এক্সপ্লোর

RG Kar Victim's Mother Exclusive :'আমার মেয়েই আমাকে ছিঃ বলবে', মুখ্যমন্ত্রীর কোন প্রস্তাবে 'না' বলেছিলেন নির্যাতিতার মা?

RG Kar Protest: নির্যাতিতার মায়ের প্রশ্ন, তাঁদের মেয়ে যে একা উপরের ঘরে ঘুমোতে গিয়েছেন, সেটা সঞ্জয় জানবেই বা কীভাবে। তখন মুখ্যমন্ত্রীও পুলিশকর্তার তাকিয়ে বলেন, আমারও সেটাই প্রশ্ন। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : 'আমি তো মা....আমি তো সব হারিয়ে ফেললাম....আজ সেই অভিশপ্ত দিন' এবিপি আনন্দ-র সঙ্গে কথা বলতে গিয়ে মেয়ের মৃত্যুর পরবর্তী ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন।  আর জি কর মেডিক্য়ালে চিকিৎসককে ধর্ষণ-খুনের পর এক সপ্তাহ কেটে গিয়েছে । বিচারের দাবিতে ক্রমেই জোরালো হচ্ছে আন্দোলন। বিস্তৃত হচ্ছে ক্ষেত্র। এই পরিস্থিতিতেই নির্যাতিতার মাও বললেন 'সঠিক বিচার হোক, আসল দোষী ধরা পড়ুক , সাজা হোক ,নিরপেক্ষ তদন্ত হোক । তারপর আমি সরকারের সাহায্য নেব'। 

হারিয়েছেন নিজের মেয়েকে। তারপর পাশে  পেয়েছেন সারা দেশের লক্ষ লক্ষ মেয়েকে, মানুষকে। এভাবেই পাশে থাকুক সকলে বিচার না পাওয়া অবধি, মেয়ের মৃত্যুর পর আবেদন শোকাতুর মায়ের।  এই অভিশপ্ত দিন যেন কারও না আসে, এবিপি আনন্দে বললেন নিহত চিকিৎসকের মা। ভাগ করে নিলেন মেয়ের মৃত্যুর দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা।  

সদ্য মেয়ে হারানো মা জানালেন, মেয়ের মৃত্যুর পর তাঁদের বাড়িতে দেখা করতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতার মা জানান, মুখ্যমন্ত্রী বাড়িতে এসে বলেছিলেন, আসল দোষী তো ধরা পড়েই গিয়েছে। তখনই নির্যাতিতার মা জানান, সঞ্জয় রায়কে তারা আসল দোষী মনেই করছেন না। তাঁদের ধারণা, ভেতরের কেউ নিশ্চয়ই আছে, যে বা যারা আসল দোষী। নইলে তাঁদের মেয়ে যে একা উপরের ঘরে ঘুমোতে গিয়েছেন, সেটা সঞ্জয় জানবেই বা কীভাবে। তখন মুখ্যমন্ত্রীও পুলিশকর্তার তাকিয়ে বলেন, আমারও সেটাই প্রশ্ন। 

এরপর মুখ্যমন্ত্রী নির্যাতিতার মা - কে সরকারি অনুদান দেওয়ার কথা বলেন, 'আপনারাও তো মেয়ের নামে কিছু একটা করে রাখতে চান'। তখন সেই প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন নির্যাতিতার বাবা মা। তিনি বলেন, 'দিদি,সঠিক বিচার হোক, আসল দোষী ধরা পড়ুক , সাজা হোক ,নিরপেক্ষ তদন্ত হোক । তারপর...নইলে আমার মেয়ে ছিঃ বলবে '। 

অন্যদিকে চিকিৎসকের বাবা বলেন, 'সোশাল মিডিয়ায় অনেকেই বলছেন মেয়ে মারা গিয়েছে কীভাবে বাবা হয়ে এসব করছেন। আমার একটাই কথা, আমি যদি আজ না লড়াই করি মেয়েটা জাস্টিস পাবে কীভাবে? দেশবাসী আজ লড়াই করছে। আমার সেখানে শক্ত থাকাটা খুব দরকার।' 

এখন তাঁদের মেয়ের হয়ে বিচার চাইছে সারা দেশ। তদন্তে নেমে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দু বার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। বারবার গোয়েন্দারা যাচ্ছেন ঘটনাস্থলে। এখন কবে আসল অপরাধী ধরা পড়ে, সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন, 'চিৎকার করে কাউকে বলে দেবে তাই খুন করেছি', ভয়াবহ নৃশংসতার পরও নির্বিকার, নিরুত্তাপ সঞ্জয়

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget