এক্সপ্লোর

RG Kar Case: 'বিচার পেতে আলোর পথে', তিলোত্তমার বিচারের দাবিতে আলো নিভল কল্লোলিনী তিলোত্তমায় !

Junior Doctors Protest: রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আলো নিভিয়ে অন্ধকার রাখার আবেদন জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা।

কলকাতা : ফের একবার স্বতঃস্ফূর্ত আবেগ উপচে পড়ল শহরজুড়ে। আরজি করের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের আহ্বানে শামিল গোটা কলকাতা। আলো নিভল কল্লোলিনী কলকাতার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব-পশ্চিম। আলো নিভিয়ে প্রতিবাদে শামিল হলেন শহরের মানুষ। এর সঙ্গে সঙ্গে হাতে ধরলেন মোমবাতি, মোবাইল টর্চের আলো। স্বতঃস্ফূর্ত আবেগে ফের স্তব্ধ কলকাতা। তিলোত্তমার 'বিচার পেতে আলোর পথে' (RG Kar Case) ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আলো নিভিয়ে অন্ধকার রাখার আবেদন জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকে সাড়া দিয়ে পথে নামলেন শহরের মানুষ। গানে-কবিতায় নিজেদের বক্তব্য তুলে ধরছেন প্রতিবাদকারীরা। শ্যামবাজার থেকে যাদবপুর, নিউটাউন থেকে ভিক্টোরিয়া চত্বর সর্বত্র আরও একবার রাস্তায় নেমে এলেন সাধারণ মানুষ। রাজ্য জুড়ে বেনজির প্রতিবাদ।

'We Want Justice' স্লোগান, কণ্ঠে 'আগুনের পরশমণি'। চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচারের দাবিতে ফের রাত দখল। শহর থেকে জেলা, রাজ্যের সর্বত্র বেনজির প্রতিবাদ। রাজপথ দখল সাধারণ মানুষের। তবে, সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশার স্বর শোনা গেল কারো কারো গলায়। এনিয়ে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে আন্দোলনে শামিল এক তরুণী বললেন, 'পুরো বাংলা একটা আগ্রহ নিয়ে দাঁড়িয়েছিলাম যে, হয়তো কাল কিছু একটা জানতে পারব। কিন্তু আমরা সবাই জানি Justice Delayed is Justice Denied। আমরা আশা করব, সুপ্রিম কোর্ট এটাকে বিবেচনার সঙ্গে দেখবে। কারণ, এটা শোক নয়, দ্রোহের জায়গা।' তবে হাল ছাড়তে রাজি নন পথে নেমে আসা আন্দোলনকারীরা। এক তরুণীর গলাতেই শোনা গেল সেই কথা। তিনি বললেন, 'কাল শুনানি না হওয়ায় অবশ্যই আশাহত। এতে আমাদের লড়াই বাড়বে, বৈ কমবে না। আমরা জাস্টিস নিয়ে তবেই থামব। জাস্টিস ছাড়া থামব না।'

এপ্রসঙ্গে এবিপি আনন্দে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক শুভময় মৈত্র বললেন, 'আমরা মনে করছি, মূলত আমরা মনে করছি রাষ্ট্রব্যবস্থা অপরাধীদের আড়াল করছে। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ যখন লক্ষ্য করছেন যে এই ঘটনাটি ঘটছে এবং আমরা আমাদের সংসদীয় ব্যবস্থার মাধ্যমে, আমাদের দেশের যে নিয়মতান্ত্রিকতার মাধ্যমে বিচার পাচ্ছি না, তখন তাঁদের শোক কিন্তু দ্রোহে রূপান্তরিত হচ্ছে। সাধারণ মানুষ বাংলা ভাষায় পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন, যতটা সম্ভব তাঁরা পথে থাকবেন।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget