এক্সপ্লোর

RG Kar News: 'CBI টাকা নিয়ে সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে', আরজি কর কাণ্ডে বিস্ফোরক নিহত তরুণীর বাবা-মা

RG Kar Update: নিহত তরুণী চিকিৎসকের বাবা বলছেন, 'সিবিআই কোন কাজ করছে না। আমাদের আশঙ্কা টাকা খেয়ে সিবিআই তদন্ত ধামাচাপা দেবার চেষ্টা করছে'।

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিক, কলকাতা: আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে CBI-এর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। বললেন, তাঁদের আশঙ্কা, CBI টাকা নিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। রাষ্ট্রপতির কাছে যাওয়ার কথা ভেবেছেন তাঁরা। যদিও, বিজেপির বক্তব্য় CBI যথার্থই তদন্ত করছে। তরুণীর মা-বাবার ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন কুণাল ঘোষ।

নিহত তরুণী চিকিৎসকের বাবা বলছেন, 'সিবিআই কোন কাজ করছে না। আমাদের আশঙ্কা টাকা খেয়ে সিবিআই তদন্ত ধামাচাপা দেবার চেষ্টা করছে'। আর ২ মাস পরই ক্য়ালেন্ডারে আবার একটা অগাস্ট। দেখতে দেখতে আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের পর, ১০ মাস পেরোতে চলল... এই মামলায় সিবিআই-এর চার্জশিটের উপর ভিত্তি করে এখনও পর্যন্ত একমাত্র কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্য়ু কারাদাণ্ডের সাজা দিয়েছে আদালত। কিন্তু, নির্যাতিতার পরিবারের দাবি, প্রকৃত বিচার এখনও মেলেনি। আর তার জন্য় CBI-এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করছে নিহত তরুণী চিকিৎসকের পরিবার। 

নিহত তরুণী চিকিৎসকের মা বলছেন, 'সিবিআই এমনভাবে প্রেসার তৈরি করছে যাতে কেউ মুখ না খোলে। আদালতে যে রিপোর্ট সিবিআই জমা দিচ্ছে তাতেও প্রচুর গরমিল থাকছে। সঠিক রিপোর্ট দিচ্ছে না।' সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলছেন, 'আমরাও মনে করি সিবিআই সঠিকভাবে তদন্ত করছেন না। তার মা যোগাযোগ করেছে তার সঙ্গে আমরা একমত। আসলে সবটাই নিয়ন্ত্রণ করা হচ্ছে। সবাই জানে এই ঘটনায় একা কেউ ঘটায় নি। কিন্তু তা সত্য আসল দোষীদের ধরা হচ্ছে না।'

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। নিহত তরুণী চিকিৎসকের বাবা বলছেন, 'সাহায্যের অনুরোধ করে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে।  স্বরাষ্ট্র দফতরের সঙ্গে কথা বলতে বলা হয়। একটি ফোন নম্বরও দেন। যোগ বারবার ফোন করলেও কেউ ফোন ধরেননি।' বিজেপি নেতা রাহুল সিনহা বলছেন, 'ওনাদের এটা বুঝতে হবে, সিবিআই কাজটা করছে। তাদের মেয়েদের খুনটা সাধারণ খুন নয়। এটা প্রাতিষ্ঠানিক খুন। তাই একটু সময় তো লাগবে। এটা দীর্ঘ প্রক্রিয়া।'

নিহত তরুণী চিকিৎসকের মা বলছেন, 'মুখ্যমন্ত্রী এবং তৎকালীন পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করতে হবে তাহলেই সবটা স্পষ্ট হবে। এদেরকে তদন্তের আওতায় আনতে হবে।' এদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন, 'আজ ওনারা যেটা আফসোস করছেন, সেটার জন্য ওনারাই দায়ী৷ আপনারা যদি কিছু লোকের কথা বলে, রাজনৈতিক মঞ্চে ঘুরে বেড়ান, তাহলে যন্ত্রণার অবসান কি করে হবে?' এদিকে, রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা।

৯ অগাস্ট, ২০২৪। আর জি কর হাসপাতালের বুকে ঘটে যায় নারকীয় হত্য়ালীলা। স্নাতকোত্তর স্তরের ছাত্রী, তরুণী চিকিৎসকে নৃশংসভাবে ধর্ষণ ও খুন করা হয়। যে ঘটনা জুড়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য়..দেশ..প্রতিবাদ ছড়িয়ে পড়ে প্রান্ত থেকে প্রান্তরে.. তীব্র আন্দোলনের মুখে সরতে হয় তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Kolkata News: সরকারি কর্মচারী ঘুষ চাইলেই টোল ফ্রি নম্বরে ফোন, সোশাল মিডিয়ায় প্রচার রাজ্য দুর্নীতি দমন শাখার
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget