এক্সপ্লোর

RG Kar Case Kalyani AIIMS : উঠল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, আজ থেকেই ওপিডি শুরু, জানাল রাজ্যের এই মেডিক্যাল কলেজ

RG Kar Case রোগী স্বার্থের কথা ভেবে কাজে ফেরার কথা ভাবলেন এই রাজ্যেরই একটি হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নরা। 

কলকাতা : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ চিকিৎসকদের কাজে ফেরার পরামর্শ দিলেও, আর জি কর মেডিক্যালের প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা এখনও তাঁদের অবস্থানে অনড়। সহকর্মী তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু এরই মধ্যে রোগী স্বার্থের কথা ভেবে কাজে ফেরার কথা ভাবলেন এই রাজ্যেরই একটি হাসপাতালের জুনিয়র চিকিৎসক ও ইন্টার্নরা। 

আর জি কর মেডিক্যালের প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা এখনও তাঁদের অবস্থানে অনড়। সহকর্মী তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে কর্মবিরতি চালাচ্ছেন তাঁরা। বৃহস্পতিবারই  আর জি কর মেডিক্যালে কাজে যোগ দিয়েছেন নতুন অধ্যক্ষ মানসকুমার বন্দ্যোপাধ্যায় । কাজে যোগ দিয়েছেন নতুন উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়। পরিস্থিতি পর্যালোচনা ও সমাধান সূত্র খুঁজতে বৃহস্পতিবার  হাসপাতালে কলেজ কাউন্সিলের বৈঠক হবে। সমস্ত বিভাগীয় প্রধানদের বৈঠকে ডেকেছেন অধ্যক্ষ। বৈঠকে উপস্থিত থাকতে পারেন ডাক্তারি পড়ুয়াদের প্রতিনিধিরাও ।  এরই মধ্যে এই রাজ্যেরই একটি মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা জানালেন এবার তাঁরা রোগী দেখবেন। জানালেন, চিকিৎসক সুকান্ত সরকার (চিকিৎসক ও জনসংযোগ আধিকারিক, AIIMS কল্যাণী)। 

গত ১১ দিন ধরে আর জি কর হসপিটালের ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছিল নদিয়ার কল্যাণী AIIMS। কেন্দ্রীয় এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসার জন্য রাজ্যসহ রাজ্যের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন রোগীরা ভিড় জমান। এই কয়েকদিনও মানুষের ভিড় ছিল অব্যাহত। এবার সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে শুক্রবার থেকে ওপিডি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র রেসিডেন্ট থেকে ইন্টার্ন চিকিৎসকরা। গত মঙ্গলবারই আন্দোলনকারী চিকিৎসকদের কাছে কর্মবিরতি তুলে, কাজে ফেরার আবেদনও জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আবারও বৃহস্পতিবার তিনি একই অনুরোধ করেন। তারপরই এই সিদ্ধান্ত। 

আরও পড়ুন : 

এবার সন্দীপ ঘোষকে আষ্টেপৃষ্টে ধরবে ইডি? বড় খবর আজই

অন্যদিকে শুক্রবারই আর জি কর কাণ্ডে দ্রুত বিচার চেয়ে শুক্রবার CBI অফিসে যাচ্ছেন হাসপাতালের প্রতিবাদী ডাক্তারি পড়ুয়ারা। সল্টলেকের CGO কমপ্লেক্সে CBI-এর আঞ্চলিক অফিসে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল। প্রতিবাদীদের যুক্তি, CBI তদন্তভার হাতে নেওয়ার পর ১০ দিন পেরিয়ে গেলেও অপরাধের কিনারা হয়নি। পেঁয়াজের খোলার মতো পরতে পরতে খুলছে রহস্য। কিন্তু সঞ্জয়ের পর একজনও গ্রেফতার হয়নি। কবে হবে এই অপরাধের কিনারা ? কবে আরও কেউ ধরা পড়বে ? তদন্ত এগোচ্ছে কোনদিকে? কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ প্রকাশ করেছেন প্রতিবাদী চিকিৎসকদের একাংশ। এই অসন্তোষ থেকেই এই পরিকল্পনা বলে মনে করা হচ্ছে। গত বুধবারই CGO-র সামনে থেকে প্রতীকী প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আন্দোলনকারীরা। 

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget