এক্সপ্লোর

RG Kar News:'এখনও হাসপাতালে ঘুরছে সেই ব্যক্তিরা, ভয়ের পরিবেশে কীভাবে কাজে যোগ?' সুপ্রিম-আর্জি জুনিয়র ডাক্তারদের

RG Kar Supreme Court: মঙ্গলবার সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন ওঠে। জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং জানিয়ে দেন আদালতের নির্দেশ মেনে কাজে ফিরতে চান আন্দোলনকারী চিকিৎসকরা

নয়া দিল্লি: আরজি কর কাণ্ডে 'অভয়া'র বিচার, হাসপাতালে নিরাপত্তা সুরক্ষিত করতে এবং আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় জড়িতদের দ্রুত চিহ্নিত করা এবং ঘটনার মোটিভ সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা- এই দাবি নিয়েই আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এমনকী, তথ্যপ্রমাণ লোপাটে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে তদন্ত ও বিচারের আওতায় আনারও দাবি জানিয়ে এসেছিলেন তাঁরা। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৫ ঘণ্টার বৈঠকের পরও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন কর্মবিরতি কবে তুলবেন তাঁরা তা সুপ্রিম শুনানির পর জিবি বৈঠকের পরই জানান হবে। 

মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে প্রশ্ন তোলেন।  যদিও জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দিরা জয়সিং জানিয়ে দেন আদালতের নির্দেশ মেনে কাজে ফিরতে চান আন্দোলনকারী চিকিৎসকরা। কিন্তু যে দাবি বা যে বিষয় নিয়ে তাঁরা আশঙ্কা প্রকাশ করে এসেছে সেই বিষয়টির সমাধান না হলে তাঁরা কাজে ফিরতে ভয় পাচ্ছেন। সওয়ালে কপিল সিব্বল বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর জুনিয়ার চিকিৎসকরা জানিয়েছিলেন তারা কাজে ফেরত যাবেন, এখনও যাননি। 

সেই প্রসঙ্গেই এদিন ইন্দিরা জয়সিং বলেন, জুনিয়র চিকিৎসকরা মনে করছেন এই ঘটনায় আরও অনেকে জড়িত যারা এখনও হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। এখন যদি তাঁরা হাসপাতালে কাজে ফেরেন তাহলে তাঁরাও আক্রান্ত হতে পারেন। এই মুহূর্তে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেখানে। এই প্রেক্ষাপটে জেনারেল বডি মিটিং হতে পারে আজ অথবা কাল। সেই মতোই সিদ্ধান্ত নেওয়া হবে কর্মবিরতি তোলা হবে কি না। 

আরও পড়ুন, 'আপস নয়, বিচার চাই, না পাওয়া অবধি আন্দোলন চলছে, চলবে', সুপ্রিম শুনানি প্রসঙ্গে মন্তব্য জুনিয়র ডাক্তারদের

এ বিষয়ে সওয়াল জবাবের সময়ই রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, মুখ্যমন্ত্রী ওঁদের আশ্বস্ত করেছেন, আর কী চাই? কারও বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না এও জানান হয়েছে। যদিও এখানেই থেমে থাকেননি জুনিয়র চিকিৎসকদের আইনজীবী। তিনি বলেন, যারা এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল তারা এখনও ওই হাসপাতালে কাজ করছেন। ফলে প্রশাসনকে এটা নিশ্চিত করতে হবে যে আমরা কাজে ফিরলে যেন আমাদের ওপর কোনও আক্রমণ না হয়। সিব্বলের এদিন পাল্টা দাবি ছিল, 'কেন কড়া পদক্ষেপ হবে? আমরা কি ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করেছি? মুখ্যমন্ত্রী অভয় দিয়েছেন যে কোনও কড়া পদক্ষেপ করা হবে না'।.

এদিনের শুনানিতে উঠে আসে তদন্তের গতিপ্রকৃতিও। সে প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, 'এখনও তদন্ত অনেক বাকি, আমাদের সিবিআইকে যথেষ্ট সময় দিতে হবে। সত্য উদঘাটনে সিবিআইয়ের সময় প্রয়োজন। সিবিআই তাদের রিপোর্টে যা লিখেছে, তা দেখে আমরা বিচলিত তদন্তে যে সমস্ত সূত্র মিলেছে, তাতে বোঝা যাচ্ছে মৃত চিকিৎসকের বাবার উদ্বেগ যথাযথ।' এই প্রেক্ষিতেই জুনিয়র চিকিৎসকদের আইনজীবী বলেন, যারা খুনের জায়গায় ছিল, তাদের নাম মুখবন্ধ খামে জমা দিতে পারি, খোলা আদালতে এসব নাম বলব না'। 


এখনও স্বাস্থ্যভবনের সামনে ধর্নামঞ্চে অবস্থান করছেন জুনিয়র চিকিৎসকরা। রাজ্যের মেডিকেল কলেজগুলির সঙ্গে জেনারেল বডি মিটিংয়ের পরই তাঁরা আগামী সিদ্ধান্ত নেবেন।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Jadavpur University: যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর দাবি পুলিশের, ১১ জনের নামে অভিযোগ দায়ের
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”
ভয়াবহ অভিজ্ঞতা যাদবপুর পড়ুয়ার, “রাত ১১ টা বাজে তখন..ভয়ে আমরা অরবিন্দ ভবনের ভিতরে চলে যাই”

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget