমিকা, আমরা বুঝতে পারছি না। বরং দেখতে পাচ্ছি শাসকদলের বিভিন্ন মুখপাত্রের কাছ থেকে ব্যঙ্গার্থক নানা কথা উঠে আসছে, যে অনশনের নামে নাটক চলছে। এই সব করে আমাদের অনশনকারী যে সহযোদ্ধা, তাঁদের মানসিক দৃঢ়তা ভেঙে দেওয়া যাবে না। সবমিলিয়ে আমাদের আন্দোলনের শক্তি কমানো যাবে না।'

আরও পড়ুন, বোধনেও সঙ্গী বৃষ্টি, পুজোর বাকি কদিনও মুখ ভার থাকবে আকাশের ?

প্রসঙ্গত, গত পরশু রাজ্যের মুখ্যসচিবের তরফে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করা হয়েছিল। মুখ্যসচিব বলেছেন যে, নিরাপত্তা সংক্রান্ত বিষয় ছিল, তা পুরোপুরি না হলেও, প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। মুখ্যসচিবের কথায়, 'আপনারা এবার কাজে ফিরে আসুন। আপনারাও দেখতে পাচ্ছেন, কাজ সব জায়গায় হচ্ছে। তাহলে এখানে দ্বিমতের অবকাশ নেই।' আর ঠিক মুখ্যসচিবের এই বক্তব্যের পাল্টা জুনিয়র ডাক্তারের তরফে বলা হয়,আমরা যখন আগে মিটিং করেছিলাম, চিফ সেক্রেটারি স্যারের সঙ্গে, উনি তো সেইসময় বলেছিলেন, যে আমরা সব দাবি মানছি, কিন্তু যখন লিখিত দেওয়ার কথা চলে এসেছিল, তখন তাঁরা ফিরিয়ে দিয়েছিল।  আমরা গ্রাউন্ড লেভেলে এখনও দেখতে পাচ্ছি, কটা কী কাজ হয়েছে ! আমাদের দাবি অভয়ার মতো আর ঘটনা হতে দেব না।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget