এক্সপ্লোর

RG Kar Case: 'আর কোনও রাস্তা খোলা দেখছি না...' সন্দীপ-অভিজিতের জামিনে চরম হতাশ RG Kar-এ নির্যাতিতার বাবা

CBI Investigation: সময়ে চার্জশিট দিতে ব্যর্থ সিবিআই, জেল থেকে মুক্তি পাচ্ছেন টালা থানার প্রাক্তন ওসি। একটি মামলায় জামিন পেলেও, আর্থিক দুর্নীতিকাণ্ডে জেলেই প্রাক্তন অধ্যক্ষ।

কলকাতা : ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় জামিন পেয়ে গেলেন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। এনিয়ে চূড়ান্ত হতাশ নিহত নির্যাতিতার পরিবার। কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার বাবা। 

তিনি বলেন, "কোনও কথা বলতে পারছি না। মনটা খুব খারাপ আছে। মেয়েটার জীবনটা এত খারাপ ছিল ? এটাই ভাবছি। এত পড়াশোনা করিয়ে আজ এরকম একটা পরিস্থিতিতে আমাদের ভুগতে হচ্ছে। জানতাম সিবিআই সবচেয়ে বড় সংস্থা। কিছু একটা বের করবে। কিছু করল না...। আর কী করে আস্থা থাকবে তদন্তকারী সংস্থার ওপরে। আর কোনও রাস্তা আমাদের খোলা দেখতে পাচ্ছি না। আমি হতাশ।" 

সংবাদমাধ্যমের সামনে চরম হতাশা প্রকাশ করেছেন নির্যাতিতার মা-ও। তিনি বলেন, "আমরা খুব হতাশ। সিবিআই ৯০ দিনের মধ্যেও চার্জশিট আনতে পারল না। তাই জামিন হয়ে গেল। আমার কী বলার আছে ! আমি তো সিবিআই নই। তাহলে আমি গিয়ে করে দিতাম কাজটা। সিবিআই কাজটা করেনি, তাই ওঁদের জামিন হয়ে গেছে। এখন খুব হতাশার মধ্যে আছি। চূড়ান্ত হতাশ।"

আরজি কর মামলার আপডেট-

এদিন আর জি কর মেডিক্যালে ধর্ষণ ও খুনের মামলায় বড় আপডেটে সামনে এসেছে। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দিয়েছে আদালত। গ্রেফতারের ৯০ দিন পরেও CBI চার্জশিট দিতে না পারায় তাঁদের জামিন  মঞ্জুর করা হয়েছে। সময়ে চার্জশিট দিতে না পারায় তাঁদের দুইজনকেই জামিন দেওয়া হয়েছে। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন OC অভিজিৎ মণ্ডল।

তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন সন্দীপ-অভিজিৎ। এদিন তথ্য লোপাটের মামলায় জামিন পেলেও, এখনও চলছে আর্থিক দুর্নীতির মামলা (RG Kar Scam Case)। আর্থিক দুর্নীতি মামলায় জেলেই থাকতে হবে সন্দীপ ঘোষকে। এদিকে একটি মামলায় গ্রেফতার হওয়ায়, জামিন পাওয়ার পর জেল থেকে ছাড়া পাবেন অভিজিৎ মণ্ডল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কেন ৯০ দিনের মধ্যে চার্জশিট দিতে পারল না CBI ? আর জি কর মামলায় CBI-র ভূমিকা নিয়ে পরতে পরতে প্রশ্ন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget