এক্সপ্লোর

RG Kar Case: অনশনের ৯ দিন, আজ রাজভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের

Raj Bhawan Abhijan On RG Kar Case : চার্জশিট নিয়ে CBI-এর প্রতি অনাস্থা তৈরি হওয়ার দাবি তুলে রাজভবন অভিযানের ঘোষণা

কলকাতা: সোমবার জুনিয়র ডাক্তারদের অনশনের ৯ দিন, আজ দুপুরে রাজভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের। চার্জশিট নিয়ে CBI-এর প্রতি অনাস্থা তৈরি হওয়ার দাবি তুলে রাজভবন অভিযানের ঘোষণা । গতকাল সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির ঘোষণা করেন জুনিয়র ডাক্তাররা।CBI-এর প্রথম চার্জশিটে মূল অভিযুক্ত হিসেবে শুধু ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা হয়েছে। তা নিয়ে বিভিন্ন প্রতিবাদী সংগঠন থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসক অনেকেই সন্তুষ্ট নন। এবার সিবিআইয়ের সেই চার্জশিটের প্রতি অনাস্থা প্রকাশ করে রাজভবন যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।

আজ চিকিৎসকদের সব সংগঠনকে বৈঠকে ডেকেছেন মুখ্যসচিব। প্রত্যেক চিকিৎসকদের সংগঠনকে ২ জন করে প্রতিনিধি পাঠানোর অনুরোধ করেছেন মনোজ পন্থ। সোমবার জুনিয়র ডাক্তারদের অনশনের ৯ দিন, মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর মেডিক্যাল মামলার শুনানি, ঠিক তার আগেই, ৮টি চিকিৎসক সংগঠনকে বৈঠকে আহ্বান করল রাজ্য সরকার। প্রত্যেক সংগঠনের ২জন করে প্রতিনিধিকে বৈঠকে যোগ দিতে অনুরোধ করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার স্বাস্থ্যভবনে বেলা সাড়ে ১২ টায় হবে বৈঠক। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সকে ই-মেল করে বৈঠকে আহ্বান জানিয়েছেন মুখ্যসচিব।চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, জোড়া মেল এসেছে। দুটো চিঠি। আমরা জানি নিষ্ফলা বৈঠক হবে। আমাদের যখন ডাকা হয়েছে। আমরা তুলে ধরব। জুনিয়র চিকিৎসকরা তো নিউটাউনে ফ্ল্যাট চায়নি। বা বেতন বাড়াতে বলেননি। তাদের দাবি, সকলের দাবি। 

আরও পড়ুন, সোমবার পেট্রোলের দরে বদল, দাম কমল কোথায় কোথায় ?

এর আগে ৯ অক্টোবর ষষ্ঠীর দিন, জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্যভবনে ডেকে বৈঠক করেছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব এবং রাজ্য পুলিশের DG।কিন্তু নিষ্ফলা হয় সেই বৈঠক।এই প্রেক্ষাপটে সোমবার ৮টি চিকিৎসক সংগঠনকে, স্বাস্থ্যভবনে বৈঠকে ডাকলেন মুখ্যসচিব। অন্যদিকে এরই মধ্যে এবার,স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি থেকে পদত্যাগ করলেন ১ জন সদস্য। মুখ্যসচিবকে ইমেল পাঠিয়ে পদত্যাগ করলেন চিকিৎসক স্মার্ত পুলাই। চলতি মাসের শুরুতে, রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রের নানান অভাব-অভিযোগ জানানোর জন্য একটি কমিটি তৈরি করে নবান্ন। নাম দেওয়া হয় স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি। এই কমিটিতে রাখা হয় ৭ জনকে। সেই কমিটি গঠন করার পর ২ সপ্তাহ কাটতে না কাটতেই, পদত্যাগ করলেন ১ জন সদস্য। ইস্তফার কারণ হিসেবে স্মার্ত পুলাইয়ের বক্তব্য, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটির অংশ হিসাবে থাকতে পারব না। স্বনামধন্য এই কমিটিতে আমাকে রাখার জন্য অনেক ধন্যবাদ কিন্তু অনিবার্য কারণবশত আমার ভূমিকা পালন না করতে পারায় ক্ষমাপ্রার্থী। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget