এক্সপ্লোর

RG Kar Case:- 'এখনও পর্যন্ত একজনেরই সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে', আদালতে একের পর এক তথ্য প্রকাশ CBI-এর

RG Kar CBI Investigation: 'দিল্লি থেকে কিছু রিপোর্ট আসা বাকি আছে, ধাপে ধাপে তদন্ত চলছে। একজনকেই পেয়েছি, কয়েক ধাপে তদন্ত চলছে', জানায় সিবিআই। 

প্রকাশ সিনহা, কলকাতা: আর জি কর হাসপাতালে দুর্নীতির পর ধর্ষণ-খুনের মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশ্যে আসছে নানা তথ্য। আর জি কর মেডিক্যালে তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের ঘটনার তদন্তে নেমে একের পর এক আদালতে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 'চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এখনও পর্যন্ত একজনেরই সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে', এমনটাই জানান হয়েছে সিবিআই এর তরফে।                            

এদিন সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে ৩ দিনের হেফাজতে নেওয়ার আবেদন করেছে সিবিআই। বলা হয়েছে, 'চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনা ধামাচাপা দিতে ষড়যন্ত্র সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের। এবার সিসি ফুটেজের ভিত্তিতে সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে জেরা করা দরকার। টালা থানা থেকে সিসি ক্যামেরার হার্ডডিস্ক উদ্ধার হয়েছে, সেগুলো তদন্ত করে দেখা দরকার। চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর একাধিক ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা সন্দীপ-অভিজিতের। অভিজিৎ মণ্ডল তদন্তের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, গাইডিং অফিসার ছিলেন, অফিসিয়াল কাজ করেছেন'।                                                                   

আরও পড়ুন, 'এখনও হাসপাতালে ঘুরছে সেই ব্যক্তিরা, ভয়ের পরিবেশে কীভাবে কাজে যোগ?' সুপ্রিম-আর্জি জুনিয়র ডাক্তারদের

যদিও সিবিআইয়ের তদন্তকারী অফিসার ও আইনজীবীর উদ্দেশে বিচারক জানতে চেয়েছেন, 'সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে খুন ও ধর্ষণের ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ পেয়েছেন? যদি সেটা হয়ে থাকে, তাহলে খুবই গুরুতর'।  

এদিকে, আর জি কর-কাণ্ডে সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট দেখে বিচলিত সুপ্রিম কোর্ট। সিবিআই রিপোর্টে যা লিখেছে, তা দেখে আমরা বিচলিত, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি। 'ওসি গ্রেফতার হয়েছেন, তথ্যপ্রমাণ নষ্টে আর কেউ আছে কিনা, খুঁজছে সিবিআই। গোটা ঘটনা প্রকাশ্যে আনার দিকে এগোচ্ছে সিবিআই। এখনও তদন্ত অনেক বাকি, আমাদের সিবিআইকে যথেষ্ট সময় দিতে হবে। নির্যাতিতার বাবার চিঠি গুরুত্ব দিয়ে দেখুন, ওতে অনেক ক্লু আছে', এদিন এমনটাই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget