এক্সপ্লোর

RG Kar Case: RG করের পর এবার এসএসকেএমে 'গণ ইস্তফা', 'চিঠি সংখ্যা আরও বাড়বে..'

Mass resignation in SSKM On RG Kar Case: এসএসকেএমের ৪০ জন চিকিৎসক-অধ্যাপকের 'গণ ইস্তফা'

কলকাতা: আর জি কর মেডিক্যালের পর এবার এসএসকেএমে 'গণ ইস্তফা'। এসএসকেএমের ৪০ জন চিকিৎসক-অধ্যাপকের 'গণ ইস্তফা'। আর জি করকাণ্ডের প্রতিবাদে 'গণ ইস্তফা' দিয়ে স্বাস্থ্যসচিবকে চিঠি সংখ্যা আরও বাড়বে, দাবি চিকিৎসকদের। আজই 'গণ ইস্তফার' চিঠি পাঠানো হবে স্বাস্থ্যভবনে। 

 আর জি কর মেডিক্যালসের ENT বিভাগ  চিকিৎসক-অধ্যাপক দেবব্রত দাস বলেছিলেন , 'আমার থেকে আরও অনেক বয়ঃজ্যেষ্ঠরা আছেন, যাঁরা তাঁদের পিতৃতুল্য, মাতৃতুল্য-তাঁরাও আর স্থির থাকতে না পেরে আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিলাম যে, আমরা একটা গণ ইস্তফা দিলাম।' রাজ্য় সরকারের ওপর আরও চাপ বাড়ালেন চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের পাশে দাঁড়িয়ে এবার গণইস্তফার পথে হাঁটতে শুরু করলেন সিনিয়র ডাক্তাররা। ১০ দফা দাবি সামনে রেখে শনিবার থেকে ধর্মতলায় আমরণ অনশনে বসেন জুনিয়র ডাক্তাররা। এরপর আলোচনার ডাক দিয়ে মেল আসে মুখ্যসচিবের। জুনিয়র ডাক্তাররা যানও সেই বৈঠকে। কিন্তু শেষ অবধি ক্ষুব্ধ তাঁরা।'নিষ্ফলা' স্বাস্থ্য ভবনের বৈঠক, মুখ্যসচিবকে মেল WBJDF-এর। রাজ্য় সরকার এখনও সাড়া না দেওয়ায়, এবার অনশনরত জুনিয়রদের পাশে দাঁড়িয়ে গণ ইস্তফা দিলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রায় ৫০ জন চিকিৎসক-অধ্যাপক।

অপরদিকে, রাজ্য় সরকারকে কার্যত ২৪ ঘণ্টার ডেডলাইন দিয়ে গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছিলেন মেডিক্য়াল কলেজ এবং SSKM-এর চিকিৎসকরাও। সেই মতোই এদিন এসএসকেএমের ৪০ জন চিকিৎসক-অধ্যাপকের 'গণ ইস্তফা'। কলকাতা মেডিক্যাল কলেজের  চিকিৎসক বলেন, 'আপনারা সংবেদনশীলতার পরিচয় দিন। আগামীকালের মধ্যে তাঁদেরকে ডাকুন। আলোচনার টেবিলে বসে অনেক কিছুর সমাধান করা যায়। না হলে পরে আমাদের পূর্ণ সমর্থন যে জুনিয়র ডাক্তারদের আছে প্রয়োজনে আমরা গণ ইস্তফা দেব আগামীকাল।' 

আরও পড়ুন, অনশনরত জুনিয়র ডাক্তারদের ধর্মতলা থেকে উঠে যেতে ফের চিঠি পুলিশের

জুনিয়রদের আন্দোলনের পাশে সিনিয়ররা। জুনিয়রদের অনশনের পর সিনিয়রদের গণইস্তফা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'আসলে পুজোর ছুটিতে অনেকের বাইরে যাওয়ার আছে৷ তাই এই ছুতো করছেন। কারা নিজের পয়সায় যাচ্ছেন আর কারা ওষুধ কোম্পানির পয়সায় যাচ্ছেন সেটাও তদন্ত করা দরকার৷ সরকার অনেক সহনশীল। যারা কাজ করতে চাইছেন না তারা নিয়ম করে একা ইস্তফা দিন৷ অনেক যোগ্য কাজের লোক আছে৷ যারা অস্থিরতা করছে তারা সিস্টেমে সমস্যা করছে৷' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

বিস্তারিত আসছে 
 

 

সেরা শিরোনাম

Rahul On Modi : ওপেন ডিবেটে এবার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর , 'কে দেশদ্রোহী, কার কোন ফরেন ফান্ডিং, মুখোমুখি বসুন..'
Rahul On Modi : ওপেন ডিবেটে এবার প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ রাহুল গান্ধীর , 'কে দেশদ্রোহী, কার কোন ফরেন ফান্ডিং, মুখোমুখি বসুন..'
West Bengal News Live: শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Swasthya Sathi: 'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?
'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?
CM Suvendu Adhikari:“বাদ যাবে না শিলিগুড়িও, জায়গা দেখছি, IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে”, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
“বাদ যাবে না শিলিগুড়িও, জায়গা দেখছি, IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে”, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget